Al Ummah Academy - أكاديمية الأمة

Al Ummah Academy - أكاديمية الأمة Let's Learn Islamic knowledge.

আল উম্মাহ একাডেমীর মূল প্রতিষ্ঠান Al Ummah Trust প্রতিবছরের ন্যায় এবারও তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প ঘোষণা করেছে। যাদের ...
30/01/2026

আল উম্মাহ একাডেমীর মূল প্রতিষ্ঠান Al Ummah Trust প্রতিবছরের ন্যায় এবারও তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প ঘোষণা করেছে।
যাদের সামর্থ্য আছে শরীক থাকুন।
যারা আবেদনের যোগ্য তাদের আবেদন করতে সাহায্য করুন।

🌱একটি দান, একটি পরিবার, একটি নতুন জীবন।
অসচ্ছল ও কর্মক্ষম মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসই আল উম্মাহ ট্রাস্টের স্বাবলম্বীকরণ প্রকল্পের মূল লক্ষ্য।
একদিনের খাবার নয়—
বরং এমন একটি ব্যবস্থা,
যাতে একজন মানুষ নিজের উপার্জনে পুরো পরিবারের খাদ্য, বস্ত্র ও প্রয়োজন মেটাতে পারে।
আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবারও আল উম্মাহ ট্রাস্টের স্বাবলম্বীকরণ প্রকল্প ও যাকাত ফান্ডের আওতায় অনুদান ও আবেদন সংগ্রহ করা হচ্ছে।
আপনার যাকাত ও সদকার অর্থে বদলে যেতে পারে একটি পরিবার, একটি ভবিষ্যৎ।

⏬ আমাদের এবারের স্বাবলম্বীকরণ কার্যক্রম:
🔹 রিক্সা বিতরণ
🔹 ভ্যান বিতরণ
🔹 বাচ্চা গরু প্রদান
🔹 জোড়া ছাগলের বাচ্চা
🔹 সেলাই মেশিন বিতরণ

💰 আনুমানিক ব্যয়:
▪️ রিক্সা: ৩০-৩৫ হাজার
▪️ ভ্যান: ৫৫–৬০ হাজার টাকা
▪️ বাচ্চা গরু: ৩৫–৪০ হাজার টাকা
▪️ জোড়া ছাগলের বাচ্চা: ১০–১২ হাজার টাকা
▪️ সেলাই মেশিন: ১০ হাজার টাকা

🕋 আবেদন ও অনুদান সংগ্রহের শেষ সময়:
📅 ১৫ রমাদান

⏩ বিশেষ দ্রষ্টব্য:
ইনশাআল্লাহ, এবছরও সংগৃহীত যাকাতের একটি অংশ আমাদের মাজলুম ভাইদের নিকট পৌঁছে দেওয়া হবে।

আপনার যাকাত ও দান আজ কাউকে স্বাবলম্বী করবে, আগামীকাল সে কারো সহায়তা করার সক্ষমতা পাবে।

💵 অনুদান পাঠানোর ঠিকানা:
Account name: Al Ummah Trust
Account no: 1303702001122
Bank: Sonali Bank PLC
Branch: Barura Branch, Cumilla
Routing no: 200190499

📱 BKash Personal (Send Money):
📞 01879183254 (কেবলমাত্র ট্রাস্টের লেনদেন হয়)
নোট: যাদের ব্যাংক একাউন্টে পাঠানো সম্ভব তারা ব্যাংকে পাঠাবেন।

⏩ আবেদন প্রক্রিয়া:
১: নিজে
২: ইমাম বা খতিবের মাধ্যমে

✅ নিচের লিংকে অথবা ট্রাস্টের অফিস থেকে ফরম সংগ্রহ করতে হবে।
✅ নিজে আবেদন করলে রেফারেন্সে নিজ এলাকার ইমাম বা খতিবের রেফারেন্স ও সুপারিশসহ সকল তথ্য প্রদান করবে।
✅ ইমাম বা খতিব সাহেব আবেদন করে দিলে রেফারেন্সে নিজের নাম, বিস্তারিত তথ্য ও সুপারিশ প্রদান করবেন।
✅ ফরম পূরণ মানেই চূড়ান্ত নয়। প্রস্তাবের আলোকে যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে।

