Bio-Philic

Bio-Philic সপ্ন পূরনের প্রত্যয়ে......
(2)

30/04/2024

◈ ব্যাকটেরিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
◈ উদ্ভিদবিজ্ঞান : অধ্যায় - ৪
--------------------------------------------------
❏ ব্যাকটেরিওলজির জনক—লিউয়েনহুক
❏ আধুনিক ব্যাকটেরিওলজির জনক— লুই পাস্তুর
❏ ফ্ল্যাজেলা থাকে না—কক্কাস ব্যাকটেরিয়াতে
❏ বাংলাদেশে ব্যাকটেরিয়ার লিপিবদ্ধ প্রজাতি— ৪৭২
❏ জড় প্রাচীর নেই—মাইকোপ্লাজমাতে
❏ কোষ বিভাজনে সাহায্য করে—মেসোসোম
❏ ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি—দ্বিবিভাজন
❏ প্রতিকূল স্পোর সৃষ্টি করে—এন্ডোস্পোর
❏ এন্ডোস্পোরের অন্য নাম—রেস্টিং স্পোর
❏ ব্যাকটেরিয়ার ক্রোমোসোম থাকে—সাইটোপ্লাজমে
❏ গনোরিয়া রোগ হয়—ব্যাকটেরিয়া দ্বারা
❏ বিপাকীয় কাজে অংশগ্রহণ করে— প্লাজমামেমব্রেন
❏ কলেরা হলো—গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া
❏ কলেরা রোগের প্রধান লক্ষণ—পাতলা পায়খানা
❏ পতঙ্গনাশক ব্যাকটেরিয়া—𝑩𝒂𝒄𝒊𝒍𝒍𝒖𝒔 𝒕𝒉𝒖𝒓𝒊𝒏𝒈𝒊𝒆𝒏𝒔𝒊𝒔
❏ স্ববিভাজন ক্ষমতাসম্পন্ন জিন— প্লাসমিড
❏ পাটের পচন ঘটায়—𝑪𝒍𝒐𝒔𝒕𝒓𝒊𝒅𝒊𝒖𝒎 𝒃𝒖𝒕𝒚𝒓𝒊𝒄𝒖𝒎
❏ মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে — 𝑪𝒍𝒐𝒔𝒕𝒓𝒊𝒅𝒊𝒖𝒎
❏ N₂ সংবন্ধনকারী ব্যাকটেরিয়া—𝑨𝒛𝒐𝒕𝒐𝒃𝒂𝒄𝒕𝒆𝒓
❏ Break bone fever বলা হয়—ডেঙ্গু জ্বরকে
❏ রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়ে—হেপাটাইটিস হলে

আজ (১ মার্চ) অনুষ্ঠিত  #ঢাকা_বিশ্ববিদ্যালয়ের 'A Unit' ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র!(সেশন : ২০২৩-২৪)
01/03/2024

আজ (১ মার্চ) অনুষ্ঠিত #ঢাকা_বিশ্ববিদ্যালয়ের 'A Unit' ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র!

(সেশন : ২০২৩-২৪)


এমন একটি ক্যারিয়ার আপনার প্রয়োজন যে ক্যারিয়ার/জব সেক্টর চাইলেও টিকটকার, নামধারী ইনফ্লুয়েন্সাররা ধ্বংস করতে পারবে না, কর...
01/03/2024

এমন একটি ক্যারিয়ার আপনার প্রয়োজন যে ক্যারিয়ার/জব সেক্টর চাইলেও টিকটকার, নামধারী ইনফ্লুয়েন্সাররা ধ্বংস করতে পারবে না, করা সম্ভব না ওদের দ্বারা।

এমন কেন বলছি?

দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির পর যারা সবচেয়ে ক্ষতি করছে তারা হচ্ছে উপরের মানুষগুলো। সব সেক্টরের তারা এখনও পা রাখতে পারেনি, কিন্তু রাখতে খুব বেশি দেরি নেই। বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী এখনও যাচাই-বাছাই না করে প্রচুর প্রায়োরিটি দিতে জানে, প্রচুর ভালবাসা দিতে পারে, যেটাকে অন্ধভক্ত বলা যেতে পারে। এটারই সুযোগ নিচ্ছে তারা। শুধু তারা সুযোগ নিলেও সমস্যা ছিল না। তারা একটা তরুণ জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করছে এসব করতে। মিডিয়া এসবের সাথে সবচেয়ে সুন্দরভাবে জড়িত।

আপনাকে ছোট্ট দুটো উদাহরণ দেই, একটু ভাবুন:

১. ফেসবুক মনিটাইজেসন এবং স্পন্সর থেকে একজন ক্রিয়েটর ভালো টাকা ইনকাম করে। তিনি প্রায়শই ভিডিওতে বলে থাকেন "চাকরিকে না বলুন, নিজের প্যাশনকে ফলো করুন"। এবার একটু ভাবুন, তার এই মোটিভেশান থেকে অনুপ্রাণিত হয়ে একটা কোম্পানি থেকে সকল চাকুরিজীবী বের হয়ে গেল এবং সবাই ভ্লগার হয়ে গেল। কোম্পানিটা ছিল সেই কোম্পানি যেখান থেকে সে স্পন্সর পেত।
তার ভিডিও যে ইডিট করে দেয় সেটাও একটা চাকরি। সেই ইডিটরের উচিত চাকরি ছেড়ে দেওয়া, কাল থেকেই ভ্লগিং শুরু করা।

একটু অনুধাবন করুন, চাকরিজীবী ছাড়া একটা উদ্দোক্তা দ্বারা কোন বিজনেস হয় না।

২. "ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করুন"
বর্তমানে ফ্রিল্যান্সার হয়ে টাকা ইনকাম করার চেয়ে "ফ্রিল্যান্সার বানানোর কোর্স" বিক্রি করে বেশি ইনকাম করা সহজ। আমার মনে হয় না কোন বুদ্ধিমান ব্যক্তি এই স্ক্যাম সম্পর্কে অবগত নন।

আপনি একটু ভাবুন, একটা সেক্টরকে চিন্তা করুন, দেখুন: দক্ষতার চেয়ে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কার বেশি ফলোয়ার। দেখবেন যাদের দক্ষতা বেশি তাদের গল্প বিক্রি হয়না, বিক্রি হয় যাদের ফলোয়ার বেশি।

বইমেলা হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ। কতগুলো নিউজ দেখেছেন লেখকদের নিয়ে, কতগুলো দেখেছেন ভাইরালদের নিয়ে? ১০০ গুণ বেশি দেখেছেন বিভিন্ন ক্রিয়েটরদের নিয়ে।

আপনি যদি জীবনের মানে খুঁজে পান ফ্যান ফলোয়ার অর্জনে, লক্ষ লক্ষ টাকা ইনকামের ফাঁদে, তাহলে আপনি দ্রুত উপরের দলে যোগ দিন, হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে।

আপনি যদি একটা চিন্তা করে থাকেন "আমাদের দেশের সিজন যে এখন আর ছয়টা নেই, তিনটা হয়ে গেছে, এসবের কারণ কী? কোনকিছু করা যায় না?"

আপনি যদি চিন্তা করে থাকেন "আমি যে মিডিয়াগুলোতে সময় ব্যয় করছি, এমন কোন মিডিয়া তৈরি করা যায় যেখানে সবাই সময় এমন ভাবে ব্যয় করবে যেন তারা প্রতিনিয়ত শিখছে?"

"ঢাকার বায়ুদূষণ কমাতে এমন কোন বিজনেস আইডিয়া দাঁড় করাতে পারি কিনা?"

