25/08/2026
ঘণ্টার পর ঘণ্টা একই কাজ নিয়ে বসে থাকা দিন শেষ। ১০ গুণ দ্রুত কাজ করতে চাইলে এই ১০টি ট্রিকস আপনার কাজের গতি এক ধাক্কায় দ্বিগুণ করে দেবে! 👇
✅কিবোর্ড শর্টকাট জানুন:
বারবার মাউস না ধরে Alt + Tab (উইন্ডো চেঞ্জ), Ctrl + Shift + T (ভুলে বন্ধ হওয়া ট্যাব ফেরত আনা) বা Win + V (ক্লিপবোর্ড হিস্ট্রি) ব্যবহার শুরু করুন।
✅ভার্চুয়াল ওয়ার্কস্পেস
কাজের ধরণ অনুযায়ী আলাদা ড্যাশবোর্ড রাখুন। Win + Ctrl + D চেপে নতুন ভার্চুয়াল ডেস্কটপ খুলুন এবং ঝামেলামুক্তভাবে ফোকাস রাখুন।
✅টেক্সট স্নিপেট:
যেসব টেক্সট বা ইমেইল টেমপ্লেট বারবার লিখতে হয়, সেগুলোর জন্য শর্টকাট কি বানিয়ে রাখুন (যেমন: PowerToys/PhraseExpress দিয়ে)।
✅AI প্রম্পটিং:
প্রতিদিনের রুটিন কাজ, ইমেইল ড্রাফটিং বা ডেটা সামারি করতে ChatGPT বা Gemini Chrome Extensions প্লাগইন ব্যবহার করুন।
✅SSD আপগ্রেড & RAM ম্যানেজমেন্ট:
সফটওয়্যার স্লো মনে হলে অপারেটিং সিস্টেমকে SSD-তে শিফট করুন এবং Chrome-এর Memory Saver ফিচার অন রাখুন।
✅কুইক অ্যাকসেস:
ফাইলের ফোল্ডার খুঁজতে সময় নষ্ট না করে 'Everything' অ্যাপ বা Windows Search Indexing দ্রুত ফাইলিংয়ের জন্য ব্যবহার করুন।
✅মাল্টি মনিটর সেটআপ:
একসাথে একাধিক উইন্ডোতে কাজের জন্য Win + Left/Right Arrow বা PowerToys FancyZones দিয়ে স্ক্রিন স্প্লিট করে নিন।
✅ব্রাউজার ট্যাপ:
৫০টি ট্যাব একসাথে খুলে পিসি স্লো করার বদলে 'OneTab' এক্সটেনশন বা ব্রাউজারের "Group Tabs" ফিচার ব্যবহার করুন।
✅স্টার্টআপ অ্যাপ:
পিসি অন হতে দেরি হলে Task Manager-এ গিয়ে অপ্রয়োজনীয় Startup Apps (যেমন: Skype, Spotify, OneDrive) ডিসেবল রাখুন।
✅ব্যাচ প্রসেসর:
একই টাইপের কাজ একসাথে (Batch Processing) করুন এবং বারবার ম্যানুয়াল সেভ এড়াতে Google Drive / OneDrive অটো-সিঙ্ক অন রাখুন।
📌 আপনার সবচেয়ে প্রিয় বা নিয়মিত ব্যবহার করা পিসি ট্রিক কোনটা? কমেন্টে জানান!