05/10/2024
💠 শুরু হয়ে গেলো বোনদের জন্য সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন ইনশাআল্লাহ্...
🔰 তাজউয়িদ কোর্স ব্যাচ নং - ১০
★ আপনি কুরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না? অনেক আগে শিখেছেন এখন ভুলে গিয়েছেন? অথবা কিছুটা পারেন তবে সম্পূর্ণ পড়া শুদ্ধ হয় না? তাহলে এই কোর্সটি মূলত আপনার জন্যই। এটি একটি পূর্ণাঙ্গ কুরআন শিক্ষা কোর্স যেখানে সহীহ শুদ্ধভাবে পবিত্র কুরআন পড়ার সমস্ত নিয়ম কানুন শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ্।
যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিখতে হবে। কুরআন শেখা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন আমাদের জন্য।
🔴 যারা কুরআন শিক্ষা গ্রহণ করেনি, কুরআনের যেসব হক্ব রয়েছে সেগুলো আদায় করেনি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ তাদের বিরুদ্ধে আল্লাহ্র কাছে অভিযোগ করবেন।
‘আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে’
[সূরা: আল ফুরক্বান - ৩০]
অতএব, প্রত্যেক মুসলিমের জন্য বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা অর্জন করা আবশ্যিক একটি কাজ।
🔰আমাদের কোর্সটিতে যা যা পাচ্ছেন:
--------------------------------------------------------
১. একদম হরফ চেনানো থেকে শুরু করে হরফের মাখরাজ ও সিফাতসহ তাজউয়িদ এর তিনটি লেভেল একত্রে। তিনটি লেভেলে থাকবে শুদ্ধভাবে কুরআন পড়ার সকল নিয়ম কানুন। এছাড়াও,
২. তাজউয়িদ এপ্লাই করে কুরআন থেকে কিছু সূরার মাশক্ব সহ নাজেরা করিয়ে দেওয়া হবে।
৩. তাজউয়িদ এপ্লাই করে নামাজে পঠিত একাধিক সূরার শুদ্ধভাবে হিফয করিয়ে দেওয়া ।
৪. কোর্স শেষে থাকছে ফাইনাল পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ এবং সেই সাথে থাকছে মাসিক পরীক্ষা।
৫. পরীক্ষায় উত্তীর্ণ হলে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
🔰কোর্সটি থেকে যা যা সুবিধা পাবেন :
----------------------------------------------------------
▪️কোর্সটি বিগিনার ও এডভান্সড পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য উপযুক্ত।
▪️ প্রতি মাস ক্লাস করে মাস শেষে হাদিয়া প্রদান করার সুযোগ। মাসিক বেতন এডভান্স পেমেন্ট করতে হয় না।
▪️ পড়া বুঝতে না পারলে বারংবার প্রশ্ন করার সুযোগ।
▪️ ক্লাসে যে বিষয় পড়ানো হবে সেই বিষয়ে ক্লাস শেষে ভিডিও রেকর্ড প্রদান করা হবে। যাতে পরবর্তীতে ভিডিও দেখে পড়া বুঝে নিয়ে প্র্যাকটিস করতে পারেন।
▪️ কোন জরুরী কারণে আপনার এক দিনের ক্লাস মিস হয়ে গেলেও আপনি প্রি-রেকর্ড ক্লাস দেখে পড়া বুঝে নিতে পারবেন, ইনশাআল্লাহ্।
▪️ একটি আয়াত শব্দে শব্দে বিভক্ত করে বার বার করে উচ্চারণ করানো হয়। যাতে করে মুখের জড়তা কেটে শুদ্ধভাবে কুরআন পড়তে সহজ হয়।
