AMRA SOBAI

AMRA SOBAI

Share

A voluntary social welfare organization. Working for teaching and provide total educational, cultural, medical and all logistic supports for poor children.

যে দেশে একজন দিনমজুর পিতা/মাতাকে তাদের সন্তানদের মুখেএক বেলা খাবার তুলে দিতে কঠোর পরিশ্রম স্বীকার করতে হয়, সেখানে সন্তানের লেখা-পড়া বা সাংস্কৃতি চর্চার কথা ভাবাই যায় না। এই সমস্ত অবহেলিত, সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সবাইকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে আমাদের বিশ্বাস। ”সবাই সবার জন্য” (One for all and all for one…) এই মন্ত্রকে বুকে লালন করে সদর্পে এগিয়ে যাচ্ছে আমাদের

15/06/2017

দীর্ঘ সময় পর আমরা আবার ফিরবো অচিরেই.....নতুন রূপে। সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে

স্ত্রীর গয়না বেঁচে সুবিবাবঞ্চিত শিশুদের ঈদের জামা | banglanews24.com 30/06/2016

কেউ ঘরেরটা এনে গরীবকে খাওয়ার আর কেউ গরীবেরটা মেরে নিজে খায়। দুজনেরই দাবি গরীবের সেবক....কে সঠিক ? যাকে সঠিক বলে আপনার মনে হয়, তার পাশে থাকুন

স্ত্রীর গয়না বেঁচে সুবিবাবঞ্চিত শিশুদের ঈদের জামা | banglanews24.com পেশায় উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রফিকুল ইসলাম লাবুর নিজেরই সংসারে নিত্যদিন ‍টানাপোড়েন।

02/05/2015

উৎসবের নামে আবার প্রতারকগুলো মাঠে নেমেছে। ভাল মানুষরা সাবধান। গরীব বাচ্চাদের উদ্দেশ্যে দানের টাকায় নেশার উৎসব। সাধু সাবধান

Mobile uploads 06/04/2015

So Beautifully said.....

এক কাপ কফির মূল্যে বদলে দিতে পারেন একটি সুবিধাবঞ্চিত শিশুর জীবন! 04/04/2015

এক কাপ কফির মূল্যে বদলে দিতে পারেন একটি সুবিধাবঞ্চিত শিশুর জীবন! আপনি হইতো আপনার এক কাপ কফির টাকা বাঁচিয়ে ২৫০ টাকা দিয়ে একটি “স্নেহ বর্ণমালা মাদুর” কিনে দিতে পারেন একটি সুবিধাবঞ্চিত শিশুকে যেই মাদুর টি হইতো বদলে দিতে পারে শিশুটির জীবন।

মালিকের জন্যে প্রাণ দিল কুকুর! (ভিডিওসহ) 30/03/2015

মালিকের জন্যে প্রাণ দিল কুকুর! (ভিডিওসহ) ফিল্ম কিংবা গল্প-উপন্যাসে নয়, ক্যালিফোর্নিয়ার রাস্তায় কুকুরের প্রভূভক্তির আরেকটি উদাহরণ সৃষ্টি হলো। প্রভূকে হ্যান্ডকাফ পরাতেই কুকুরটি চিৎকার করতে করতে গাড়ির জানালা দিয়ে লাফিয়ে যায় পুলিশের কাছে। প্রথমে ঘেউ ঘেউ করে পুলিশকে বিরত রাখতে চায়। কিন্তু অ্যাকশন না থামানোয় কুকুরটি লাফিয়ে আক্রমণ করে পুলিশকে…

বাংলাদেশের শিশুদের পাশে শেন ওয়াটসন 25/03/2015

বাংলাদেশের শিশুদের পাশে শেন ওয়াটসন বাংলাদেশী এক কিশোর ‘রাতুল’ এর, স্বপ্নের তারকা শেন ওয়াটসনের দেখা পাওয়ার স্বপ্ন নিয়েই লেখা হয়েছে বাংলায় প্রকাশিত হতে যাওয়া এই বইটি, যেটির মাধ্যমে শিশুরা উৎসাহিত হবে স্বপ্নের সীমানাটা আরো ছড়িয়ে দিতে।

ক্রিকেটের জন্য শিশুদের ভালবাসাকে তাদের পড়ার অভ্যাস

ভারতের বিহারে বোর্ড পরীক্ষায় নকলের মহোৎসব 20/03/2015

ভারতের বিহারে বোর্ড পরীক্ষায় নকলের মহোৎসব বিহারের হাজিপুর এবং নবাদায় বোর্ড পরীক্ষা অনুষ্ঠানের সময় নকলের মহোৎসব পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের অভিভাবকেরা নকল সরবরাহের সবরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। গণমাধ্যমগুলোর ক্যামেরা ধরা পড়ে, অসংখ্য অভিভাবক ও পরীক্ষার্থীদের বন…

18/03/2015

ঢাকার ব্যাস্ত রাজপথের সিগনালে ক্রন্দনরত ছোট ছোট শিশু কোলে অনেক মহিলাকে ভিক্ষা করতে দেখা যায়। দেখলে মনে হবে মমতাময়ী মা তার সন্তানের একমুঠো খাবার যোগাড়ের চেষ্টায় সকলের কাছে হাত পাতা। যথারীতি নরম মনের মানুষরা যে যা পারে মহিলাকে দান করে। আসলে ৯৯ ভাগ ক্ষেত্রেই ব্যপারটা প্রতারণা। তারা অন্যের বাচ্চা ভাড়ার চুক্তিতে এনে দিনভর প্রতারণার কাজ চালিয়ে যায়।