⏩ লক্ষণীয়।
✅ গ্রহীতাকে অবশ্যই যাকাতের হকদার হতে হবে।
✅ ভ্যান বা রিক্সার আবেদনে পেশাগতভাবে ভ্যান/রিক্সা চালক হতে হবে।
✅ আবেদনকারীর আবেদনকৃত বস্তু নিজের মালিকানায় থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
✅ ইমাম বা খতিব সাহেবরা একান্ত হকদার ব্যক্তির জন্যই সুপারিশ করবেন।

⏬ রমাদানে আমাদের অন্যান্য কার্যক্রম সমূহ:
🔴 ফ্রী কোরআন শিক্ষার কার্যক্রম(অফলাইন)
🔴 ফ্রী বেসিক দ্বীন ও কোরআন শিক্ষা(অনলাইন)
🔴 রমাদানের ইফতার বিতরণ।
🔴 ঈদ উপহার বিতরণ

আবেদনের লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfzlGu4h0qHY2HSO5zM1ybD1zSlLMq4q6nXPXH_Kx98JpmjZA/viewform?usp=header
#স্বাবলম্বীকরণ

16/12/2024
📣📣 ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট - মডার্ন জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট +++কোর্স লিঙ্কঃ https://alummahacademy.com/admin/cour...
06/12/2024

📣📣 ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট - মডার্ন জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট +++
কোর্স লিঙ্কঃ https://alummahacademy.com/admin/courses/1010

📍এই কোর্সটিতে আল উম্মাহ ট্রাস্টের পক্ষ থেকে কোর্স ফি এর উপর থাকছে ২ লক্ষ টাকার স্কলারশিপ। কোর্স শেষে ফাইনাল পরিক্ষার মাধ্যমে বিজয়ী নির্ধারন করা হবে।

🥇- প্রথম ২০ জন পাবেন ১০০% স্কলারশিপ
🥈- পরবর্তী ২০ জন পাবেন ৭৮% স্কলারশিপ
🥉- পরবর্তী ২০ জন পাবেন ৫৫% স্কলারশিপ

আমাদের ৪ মাসের এই কোর্স ডিজাইন করা হয়েছে যারা ওয়েব ডেভেলপমেন্টের জগতে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্টের উপর গভীর দক্ষতা অর্জনের মাধ্যমে, শিক্ষার্থীরা ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের মৌলিক এবং আধুনিক প্রযুক্তি শিখবে।

এই কোর্সটি শূন্য থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের প্রশিক্ষন প্রদান করবে।
- প্রথম মাসে শিক্ষার্থীরা HTML, CSS, এবং Tailwind CSS শিখবে।
- দ্বিতীয় মাসে তারা জাভাস্ক্রিপ্টের প্রগ্রামিং কনসেপ্ট এবং DOM ম্যানিপুলেশন সম্পর্কে শিখবে।
- তৃতীয় মাসে শিক্ষার্থীরা রিয়াক্ট ফ্রেমওয়ার্কের ব্যাসিক শিখবে।
- চতুর্থ মাসে শিক্ষার্থীরা রিয়েক্টের আরও অ্যাডভান্সড টপিক রাউটিং, লাইফসাইকেল ম্যানেজমেন্ট, এবং রিউজাবল ডিজাইন শিখবে।
- পুরো কোর্সজুড়ে শিক্ষার্থীরা একটি পোর্টফলিও প্রজেক্ট ধরে এগিয়ে যাবে, এবং শেখা টপিকগুলো প্রজেক্টে এপ্লাই করবে।

💥কেন এই কোর্সটি সেরা?👇

- ব্যবহারিক শিক্ষণ: প্রতি সপ্তাহে লেকচারের পাশাপাশি হাতে-কলমে প্র্যাকটিক্যাল সেশন।
- আধুনিক টুলস: টেইলউইন্ড CSS, রিয়েক্ট, এবং জাভাস্ক্রিপ্টের সর্বশেষ ফিচার নিয়ে কাজ করা।
- পোর্টফলিও প্রজেক্ট: পুরো কোর্সজুড়ে শিক্ষার্থীরা একটি সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করবে যা পোর্টফোলিওতে যোগ করা যাবে।
- ক্যারিয়ার প্রস্তুতি: এই কোর্স শিক্ষার্থীদের ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রস্তুত করবে।

আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এবং ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই কোর্সটি আপনার জন্য!

