09/10/2024
আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা'র মুখপত্র 'দ্বি-মাসিক প্রণোদনা' সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪' সংখ্যা।
ফেসবুক গ্রুপ:https://facebook.com/groups/366422703795238/
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা'র মুখপ?
তামীরুল মিল্লাত কামিল মাদরাসার মুখপাত্র হিসেবে প্রণোদনার হাত ধরে একঝাঁক তরুণের স্বপ্নিল পথচলা। মিল্লাতের শিক্ষা বিভাগের শ্রী বর্ধনের দৃঢ় অঙ্গীকার...
09/10/2024
আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা'র মুখপত্র 'দ্বি-মাসিক প্রণোদনা' সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪' সংখ্যা।
ফেসবুক গ্রুপ:https://facebook.com/groups/366422703795238/
27/04/2018
রোহিঙ্গা যুবকের কামনা
_শেমু রহমান
:
জমি ছিল গরু ছিল,ছিল পুকুর ঘাট
বাড়ি ছিল গাড়ি ছিল,ছিল খেলার মাঠ
আব্বু ছিল আম্মু ছিল,ছিল ভাইয়া-বোন
জীবন ছিল সাদামাটা খুবই সাধারণ।
:
ব্যবসা ছিল সাধ্য মতো পাশেই ছিল হাট
চেয়ার-টেবিল বাসন-কোসন ছিল ঘুমের খাট
সোনাদানা সবই ছিল গোলাভরা ধান
স্বাধীনতার ছিল অভাব সাধের আরাকান।
:
তৌহিদেরই ঝাণ্ডা ছিল অন্তরে ইসলাম
সুচির কাছে তাই ছিল না ঈমানদারের দাম
বাড়ি-ঘরে আগুন জ্বেলে করলো সবই নাশ
মুসলমানের ঘরে ঘরে কয়লা পোড়া লাশ।
:
জীবকে যারা করবে দয়া করছে তারাই পাপ
মুসলমানের রক্তে নদী লাল হয়েছে নাফ
নিঃস্ব হয়ে পাড়ি দিলাম সোনার বাংলাদেশ
মাথা গোঁজার ঠাঁই যদি হয় শান্ত পরিবেশ।
:
এই দুনিয়ায় রোহিঙ্গাদের আপন মানুষ নাই
যদিও বলেন মুসলমান এক অন্যজনের ভাই
দুর্ভাগা আর কোণঠাসা আজ রোহিঙ্গাদের দল
আকাশজুড়ে মেঘের ভেলা চোখে যাদের জল।
:
গাছের তলে নদীরধারে আজ হয়েছে বাস
পেটের ক্ষুধায় আহার চলে লতা-পাতা ঘাস
খোদার কাছে প্রার্থনা এই তুলছি দু'টো হাত
দাও ভুলিয়ে সকল জ্বালা সকল অভিঘাত।
:
দাও ফিরিয়ে মুসলমানের স্বপ্নের আরাকান
বিশ্বাসীদের আবার করো রাজ সিংহাসন দান
আরাকানের মুসলমানের রক্তে জমিন লাল
ন্যাড়া মাথার জাতির উপর ঘৃণা চিরকাল।
:
বেঁচে যাওয়া রোহিঙ্গার এই মনের অভিলাষ
পূরণ করো ওগো প্রভু আমরা তোমার দাস।
:
০৪/০৯/১৭
বীরের জাতি গতিহীন
তোরাব আল হাবীব
:
মায়ানমারে ঘটছে যেটা সত্যি সেটা যতিহীন
আর্মি-পুলিশ সব হয়েছে খুনের নেশায় মতিহীন
ভুলছে তারা সভ্যতা
বিলকুলই নেই ভব্যতা
মুসলিমেরা বীরের জাতি আজ তবে ক্যান গতিহীন?
25/08/2017
জুলাই আগস্ট সংখ্যা র প্রচ্ছদ