Dr Amrita Lal Halder

Dr Amrita Lal Halder . I want to enrich your knowledge about newborn and . Your child is the future of the world. Take care of.

Newborn & Child Specialist (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ)

Dr. Amrita Lal Halder
(ডা. অমৃত লাল হালদার)
MBBS, FCPS (Pediatrics), MD (Neonatology)

Associate Professor
BIRDEM Women and Children Hospital, Segunbagicha, Dhaka

For Appointment: 01636692298 I am . Amrita Lal Halder, and , Associate Professor, working at General Hospital-2, Segunbagicha, Dhaka. Many times, you search for a child specialist doctor to clear your confusion and questions about child care and for . Sometimes, you want to know the normal of your , of common illnesses, newborn baby care and and frequently about . When to go to or a best doctor is very much essential to know. Because it can help you to seek attention at an appropriate time. As a and ( #নবজাতক ও #শিশু রোগ বিশেষজ্ঞ). I wish to give advice covering all these areas of child health care with other important issues that you are concerned about.

24/09/2026

সর্দি-কাশি, ঠান্ডা-শ্বাসকষ্ট (ইনফ্লুয়েঞ্জা) -এর টিকা। অতি প্রয়োজনীয় কয়েকটি কথা।
🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ

✨বাবুর প্রথম ১ বছর, প্রতি মাসে এক নতুন চমক!👶প্রথম বছরটা শুধু ওজন বাড়ার নয়, মস্তিষ্ক তৈরির সবচেয়ে দ্রুত সময়। কখন কী আ...
24/09/2026

✨বাবুর প্রথম ১ বছর, প্রতি মাসে এক নতুন চমক!👶

প্রথম বছরটা শুধু ওজন বাড়ার নয়, মস্তিষ্ক তৈরির সবচেয়ে দ্রুত সময়। কখন কী আশা করবেন, চলুন সহজ ভাষায় দেখি -

০-২ মাস: বন্ধন তৈরির সময়
চোখে চোখ রাখে, আপনার গলার আওয়াজে শান্ত হয়, প্রথম সামাজিক হাসি দেয়, কু-কু শব্দ করে।

৩-৪ মাস: ঘাড় শক্তের সময়
বুকে ভর দিয়ে মাথা ও বুক তোলে, ঘাড় স্থির রাখে, হাত মুখে আনে, জোরে হেসে ওঠে।

৫-৬ মাস: উল্টানো আর বসতে শেখা
এপাশ ওপাশ উল্টে যায়, সাপোর্ট নিয়ে বসে, এক হাত থেকে অন্য হাতে খেলনা নেয়, নাম ধরে ডাকলে তাকায়।

৭-৯ মাস: হামাগুড়ি আর মানুষ চেনা
সাপোর্ট ছাড়া বসে, হামাগুড়ি দেয়, ধরে দাঁড়ায়, টা-টা করে, বাবা-মা বলে ডাকে, অচেনা দেখলে লজ্জা পায়।

১০-১২ মাস: হাঁটি হাঁটি পা-পা
ধরে ধরে হাঁটে, কেউ কেউ ২-৩ ধাপ একা হাঁটে, চিমটি দিয়ে ছোট জিনিস তোলে, ২-৩ টা অর্থপূর্ণ শব্দ বলে, কথা বুঝে কাজ করে।

✨মনে রাখবেন ৩ টি সোনালী নিয়ম:
১. খেলা-ই শেখা, খেলনাই বই
২. প্রতিদিন টামি টাইম, প্রতিদিন কথোপকথন
৩. প্রতিটি শিশু আলাদা, ১-২ মাস আগে পরে হতে পারে

✨কখন অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?