➡️বেসিক ইনফরমেশন👇

- কোর্সের সময়: ৪ মাস
- সাপ্তাহিক ক্লাস: ৩ দিন (শনিবার, সোমবার এবং বুধবার)
- ক্লাসের সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত
- মোট ক্লাস: ৬৪টি
- প্রাক্টিস ক্লাস: সপ্তাহে ১ টি (শুক্রবার)
- এসাইনমেন্ট: ৬টি
- এসেসমেন্ট টেস্ট: ৫টি
- প্রজেক্ট: ১টি কমপ্লিট পোর্টফলিও প্রোজেক্ট
- ভর্তির শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪
- ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৫

🛑কোর্সটি করার জন্য যাকিছু প্রয়োজন হবে👇

- অবশ্যই ল্যাপ্টপ অথবা কম্পিউটার থাকতে হবে
- ইংরেজি পড়ে বুঝতে পারতে হবে। নূন্যতম এস.এস.সি পাস হলে ভালো হয়।

# # ভর্তির ইনফরমেশন👇

- ভর্তি ফি: ৫০০ টাকা
- কোর্স ফি: ৪৫০০ টাকা
- আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪

# # ভর্তি প্রক্রিয়া👇

ভর্তি হতে প্রথমেই আপনাকে ওয়েবসাইটে লগিন করতে হবে। যদি আপনার আইডি থেকে থাকে তাহলে সেই আইডি দিয়ে লগিন করুন। নতুবা ক্রিয়েট একাউন্টে গিয়ে নতুন আইডি ক্রিয়েট করে লগিন করুন।
কোর্সের নির্ধারিত ভর্তি ফি এবং কোর্স ফি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্টে জমা দিন
এরপর ভর্তি ফর্মের সকল তথ্য পূরণ করে সাবমিট করুন।

আপনার সকল তথ্য ঠিক থাকলে ৩ কার্যদিবসের মধ্য আপনাকে কনফার্মেশন মেইল প্রেরণ করা হবে।📧

Al Ummah Academy - Your online source for quality Islamic education. Upholding Islam's principles, providing essential knowledge for faith, and aligning actions with Allah's satisfaction. Join our journey of spiritual growth.

💥 মুয়াল্লিমাহ কোর্স (শুধুমাত্র বোনদের জন্য) 📢কোর্স লিঙ্কঃ https://alummahacademy.com/admin/courses/106আপনি কি অনলাইন/অফ...
06/12/2024

💥 মুয়াল্লিমাহ কোর্স (শুধুমাত্র বোনদের জন্য) 📢
কোর্স লিঙ্কঃ https://alummahacademy.com/admin/courses/106

আপনি কি অনলাইন/অফলাইনে কুরআনের শিক্ষিকা হতে চান❓

কুরআন পড়তে না জানা মা বোনদের মাঝে, কুরআনের আলো ছড়িয়ে দিতে, নিজেকে একজন কুরআনের দক্ষ শিক্ষিকা হিসেবে গড়ে তুলুন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যিনি নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়"। (বুখারী ৫০২৭-৫০২৮)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন: "মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় কেবল তিনটি আমল ব্যতীত। (১) ছাদাক্বায়ে জারিয়াহ। (২) ইলম, যা দ্বারা মানুষ উপকৃত হয়। (৩) সুসন্তান, যে তার জন্য দো‘আ করে"। (মুসলিম হা/১৬৩১, মিশকাত হা/২০৩)।

