14/12/2025
নতুন শিক্ষাবর্ষ শুরু।
এই সময়ে যাদের ৪-৫ বছরের শিশু রয়েছে, তাদেরকে স্কুলে ভর্তির উপযুক্ত সময়।
একটি শিশুর শিক্ষা জীবন সুন্দর ভাবে শুরুর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা খুবই জরুরী।
নীচে বিষয়গুলো উপস্থাপন করলামঃ-
১. স্কুলের ক্যাম্পাস স্থায়ী/অস্থায়ী, অবস্থান (আপনার বাড়ি থেকে যাতায়াতে সুবিধা কেমন?
২. স্কুলের শ্রেণিকক্ষের পরিবেশ, অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কি-না?
৩. খেলাধুলার জন্য ইনডোর আউটডোর ব্যবস্থা কেমন? খেলার মাঠ আছে কি-না?
৪. নিরাপত্তার জন্য কি কি আয়োজন রয়েছে?
যেমন: নিরাপত্তা প্রাচীর, গেইট, দারোয়ান, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি।
৫. পরিস্কার পরিচ্ছন্নতা কেমন?
(শিশুদের অসুস্থ হওয়ার আশংকা থাকে, যদি প্রয়োজনীয় পরিস্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকে) আয়া আছে কি-না?
৬. শৃঙ্খলা কেমন? (শিক্ষক ও স্টাফের সাথে কথা বললেই বুঝতে পারবেন)
৭. খাবার পানির সুবিধা আছে কি-না? (টিউবওয়েল/ ফিল্টার)
এতো গেলো আনুষাঙ্গিক বিষয়।
এবার আসি মুল বিবেচ্য বিষয়ে:-
১. শিক্ষকগন কেমন?
প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহযোগী শিক্ষক, শ্রেণি শিক্ষক, বিষয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক ও ক্রীড়া শিক্ষক।
তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, আচরণ ও শৃঙ্খলা কেমন?
২. পরিচালনা পর্ষদ (এখানে যারা সদস্য রয়েছেন উনাদের শিক্ষাগত যোগ্যতা, স্কুল পরিচালনার অভিজ্ঞতা ও ব্যক্তিগত পেশা কি)
৩. ভর্তি পদ্ধতি
৪. বুকলিষ্ট ও সিলেবাস
৫. রুটিন
৬. পাঠদানের পদ্ধতি (মাল্টিমিডিয়া আছে কি-না)
৭. ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি সহ অন্যান্য খরচ কেমন?
আশাকরি অন্তত ৭+৭=১৪ টি বিষয় বিবেচনায় নিয়ে আপনার আদরের সন্তান কে স্কুলে ভর্তি করা উচিত।
13/12/2025
12/12/2025
10/12/2025
10/12/2025
03/12/2025
02/12/2025
02/12/2025
29/11/2025