চোখে চোখ না রাখলে, ডাকে সাড়া না দিলে, ৯ মাসেও সাপোর্ট ছাড়া বসতে না পারলে, ১২ মাসেও ধরে দাঁড়াতে না পারলে বা কোনো শেখা দক্ষতা হঠাৎ হারিয়ে ফেললে।

এই পোস্টটি সেভ করে রাখুন, অন্য মা-বাবার সাথে শেয়ার করুন।

আপনার বাবু এখন কোন ধাপে আছে, কমেন্টে জানান?

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕
🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮


⚠️ সাধারণ সর্দি ভেবে ভুল করবেন না, এটা ফ্লু হতে পারে! ⚠️গত সপ্তাহে ৩ জন বাচ্চাকে ভর্তি করতে হলো। বাবা-মা ভেবেছিলেন সাধার...
23/09/2026

⚠️ সাধারণ সর্দি ভেবে ভুল করবেন না, এটা ফ্লু হতে পারে! ⚠️

গত সপ্তাহে ৩ জন বাচ্চাকে ভর্তি করতে হলো। বাবা-মা ভেবেছিলেন সাধারণ ঠান্ডা লাগা। কিন্তু ছিল ইনফ্লুয়েঞ্জা।

ফ্লু সাধারণ ঠান্ডা লাগা নয়। ফ্লু ভাইরাস প্রতি বছর রূপ বদলায়, তাই সুরক্ষাও প্রতি বছর নতুন করে নিতে হয়।

💢ফ্লু শট নিয়ে ৩ টা ভুল ধারণা, যা আজই ভাঙুন:

১. ফ্লু শট দিলে ফ্লু হয়: না। এটা নিষ্ক্রিয় ভ্যাকসিন, এখান থেকে ফ্লু হওয়ার সুযোগ নেই।

২. একবার দিলে সারাজীবন: না। ভাইরাস বদলায়, তাই প্রতি বছর একবার নিতে হয়।

৩. শুধু বাচ্চাদের লাগে: না। ৬ মাস বয়স থেকে যে কেউ নিতে পারে। তবে সবচেয়ে জরুরি গর্ভবতী মা, ৫ বছরের কম শিশু, ৬৫+ বয়স্ক, এবং যাদের ডায়াবেটিস, অ্যাজমা, হৃদরোগ আছে তাদের জন্য।

💢সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা অনেকেই জানেন না:

৬ মাসের কম বয়সী নবজাতককে সরাসরি ফ্লু শট দেওয়া যায় না। ওদের একমাত্র সুরক্ষা হলো Cocooning। মানে, গর্ভাবস্থায় মায়ের টিকা নেওয়া এবং বাবা, দাদা-দাদি সহ পরিবারের সবাই টিকা নিয়ে বাচ্চাকে নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা।

💢আপনার পরিবারে এই বছর ফ্লু শট নেওয়া হয়েছে কি? কমেন্টে লিখুন।
একটি শেয়ারে বাঁচতে পারে একটি নবজাতকের জীবন। পোস্টটি শেয়ার করুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান 💞
🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
পরামর্শ: ০১৬৩৬৬৯২২৯৮ [সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা, শুক্রবার বন্ধ]

Big shout out to my newest top fans! 💎 Tamanna Khatun, Atique Russell, Taslima Akther, Mst Keya, Ai Rin, Mahbobol Hakim,...
23/09/2026

Big shout out to my newest top fans! 💎 Tamanna Khatun, Atique Russell, Taslima Akther, Mst Keya, Ai Rin, Mahbobol Hakim, K MoNi, Nasir Uddin, তাসফিয়া মিফতাহুল জান্নাত, Bishawjit Sur, Shanker Samadder Niloy, রিমি খাতুন, Mow Mow, MD Aliullah Talukder, নীড় হারা পাখি, MD Noyon, Sadia Afrin, Tabassum Salma, Sidratul Muntaha Salma, Rumana Khatun, Mst Suborna, QM Mosaddikur Rahman, Rasel Aroshi, R Rahman, LS Omor's Queen, Ruma Bepari, Umaira Saifa, কাব্যহীন কবিতা, Chamele Khatun, Fatema Akter Islam, Tumi Ami, সিনহা সিনহা, Mi Thi La, Shammi Akter Sume, Mahfuza Akter, Naima Nur, Zara Afrin, Tahmina Akter Moni, Urmi Biswas

