05/04/2023
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বিভিন্ন ষ্টেশনারী দোকানগুলোতে বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা এবং স্টিকারের পাশাপাশি আরেকটা জিনিস বিক্রি হতে দেখা যাচ্ছে, সেটা হলো পোকেমন কার্ড। পোকেমন নামের ক্ষুদে দানবগুলো যেকোনো বয়সী মানুষকেই আকর্ষণ করতে পারে, শিশুরাও এর ব্যতিক্রম নয়। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে প্রায় তাসের মতো এই কার্ডগুলো। এগুলো নিয়ে খেলতে গিয়ে শিশুরা কোনও ধরনের বাজি বা জুয়ায় আসক্ত হয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখা সচেতন অভিভাবক এবং শিক্ষকদের দায়িত্ব। এ বিষয়ে সকলের সচেতনতা কামনা করছি।