"ফুড রিভিউর হয়ে জুসি, টেন্ডারের বাইরেও এমন কোন খাবার তৈরি করা যায় যেটা বন্যা আক্রান্ত এলাকায় ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়"

"একটা বই লিখে নিজের বায়োতে "অথোর" বসানোর লোভ বাদ দিয়ে আগে নিজের দক্ষতা বাড়াই যেন ফানি ভিডিও বানিয়ে ফলোয়ার বাড়িয়ে মোটিভেশনাল বই বিক্রি না করতে হয়"

" 'আমার সিলেবাস পড়লেই পরীক্ষায় কমন' এই টেন্ডেন্সি থেকে বেড়িয়ে এমন শিক্ষক হই যেন পরীক্ষার বাইরেও ছাত্রছাত্রীদের জীবন এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শেখায়"

এমন চিন্তাভাবনা যদি করে থাকেন তাহলে আপনাকে মন থেকে অভিনন্দন। আপনি কাজ করতে থাকলে বিশ্বাস রাখুন সফল হবেন, যে সফলতা শুধু আপনাকে আনন্দফুর্তি দিবে না, পুরো বিশ্বের জন্য সফলতা হবে। উপরের প্রত্যেকটি চিন্তাভাবনা কেউ না কেউ করছে, কেউ না কেউ ইতোমধ্যে কাজ করছে। তারা না খেয়েও নেই, হয়তো তাদের গল্প আপনি ফেসবুকে পাবেন না, ফেসবুক আপনাকে যাই দেখাবে যা দেশের অধিকাংশ মানুষ দেখে। অধিকাংশ মানুষ সেটাই দেখে যা আসলেই কোন দরকার নেই, সাময়িক বিনোদনের জন্য।

আপনি কোন দলে যাবেন সেটার ডিসিশন এখনই নেন, পরে আফসোস করবেন না। কারণ, আপনার আইডল আপনাকে বিনোদন দিতে থাকলেও পৃথিবী অন্যদিকে অনেক আগায় যাচ্ছে। আইডল সারফেস এরিয়া থেকে অনেক সাকসেস দেখাতে পারে, সারফেসের ভেতরেও কেন্দ্র বহুদূর।

ধন্যবাদ।
- Mobin Sikder
Team Science Bee

08/02/2024

মানুষের মেরুদণ্ডে অস্থি সংখ্যা-
Ⓐ ২৩টি Ⓑ ৪৩টি
Ⓒ ৫৩টি Ⓓ ৩৩টি

05/02/2024

কিছুক্ষণ পড়ার পর আমি ☺️

31/01/2024

এমন ম্যামের ক্লাস করতে কোনো আপত্তি নেই 🥹

Follow 👉 Bio-Philic

30/01/2024

মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ-
Ⓐ মস্তিষ্ক Ⓑ ত্বক
Ⓒ যকৃৎ Ⓓ প্লিহা

29/01/2024

মানুষের দেহকোষে অটোসোম থাকে-
Ⓐ ৪৬টি Ⓑ ২৩টি
Ⓒ ৪৪টি Ⓓ ২২টি

28/01/2024

ব্রেকিং নিউজ

#এসএসসি_২০২৪ পরীক্ষায় সারা দেশে অংশগ্রহণ করবে ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।

28/01/2024

এসএসসি-এইচএসসি/

থাকছে না জিপিএ-নম্বর, আসছে চিহ্নভিত্তিক মূল্যায়ন

21/01/2024

মাহমুদুল হাসান সোহাগের Focus Challenge গ্রহন করলেন শায়েখ আহমাদ উল্লাহ্‌ ।
বর্তমানে মোবাইল আসক্তি থেকে আপনার সন্তানকে দূরে রাখতে ফোকাস চ্যালেঞ্জ দিতে পারেন । ফোকাস চ্যালেঞ্জ কিটটি রকমারির এই লিংক থেকে ক্রয় করতে পারেন -

ফোকাস চ্যালেঞ্জ (বাংলা ভার্সন) - https://rkmri.co/0AE5SoeM253l/

ফোকাস চ্যালেঞ্জ(English Version)- https://rkmri.co/EemeMTppyNpS/

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bio-Philic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share