Drop a comment to welcome them to our community,

“ডায়রিয়া তো হয়ই—এতে আবার টিকা কেন?”👉 এই ভুল ধারণার কারণেই অনেক শিশু রোটাভাইরাসের তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতায় অসুস্থ হয়ে...
23/09/2026

“ডায়রিয়া তো হয়ই—এতে আবার টিকা কেন?”👉 এই ভুল ধারণার কারণেই অনেক শিশু রোটাভাইরাসের তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়ে।

🦠 রোটাভাইরাস ডায়রিয়া শিশুদের খুব দ্রুত পানিশূন্য করে দিতে পারে।
💧 বমি + পাতলা পায়খানা = শিশুর শরীরে দ্রুত পানি ও লবণ কমে যাওয়ার ঝুঁকি।

💉 সময়মতো রোটাভাইরাস টিকা গুরুতর রোটাভাইরাস ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

❤️ আপনার শিশুর জন্য যে সিদ্ধান্তটি আজ ছোট মনে হচ্ছে, সেটিই হয়তো আগামীকাল বড় বিপদ থেকে রক্ষা করবে।

👉 ডায়রিয়া হলে চিকিৎসা জরুরি—আর গুরুতর রোটাভাইরাস ডায়রিয়ার ঝুঁকি কমাতে টিকা গুরুত্বপূর্ণ। 💙

📌 পোস্টটি একজন বাবা-মায়ের কাছে পৌঁছে দিন—আপনার একটি SHARE একটি শিশুকে সচেতন করতে পারে। 🤲

📞 বিস্তারিত পরামর্শ/অ্যাপয়েন্টমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮ (সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত, শুক্রবার বন্ধ)

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕
🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

🤰 প্রেগন্যান্ট অবস্থায় কৃমি হয়েছে? ওষুধ খেলে বাচ্চার ক্ষতি হবে ভেবে চুপ করে আছেন?এই ভুল ভয়ের জন্য অনেক মা মাসের পর মা...
22/09/2026

🤰 প্রেগন্যান্ট অবস্থায় কৃমি হয়েছে? ওষুধ খেলে বাচ্চার ক্ষতি হবে ভেবে চুপ করে আছেন?

এই ভুল ভয়ের জন্য অনেক মা মাসের পর মাস দুর্বলতা, রক্তশূন্যতা আর খাবারে অরুচি নিয়ে কষ্ট পান, কাউকে বলেনও না।

আজ সত্যিটা ভেঙে বলি।

❌ ভুল ধারণা: প্রেগন্যান্সিতে কৃমির ওষুধ একদম খাওয়া যায় না।

✅ আসল তথ্য: প্রথম ৩ মাসে আমরা কৃমির ওষুধ সাধারণত এড়িয়ে চলি। এটা ঠিক।

১৩ সপ্তাহের পর যদি কৃমি বেশি হয়, হিমোগ্লোবিন কমে যায়, শরীর খুব দুর্বল লাগে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization (WHO) বলছে চিকিৎসক প্রয়োজন মনে করলে চিকিৎসা দিতে পারেন। বাংলাদেশ কৃমি প্রবণ দেশ বলে আমাদের জন্য এটা আরও জরুরি।

💢তাই দুটো ভুল করবেন না।

১. ফার্মেসি থেকে নিজে কিনে খাবেন না।
২. লজ্জায় চুপ করে থাকবেন না।

💢কী করবেন?