ঠিক একই পদ্ধতিতে সমাজের কিছু ভদ্রবেশী প্রতারক হাতে/পকেটে ক্যামেরা নিয়ে পথেঘাটে বেড়ে ওঠা পথশিশুদের চলমান জীবনের ছবি তুলে, ফেসবুক পেজ তৈরী করে তাতে পোষ্ট করেে এবং তাদের জন্য দেশ-বিদেশে প্রচারের মাধ্যমে সাহায্য সংগ্রহ করে প্রায় পুরোটাই নিজেরা ভক্ষন করে। এখানে সমাজের দশ জনের কোন সংশ্লিষ্টতা নাই। সম্পূর্ণই নিজস্ব স্বার্থ হাসিলের ব্যবস্থা।

আমরা সবাই নামক সংগঠনটি সৃষ্টি হয়েছিল একঝাঁক পরোপকারী মানুষের সমন্বয়ে এবং সকলের আন্তরিকতায় যথারীতি সুন্দরভাবে পথ চলা শুরু করে। কিন্তু হাতেগোনা ২/৩ জন লোভী, প্রতারক শ্রেনীর সদস্যদের কারণে এতসুন্দর করে গড়ে তোলা সংগঠনটি ভেঙ্গে চুরমার। তারা আজ ভিন্ন নাম নিয়ে (আমরা সবাই ফাউন্ডেশন) করে তাদের হীন প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছে। যার সাথে মূল সংগঠন বা প্রতিষ্ঠাতাদের কোন সম্পর্ক নাই।

তাই সকলের কাছে বিনীত অনুরোধ, গরীব বাচ্চাদের ছবি বা পোষ্ট দেখে সাহায্য না করে সরাসরি নিজে দান করুন সঠিক জায়গাতে। আপনার দান করা গরীবের টাকা সমাজে ভদ্রবেশী প্রতারকের হাতে দিয়ে সত্যিকার গরীবদের হক নষ্ট করবেন না।

এই তথ্যটি সকলের মাঝে শেয়ার করে আমরা সবাই ফাউন্ডেশন ধরনের ফেসবুক ভিত্তিক পেজের সত্যতা যাচাই করে সমাজকে সচেতন করার দায়িত্ব আমাদের সকলের।

04/03/2015

অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি, সকলের আন্তরিক সহযোগীতায় আমরা সবাই সুনামের সাথে নির্দষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছিল। মুষ্টিমেয় কয়েকজন সসদ্য নামধারি কতিপয় ব্যাক্তির অর্থনৈতিক লোভ, হীন মানষিকতা চরিতার্থ করতে মুল সংগঠনের সবাইকে উপেক্ষা করে আমরা সবাই ফাউন্ডেসন নামে নতুন সংগঠন খুলে ব্যাবসা আরম্ভ করেছে। যাদের ছোট্ট দুই একটা নমুনা দেয়াটা জরুরী মনে করি।

১. মিরপুরবাসি জনৈক শুভাকাঙ্খি গরীব বাচ্চাদের ৫,০০০ টাকা দান করেন, যেই টাকাটা মিরপুর থেকে আনার খরচ ৩,০০০ আর বাচ্চাদের ফান্ডে ২,০০০ জমা।
২. মানুষের দানের ৭৮,০০০ টাকার মধ্যে ৭,৫০০ বাচ্চাদের খরচ, বাকিটা ২/৩ জন ব্যক্তির পকেটে।
৩. একটা অনুষ্ঠান করতে গেলে যে যেখান থেকে পারে হরিলুট শুরু করে।
৪. সংগৃহীত টাকা-পয়সার যথাযথ কোন হিসাব নাই।

অতএব, সকলকে অনুরোধ, সমাজের এই সমস্ত নোংরা কিটদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করে সমাজে এদের আসল চেহারা প্রকাশ করা।

এই অসাধু চক্রই ১৫০০ লাইক পাওয়া আমরা সবাই পেজটা একরাতে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে এই সংগঠনের মূল নিবেদিতপ্রাণ কর্মীরা মুষ্টিমেয় কয়জনের কর্মকান্ডে হতাস ও ব্যথিত এবং সকল কর্ম হতে বিরত রহিয়াছে। খুব অল্প সময়ের ম্যধ্যে সমস্ত নোংরা মানুষদের বিদায় করে নতুন যাত্রা শুরু করবে। আমরা আপনাদের দোয়াপ্রার্থী.

01/03/2015

অন্যায়কারী/অসৎ মানুষরা সবসময় দূর্বল। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এদেরকে সমাজ থেকে নির্মূল করে ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা করে দেয়া।

09/02/2015

প্রেস বিজ্ঞপ্তি : একদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় অসাধু অর্থলোভি মহল আমরা সবাই নামের সাথে মিল রেখে বর্ষপূর্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কথা বলে হীন মানষিকতা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত। যে কোন প্রকার অর্থনৈতিক সহযোগীতা/লেনদেন শুধুমাত্র ”আমরা সবাই” এর ব্যাংক হিসাবে (আমরা সবাই, নং ০০৪৩-০২১০০০৬২৩১, এমটিবি, মো:পুর শাখা) করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ বা লেনদেনের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নাই। সংগঠনের সুনাম হানিকর সকল প্রকার কর্ম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ রইল।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Malibah
Dhaka
1207