প্রিয় বোন, আপনি কুরআন পড়তে পারেন তবে পাঠদানের পদ্ধতি কিংবা কিভাবে শেখাতে হয় তা জানা নেই। কিন্তু আপনি চাচ্ছেন হাদীসের ভাষ্য মতে, সর্বোত্তম ব্যক্তি হতে এবং মৃত্যুর পরে আমলনামা জারি রাখতে। তাহলে Al Ummah Academy এর মুয়াল্লিমাহ কোর্সটি আপনার জন্য। যা সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ওস্তাযাহর মাধ্যমে করানো হয়

🎖️🏅 কোর্স শেষে সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৫ জনের জন্য থাবে আকর্শনীয় পুরস্কার 🏆

🔴 যারা কোরআন শরিফ মোটামুটি ভাবে নাজরানা (রিডিং) পড়তে পারেন, তাদের জন্য কোর্সটি ডিজাইন করা হয়েছে।

➡️বেসিক ইনফরমেশন👇

কোর্সের সময়: ৪ মাস
সাপ্তাহিক ক্লাস: ৪ দিন (শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার)
ক্লাসের সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত
মোট ক্লাস: ৬০টি
প্রাক্টিস ক্লাস: সপ্তাহে ১ টি (শুক্রবার)
পরিক্ষাঃ প্রতিমাসে একটি এবং কোর্স সমাপনি
ভর্তির শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪
ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৫

# # ভর্তির ইনফরমেশন👇

কোর্স ফি: ৩০০০ টাকা (ভর্তির সময় জমা দিতে হবে)
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪

** বর্তমানে এই কোর্সটিতে ৩৩% ছাড়ে ৩০০০ টাকা এর পরিবর্তে ২০০০ টাকায় ভর্তি হতে পারবেন **

# # ভর্তি প্রক্রিয়া👇

ভর্তি হতে প্রথমেই আপনাকে ওয়েবসাইটে লগিন করতে হবে। যদি আপনার আইডি থেকে থাকে তাহলে সেই আইডি দিয়ে লগিন করুন। নতুবা ক্রিয়েট একাউন্টে গিয়ে নতুন আইডি ক্রিয়েট করে লগিন করুন।
কোর্সের নির্ধারিত ভর্তি ফি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্টে জমা দিন
এরপর ভর্তি ফর্মের সকল তথ্য পূরণ করে সাবমিট করুন।

আপনার সকল তথ্য ঠিক থাকলে ৩ কার্যদিবসের মধ্য আপনাকে কনফার্মেশন মেইল প্রেরণ করা হবে।💌

Al Ummah Academy - Your online source for quality Islamic education. Upholding Islam's principles, providing essential knowledge for faith, and aligning actions with Allah's satisfaction. Join our journey of spiritual growth.

01/12/2024

ফ্রিল্যান্সারে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য Al Ummah Academy - أكاديمية الأمة দুই একদিনের মধ্যেই একটি বিশাল সুখবর নিয়ে আসছে।ইন শা আল্লাহ।
এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়,তাই নিয়মিত আপডেট দেখুন।

01/12/2024

খুব শীঘ্রই Al Ummah Academy - أكاديمية الأمة এর পক্ষ থেকে একটি বড় শিক্ষাবৃত্তির ঘোষণা আসতে যাচ্ছে। ইন শা আল্লাহ

يا رب العالمين 🤲🤲🤲
04/11/2024

يا رب العالمين 🤲🤲🤲

হে আল্লাহ, আপনি আমাদের কে এই জ্ঞানীদের মধ্যে শামিল করুন, যারা আপনাকে ভয় করে 🤲
03/11/2024

হে আল্লাহ, আপনি আমাদের কে এই জ্ঞানীদের মধ্যে শামিল করুন, যারা আপনাকে ভয় করে 🤲

Address

Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801613224222

Alerts

Be the first to know and let us send you an email when Al Ummah Academy - أكاديمية الأمة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Ummah Academy - أكاديمية الأمة:

Shortcuts

Share

Category