আপনার গাইনোকোলজিস্টকে খুলে বলুন। উনি মল পরীক্ষা, হিমোগ্লোবিন দেখে সিদ্ধান্ত নেবেন আপনার এখন ওষুধ লাগবে কি না।

💢আর প্রতিদিন এই ৪ টা মানুন

হাত ধোয়া: টয়লেটের পর, রান্না ও খাওয়ার আগে সাবান দিয়ে
খাবার: শাকসবজি ভালো করে ধুয়ে ভালো সেদ্ধ করে
নখ ও জুতা: নখ ছোট, খালি পায়ে মাটিতে হাঁটা নয়
পানি: বিশুদ্ধ পানি, নিরাপদ টয়লেট

🙏এই পোস্টটা সেভ করে রাখুন। একজন প্রেগন্যান্ট বোনকে শেয়ার করুন যার আজই এটা জানা দরকার।

আপনি কি এই ভয়টা শুনেছেন? কমেন্টে লিখুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕
🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

🍼 বাবু বারবার দুধ তুলছে? বুকের দুধে সমস্যা ভাবছেন?বাবু দুধ তুলে দিলে মায়ের মনে হয় বুকের দুধেই সমস্যা। এটা খুব স্বাভাবি...
22/09/2026

🍼 বাবু বারবার দুধ তুলছে? বুকের দুধে সমস্যা ভাবছেন?

বাবু দুধ তুলে দিলে মায়ের মনে হয় বুকের দুধেই সমস্যা। এটা খুব স্বাভাবিক চিন্তা। কিন্তু ৯০% ক্ষেত্রে বুকের দুধের জন্য নয়, খাওয়ানোর নিয়মের জন্য তোলে।

🔵 কেন তোলে?

একে বলে Physiological Reflux
নবজাতকের খাদ্যনালীর মুখের ভালভটা এখনো নরম থাকে।
1️⃣ বেশি খেয়ে ফেলা - ফিডারে কতটা খাচ্ছে বোঝা যায় না
2️⃣ বাতাস ঢুকে যাওয়া - কান্নার সময় বা ভুল ল্যাচে খাওয়া
3️⃣ দ্রুত ফ্লো - দুধ জোরে বের হলে সামলাতে পারে না
4️⃣ পজিশন - খেয়েই শুইয়ে দিলে বা টাইট কাপড়ে

👉 এটা বমি না, মুখের কোণা দিয়ে অল্প গড়িয়ে পড়া। বাবু হাসিখুশি থাকলে, দিনে ৬+ বার প্রস্রাব করলে আর ওজন ঠিক থাকলে ভয়ের কিছু নেই।

❓ বুকের দুধের জন্য কি তুলছে?

না। বুকের দুধ হজম সবচেয়ে সহজ। মায়ের খাবারে দুধ নষ্ট হয় না। দুধের ভেতরের দোষে তোলে না।

🍼 ফর্মুলা দিলে কি বন্ধ হবে?

না, উল্টো বাড়তে পারে! ফর্মুলা হজম হতে বেশি সময় লাগে, গ্যাস, অ্যালার্জি ও ডায়রিয়ার ঝুঁকি বেশি। শুধু দুধ তোলার জন্য ফর্মুলা শুরু করবেন না। ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধই নিরাপদ।

✅ বাড়িতে কি করবেন?

✔️ অল্প অল্প করে ২-২.৫ ঘণ্টা পরপর খাওয়ান
✔️ সঠিক ল্যাচ - কালো অংশের বেশিরভাগ মুখে ঢুকবে
✔️ মাঝে ও শেষে কাঁধে নিয়ে ১০-১৫ মিনিট ঢেকুর তোলান
✔️ খাওয়ার পর ২০-৩০ মিনিট সোজা রাখুন, সাথে সাথে ডায়াপার বদল নয়
✔️ ফিডার হলে খাড়া করে Paced Feeding করুন

🚨 কখন দ্রুত ডাক্তার দেখাবেন?