▪️প্রতি ব্যাচে সীমিত সংখ্যক শিক্ষার্থী নেওয়া হয় যাতে করে প্রত্যেকের প্রতি সমানভাবে মনোযোগ দেওয়া যায় এবং সবাইকে সফল ভাবে শেখানো সম্ভব হয়, ইনশাআল্লাহ্।
▪️প্রত্যেকটি স্টুডেন্ট কে ধরে ধরে প্র্যাকটিস করানো হয় এবং পড়া আদায় করা হয়।
▪️রয়েছে কোর্স উস্তাযা ও অ্যাকাডেমি এডমিনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর জন্য হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন গ্রুপ।
🔰ক্লাস রুটিন :
--------------------------------------
▪️ক্লাস: সপ্তাহে ৩ দিন।
▪️রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
▪️সময় : রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত।
▪️ক্লাস মাধ্যম: Telegram এ্যাপ, লাইভ স্ট্রিম।
▪️ক্লাস শুরু : নভেম্বর ৫ তারিখ, ২০২৪ ইং।
▪️কোর্স মেয়াদ : ৭ থেকে ৮ মাস।
(টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থাকা আবশ্যক)
🔰কোর্সটি শুধুমাত্র নারীদের জন্য। কোর্স পরিচালনায় থাকছেন নারী উস্তাযা, নন-মাহরাম থেকে মুক্ত।
📍 সীট সংখ্যা : ১২ জন
▪️মাসিক হাদিয়া: ৬৫০/- মাত্র।
▪️রেজিস্ট্রেশন ফি: ৩০০/- মাত্র।
কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে Alhuda Online Quran Academy - اكاديمية الهدى القرآنية __ পেইজে মেসেজ দিয়ে ভর্তি কনফার্ম করুন ইনশাআল্লাহ্। রেজিস্ট্রেশন চলবে সীট ফিলআপ হওয়ার আগ পর্যন্ত। সীট ফিলআপ হয়ে গেলে রেজিস্ট্রেশন ক্লোজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ্।
যুক্ত হতে পারেন আমাদের গ্রুপেও ⤵️
https://www.facebook.com/groups/1060512101265472/
🔰কোর্স করার শর্তাবলীঃ
---------------------------------------------
১. কোর্স চলাকালীন মাঝ অবস্থায় কোর্স ছাড়া যাবে না, ছেড়ে গেলে সম্পূর্ন কোর্স ফি প্রদান করতে হবে।
২. ক্লাসের পড়া নিয়মিত কমপ্লিট করা এবং রেগুলার ক্লাস এটেন্ড করতে হবে। কাজের ব্যস্ততা বা অন্য কোন অজুহাত দেখিয়ে ক্লাস গ্যাপ দেওয়া এবং পড়া ইনকমপ্লিট রাখা যাবে না।
৩. শেখার ক্ষেত্রে ১০০% ডেডিকেশন দেয়ার চেষ্টা করতে হবে এবং সম্পূর্ণ কোর্স চলাকালীন যথেষ্ট পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে।
৪. এমন কোন আচরণ করা যাবে না যার মাধ্যমে উস্তাযা, এডমিন কিংবা অন্যান্য সহপাঠীরা কষ্ট পান।
৫. কোন পুরুষের সামনে লাইভ এবং প্রি-রেকর্ডেড ভয়েস ওপেন করা যাবে না। আমানত রক্ষা করতে হবে ইনশাআল্লাহ্।
৬. ক্লাসের রেকর্ড এবং পিডিএফ অন্য কোথাও শেয়ার করা যাবে না।
📍 যদি উক্ত শর্তগুলো পূরণ করতে না পারেন তাহলে আমাদের কোর্সে এনরোল করবেন না।
/পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার দিতে পারেন যদি আপনার মনে হয় এটি শেয়ার দেওয়ায় কারো উপকার হতে পারে ইনশাআল্লাহ্। শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য। নিশ্চয়ই মু'মিন ও মুত্তাক্বীরাই ভালো কাজের সহযোগীতা ও প্রতিযোগিতা করে।
||~ কায়দা থেকে কুরআন শিক্ষা ঘরে বসেই ~||