Bogra Association of BUET Students - BABS

Bogra Association of BUET Students - BABS

Share

This is a non-profit organization, conducted by BUET students of Bogra. This page will update the recent works of this association.

বুয়েটের বগুড়া থেকে যারা পড়ছেন বা পড়েছেন তাদের নিয়ে একটা এসোসিয়েশন আছে। এই সম্পুর্ন অলাভজনক এবং সেবামূলক প্রতিষ্ঠানটির নাম-ই Bogra Association of BUET Students বা সংক্ষেপে BUET.

শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে গণিত চর্চা, পরামর্শ মূলক সেমিনার, দিক নির্দেশনা সব-ই আমাদের প্রতিষ্ঠানেরই কাজ। কিন্তু হ্যাঁ অবশ্যই এতশত সুজোগ সুবিধা কেবল মাত্র বগুড়ার সন্তানদের জন্য।

29/03/2020

আজ সকালে ১২০ বোতল হান্ড স্যানাটাইজার এবং ১২০ জোড়া হ্যান্ড গ্লাভস শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর ডিরেক্টর সালেহ ভুইয়ান স্যারের হাতে উঠায়ে দেওয়া হইছে ...

Photos from Bogra Association of BUET Students - BABS's post 28/03/2020

কঠিন এ সময়ে ডাক্তারদের জন্য ছোট্ট একটা উপহার BABS পরিবারের পক্ষ থেকে..
140 বোতল হ্যান্ড স্যানাটাইজার ও 120 পিস সারজিকাল গ্লাভস আগামীকাল জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রশাসনের হাতে উঠায় দেওয়া হবে
তাছাড়া জিয়া মেডিকেলের জন্য ৩৫০ পিস পিপিই অর্ডার করা হয়েছে।আশা মাত্রই তা পৌঁছে দেয়া হবে।

27/10/2019

২০১৯-২০ সেশনে বগুড়া হতে চান্সপ্রাপ্ত সকলকে ব্যাবস পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমাদের পরিবারে স্বাগতম!
যেকোন দরকারে পেইজের ইনবক্স এ নক দিতে পারো।

যারা চান্স পাও নি তারা জীবন নিয়ে হতাশ হয়ে পড়বে না। জীবনের তো সবে শুরু মাত্র। নিজের চেষ্টা ও গুণে অবশ্যই যেকোন লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

13/10/2019

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেষ মুহুর্তে প্রসাশনের হস্তক্ষেপের কারণে,BABS (Bogra Association of BUET Students) থেকে আগামীকাল কোনো ধরনের হেল্প ডেস্ক থাকবে নাহ।
বগুড়া থেকে আগত যেকোনো শিক্ষার্থী এবং অভিভাবক দের যেকোনোরকম সাহায্য সহযোগিতা করতে এসোসিয়েশন মেম্বাররা ক্যাম্পাসে অবস্থান করবে।

Photos 13/10/2019

বগুড়া থেকে আগত সকল স্টুডেন্ট আর গার্জিয়ানদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য মেইন ক্যাম্পাসে BABS এর পক্ষ থেকে বুথ বসানো হবে।

যেকোন ধরনের সাহায্য সহযোগিতা বা তথ্যের জন্য এসব নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

10/10/2019

গত ৬ অক্টোবর, ২০১৯ ইং, রবিবার রাতে শেরে বাংলা হলে ১৭ ব্যাচের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে এবং সামগ্রিকভাবে সকল পর্যালোচনা শেষে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত,তাদের মাঝে আমাদের BABS পরিবারের একজন সদস্য,মুজাহিদুর রহমান (ইইই’১৬,শেরে-বাংলা হল) এর সংশ্লিষ্টতা স্পষ্টভভাবে প্রমানিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমাদের পরিবার র্যা গিং কে সর্বদা নিরুতসাহিত করে এসেছে এবং আমরা বিশ্বাস করি এ কাজে জড়িত কারো আমাদের সংগঠনের সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই।
সকলের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এই মুহুর্ত থেকে মুজাহিদুর রহমানকে এ সংগঠন হতে আজীবনের জন্য বহিষ্কৃত ঘোষণা করা হলো।

Photos from Bogra Association of BUET Students - BABS's post 04/05/2019

BABS Committee 2019-20

Congratulations and best of luck.

20/10/2018

'১৮ ব্যাচে বগুড়া থেকে চান্সপ্রাপ্ত সবাইকে অনেক অনেক অভিনন্দন।

সাব্জেক্ট চয়েজ এর মতোন জটিল ব্যাপার নিয়ে কোন কনফিউশন থাকলে পেইজে মেসেজ দিয়ে হেল্প নিতে পারো। We're here for you!

