25/11/2020
আগামী ১৯/১২/২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Bar Council Advocateship & Judicial Service Exam Preparation, College & University, Dhaka.
25/11/2020
আগামী ১৯/১২/২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
21/09/2020
Bar Council written exam postponed.
১) মিস্টার নূর মোহাম্মদ ২ বছরের কারাদন্ড এবং ১০,০০০ টাকার অর্থদন্ডে দন্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদন্ড অনাদায়ে আদালত তাকে নিচের কোন দন্ডটি প্রদান করতে পারবেন? ক) অর্থদন্ডটি অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড খ) অর্থদন্ডটি অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ড গ) ) অর্থদন্ডটি অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড ঘ) বর্নিত যেকোন কারাদন্ডই প্রদান করতে পারবেন (দন্ডবিধি ধারা ৬৫) উত্তরঃ ঘ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ব্যক্তিগত ডায়েরী কোনো যাদুঘরে সংরক্ষিত থাকলে এবং সেটি কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে তা প্রমাণের পদ্ধতি কি হবে? ক) প্রাথমিক সাক্ষ্য দ্বারা খ) মাধ্যমিক সাক্ষ্য দ্বারা গ) শোনা সাক্ষ্য দ্বারা ঘ) বিচারক এটি বিচারিক দৃষ্টিগোচরে নেবেন ফলে প্রমাণ করার দরকার নেই।
ফৌজদারী কার্যবিধির ৩৪০ ধারার বিষয়বস্তু হিসেবে নিম্নের কোন উক্তিটি সঠিক? ক) উকিলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার, খ) অভিযুক্ত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হতে পারে, গ) একই বিচারে অভিযুক্ত অপর কোন সহ আসামীর বিরুদ্ধে শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে, ঘ) উপরের সবগুলি
দন্ডবিধি অনুযায়ী গর্ভপাতকে অনুমোদনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? ক) যদি সরল বিশ্বাসে গর্ভপাত করা হয়, খ) চিকিৎসা জনিত কারণে গর্ভপাত করা হয়, গ) যদি স্ত্রীলোকটির জীবন রক্ষার্থে গর্ভপাত করা হয়, ঘ) যদি উক্ত স্ত্রীলোকটি স্বেচ্ছায় অনাগত সন্তানকে জন্ম দিতে ইচ্ছে পোষণ না করে
কম মূল্যমানের স্ট্যাম্প পেপারে আরজী লেখার কারণে সহকারী জজ আদালত আরজীটি প্রত্যাখ্যান বা নাকচ করে দেয়। বাদীপক্ষ আরজী নাকচের বিরুদ্ধে আপীল করেনি। এক্ষেত্রে বাদীপক্ষ কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে পারবে? ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) কোনটি নয়
কম মূল্যমানের স্ট্যাম্প পেপারে আরজী লেখার কারণে আদালত আরজীটি প্রত্যাখ্যান বা নাকচ করে দেয়। বাদীপক্ষ আরজী নাকচের বিরুদ্ধে আপীল করেনি। এক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? ক) রিভিউ দায়ের করতে পারে, খ) রিভিশন দায়ের করতে পারে, রেফারেন্স এর আবেদন করতে পারে, ঘ) আপীল দায়ের করতে পারে।
মোকদ্দমা দায়েরে বিলম্ব হলে তামাদি আইন ১৯০৮ অনুযায়ী - ক) আদালত ৫ ধারায় বিলম্ব মওকুফ করতে পারেন, খ) আদালত ৫ ধারায় সময় বৃদ্ধি করতে পারেন, গ) আদালত ৫ ধারায় বিলম্ব মওকুফ ও সময় বৃদ্ধি করতে পারবে না, ঘ) ক ও খ
তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত মোকদ্দমা দায়েরের সর্বনিম্ন তামাদি মেয়াদ কত? ক) ৭ দিন খ) ৩ মাস গ) ৬ মাস ঘ) ১ বৎসর [তামাদি আইন ১৯০৮ এর অধীন প্রথম তফসিলের অনুচ্ছেদ ২ ]
যদি বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে আরজীতে বাদী নিম্নলিখিত কোন বিষয় উল্লেখ করবে? ক) তামাদি হতে অব্যাহতির কারণ; খ) তামাদি মার্জনার আবেদন; গ) তামাদি বৃদ্ধির আবেদন; ঘ) উপরের সবগুলো [দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর অধীন আদেশ ৭ বিধি ৬]
ক ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে পরবর্তীতে খ এর স্ত্রীর সাথে ব্যভিচার করে। ক এর বিরুদ্ধে The Penal Code 1860 এর Sections 454 ও 497 এ - ক) পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে; খ) একত্রে অভিযোগ গঠন করে উভয় ধারায় শাস্তি দেওয়া যাবে; গ) পৃথক চার্জ গঠন করা যাবে কিন্তু উভয় ধারায় শাস্তি দেওয়া যাবে না; ঘ) উপরের কোনটি নয়।[CrPC ধারা ২৩৫]