🔴 ফিনকি দিয়ে জোরে বমি, সবুজ/রক্ত বমি
🔴 বমির সাথে জ্বর, পাতলা পায়খানা, রক্ত পায়খানা
🔴 ২৪ ঘণ্টায় ৬ বারের কম প্রস্রাব, মুখ শুকানো, নেতিয়ে পড়া
🔴 ওজন না বাড়া বা কমে যাওয়া

এগুলো থাকলে দেরি করবেন না।

আপাতত বুকের দুধই চালিয়ে যান। সমস্যা মনে হলে ল্যাচ ও ওজন একবার সরাসরি দেখিয়ে নিন। শেয়ার করতে ভুলবেন না।🙏

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

আজ আমার জন্মদিন!🥳জীবনের আরও একটি বছর পার করলাম। প্রতিদিন যে ছোট্ট হাতগুলো ধরে নতুন করে বাঁচতে শিখি, আর আপনারা যারা সবসময...
21/09/2026

আজ আমার জন্মদিন!🥳জীবনের আরও একটি বছর পার করলাম। প্রতিদিন যে ছোট্ট হাতগুলো ধরে নতুন করে বাঁচতে শিখি, আর আপনারা যারা সবসময় পাশে থেকে ভালোবাসা দিয়েছেন - আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।
সবার আশীর্বাদ ও দোয়া কাম্য।

Happy Birthday লিখতে ভুলবেন না। 151k Wish চাই।🤗

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕

💢বাবু বিছানায় থাকতে চায় না? কোলে ঘুমায়, শোয়ালেই উঠে যায়, কান্না করে! ঘন্টার পর ঘন্টা কোলে রাখতে হয়? এটা কি স্বাভাব...
21/09/2026

💢বাবু বিছানায় থাকতে চায় না? কোলে ঘুমায়, শোয়ালেই উঠে যায়, কান্না করে! ঘন্টার পর ঘন্টা কোলে রাখতে হয়? এটা কি স্বাভাবিক!

🤗একে বলে Contact Nap / 4th Trimester।

💢কেন হয়?
• মোরো রিফ্লেক্সে হাত ছড়িয়ে চমকে জেগে যায়
• শুইয়ে দিলে গ্যাস আটকে অস্বস্তি হয়
• মায়ের উষ্ণতা, গন্ধ আর হৃদস্পন্দনে নিরাপদ বোধ করে

💢কি করবেন?
✅ কোলে ঘুমালে সাথে সাথে রাখবেন না, ১৫-২০ মিনিট গভীর ঘুমের জন্য অপেক্ষা করুন
✅ বিছানা আগে থেকে একটু গরম রাখুন
✅ সাদা শব্দ (ফ্যানের শব্দ/white noise) চালু রাখুন
✅ দিনে সুতি বেবি র‍্যাপ ব্যবহার করুন
❌ বালিশ, কোলবালিশ, ভারী কম্বল দিয়ে ঘিরে রাখবেন না। সবসময় শক্ত বিছানায় পিঠের ওপর শোয়ান।

চিন্তা নেই🤗৩-৪ মাসে এটি ধীরে ধীরে কমে আসে। আপনারা পালা করে বিশ্রাম নিন।

💢কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন?
• শুইয়ে দিলেই পিঠ বাঁকা করে তীব্র কান্না, প্রতিবার খাওয়ার পর অনেকটা বমি করে ফেলে দেওয়া
• পেট ফুলে শক্ত হয়ে থাকা, প্রস্রাব কমে যাওয়া
• জ্বর ১০০.৪°F এর বেশি
• টানা ৩ ঘণ্টার বেশি থামানো যায় না এমন কান্না
• বুকের দুধ ঠিকমতো না টানা, ওজন না বাড়া বা বাচ্চা নেতিয়ে পড়া

সবার কাছে একটি করে শেয়ার চাই। অনেক মায়ের উপকার হবে।🙏

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

Address

BIRDEM Women And Children Hospital (BIRDEM-2), Segunbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dr Amrita Lal Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr Amrita Lal Halder:

Shortcuts

Share