06/10/2018

আগামীকাল অনেকেই অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আসছেন আমাদের প্রিয় ক্যাম্পাসে।
আমরা বগুড়ার কেউই চাই না এই স্বপ্নপূরণে ছোটখাট কোন বাধা পর্যন্ত আসুক। আমরা থাকবো কালকে আমাদের বুথ নিয়ে শুধুমাত্র কালকের পরীক্ষার্থী ভাইয়া-আপুদের হেল্প করার জন্য। যেকোন ধরণের জিজ্ঞাসা, প্রয়োজনে পাশে থাকবো আমরা।

যোগাযোগঃ
Azmain Adel Sheesh '14 : 01684 723252
Rejwanur Rahman Rahi '14 : 01786 921502
Fahim Ashhab '15 : 01521 319062
Borhan Ahmad '15 : 01770 865789
Muzahid Rahman '16 : 01521 404922
Manshib Tazowar Mugdho '17 : 01711 066428

Some DU students' Attack on BUET students | 27.10.2017 | CCTV footage 29/10/2017

বুয়েটে চলমান ঘটনাসমূহের হালনাগাদ তথ্য সকলের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২৭ অক্টোবর বুয়েট শহীদ মিনার এবং পলাশি বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বুয়েটের শিক্ষার্থীদের উপর আক্রমণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণঃ

গত ২৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন পদচারী সেতু(ওভারব্রিজ) থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে উঠিয়ে দেয় এবং ক্যাম্পাস ত্যাগ করতে বলে । এই মাদক ব্যবসায়ীদের মধ্যে বুয়েট কর্মচারী কোয়ার্টারের বাসিন্দা রাজু, নকীব, ফয়সাল, শুভ এবং এদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে শনাক্ত করা সম্ভব হয়। এর প্রতিক্রিয়ায় একই দিন বিকেল বেলায় সেই মাদকাসক্তরা সদলবলে ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। তাদের অতর্কিত আক্রমণে নৌযান ও নৌযন্ত্রকৌশল দ্বিতীয় বর্ষের সাজ্জাদ বন্ধন, পুরকৌশল প্রথম বর্ষের মীর মোহাম্মদ তৌসিফ, একই বিভাগের প্রথম বর্ষের মাসুম বিল্লাহ ও ফারদিন, পানিসম্পদ বিভাগের প্রথম বর্ষের জ্যোতির্ময় হালদার, যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের নাজিবুল বাশার রাহাত ও তাকরীম প্রিয়ম আহত হয় । পরবর্তীতে রাত দশটার সময় আক্রমণকারীরা পুনরায় ফিরে আসে এবং যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফজলুল হক অভি কে মারধোর করে এবং তার বাইসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় । এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত দের বিরুদ্ধে চকবাজার থানায় বুয়েট প্রশাসন নিজস্ব উদ্যোগে মামলা দায়ের করে ।

এর পরদিন, ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস ‘ সার্জেন্ট এ এফ জহুরুল হক হল’ থেকে প্রায় ৩০-৪০ জন সশস্ত্র ছাত্র পলাশী থেকে ঢুকে বুয়েট শহীদ মিনারসহ পুরো বুয়েট ক্যাম্পাসে বিনা উসকানিতে অতর্কিতে হামলা চালায় । এই সময় তারা ক্যাম্পাসে অবস্থানরত নিরপরাধ ছাত্রদেরকে বেধড়ক মারধোর করে । এইসময় আক্রমণকারীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, রড, স্ট্যাম্প, ক্রিকেট ব্যাট ইত্যাদি লক্ষ্য করা যায় । তাদের আক্রমণে যন্ত্রকৌশল দ্বিতীয় বর্ষের অর্ণব চক্রবর্তী সৌমিক, চতুর্থ বর্ষের তুরাস হক পিয়াল, যন্ত্রকৌশল বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু মুসা আবদুল্লাহ সৌরভ, একই বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আতিকুল ইসলাম, পুরকৌশল চতুর্থ বর্ষের দিব্য মণ্ডল, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী শামীম হাসান, কেমিকৌশল তৃতীয় বর্ষের অভিষেক মুহুরী এবং দ্বিতীয় বর্ষের সাদমান গুরুতর আহত হয় । বুয়েটের লোগো সম্বলিত টিশার্ট গায়ে থাকায় শেরেবাংলা হলের একজন ক্যান্টিন বয়কেও তারা গুরুতর আহত করে। আহতদের মধ্যে দিব্য মণ্ডলকে স্কয়ার হাসপাতালে এবং অন্যদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় । এর মধ্যে সাদমান এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় । আহতদের সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে ।

ভিডিওটির বেটার রেজুলেশন পাওয়া যাবে ইউটিউবেঃ

Some DU students' Attack on BUET students | 27.10.2017 | CCTV footage

13/10/2017

...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1000