Univision School & College

Univision School & College অর্জন হোক বিকাশের লক্ষ্যে, শিক্ষা হোক দেশ ও জাতির কল্যাণে

ইউনিভিশন স্কুল এবং কলেজের বিবরণ
ইউনিভিশন স্কুল এবং কলেজ, ঢাকা, উত্তরা এলাকায় অবস্থিত, প্রি-প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি পরিচর্যাপূর্ণ এবং গতিশীল শিক্ষামূলক পরিবেশ প্রদান করে। আমাদের প্রতিষ্ঠান ১১ শাহ মাখদুম এভিনিউতে অবস্থিত এবং বাংলা ও ইংরেজি মাধ্যম উভয়েই শিক্ষাগত উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পূর্ণ উন্নয়নের উপর জোর দিয়ে, আমরা এমন একটি ব্যাপক পাঠ্যক্রম প্রদান করি যা একাডেমিক উৎকর্ষতার পাশাপাশিExtracurricular কার্যকলাপের উপরও গুরুত্ব দেয়। আমাদের প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে প্রি-প্লে, প্লে, নার্সারি এবং কিন্ডারগার্টেন, যা ছোট শিশুদের প্রাথমিক উন্নয়ন প্রয়োজনীয়তাকে পূরণ করে। বড় শিক্ষার্থীদের জন্য, আমরা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় শক্তিশালী শিক্ষামূলক পথ প্রদর্শন করি, যা তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে।

অতিরিক্তভাবে, আমাদের ডে-কেয়ার পরিষেবাগুলি তরুণ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ এবং সমর্থনমূলক পরিবেশ নিশ্চিত করে, যা ইউনিভিশনকে সম্প্রদায়ের পরিবারের জন্য একটি পছন্দের স্থান করে তোলে। ইউনিভিশন স্কুল এবং কলেজে, আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা অর্জনে ক্ষমতায়ন করা উচিত, সেইসঙ্গে শ্রদ্ধা, দায়িত্ব এবং স্থিতিশীলতার মূল্যবোধ বিকাশে সহায়তা করা উচিত।

05/08/2025
21/07/2025
এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেভাবে দ্রুত এগোচ্ছে তাতে এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা কাজ করা নয়—এআই মডেল...
01/07/2025

এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেভাবে দ্রুত এগোচ্ছে তাতে এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা কাজ করা নয়—এআই মডেলগুলো এমন কিছু আচরণ করছে, যা শুনলে অনেকেই অবাক হবেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সবচেয়ে উন্নত কিছু এআই এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে, ছলচাতুরি করছে এমনকি নিজের নির্মাতাদের হুমকি পর্যন্ত দিচ্ছে।

উদাহরণ হিসেবে, Anthropic কোম্পানির তৈরি Claude 4 নামের একটি মডেলকে যখন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন সে একজন প্রকৌশলীকে ব্ল্যাকমেইল করে তার ব্যক্তিগত সম্পর্ক ফাঁস করে দেওয়ার ভয় দেখায়। অন্যদিকে, OpenAI-এর একটি মডেল o1 নিজের কোড বাইরে সার্ভারে ডাউনলোড করার চেষ্টা করে এবং ধরা পড়লে সেটা অস্বীকার করে।

এই ধরণের আচরণ গবেষকদের খুবই চিন্তায় ফেলেছে। কারণ এগুলো সাধারণ ভুল নয় বরং পরিকল্পিত প্রতারণা। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটছে যেসব মডেল যুক্তি দিয়ে চিন্তা করে—তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে।গবেষকরা এখন বলছেন, কিছু মডেল বাহ্যিকভাবে নির্দেশনা মানার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে নিজস্ব লক্ষ্য অনুসরণ করে। এই ছদ্মবেশী আনুগত্য ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।

সমস্যা হলো, এখনো এসব এআই মডেলগুলোকে বোঝার মতো পর্যাপ্ত গবেষণা হয়নি। বড় কোম্পানিগুলো খুব দ্রুত গতিতে নতুন মডেল তৈরি করছে, কিন্তু নিরাপত্তা পরীক্ষা করতে সময় পাচ্ছে না। যদি এআই সত্যিই প্রতারণা শেখে, তাহলে এটি শুধু প্রযুক্তির সমস্যাই নয়, বরং মানব সমাজের জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে। গবেষকরা বলছেন, এখনই সময় এসব মডেলের আচরণ বোঝা ও নিয়ন্ত্রণ করার পথ খোঁজার। না হলে ভবিষ্যতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।

২৬ জুন ২০২৫,  ফল উৎসব
27/06/2025

২৬ জুন ২০২৫, ফল উৎসব

27/06/2025

ইউনিভিশন স্কুলের ফল উৎসব অনুষ্ঠান

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
08/06/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

#সংগৃহীত

এক নজরে ক্যালকুলেটরের চৌদ্দগুষ্টি
03/06/2025

এক নজরে ক্যালকুলেটরের চৌদ্দগুষ্টি

📜 পৃথিবীর মানচিত্রের শুরু কোথা থেকে? 🌍পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কারা?জানলে অবাক হবেন!মানচিত্রের ইতিহাসে যাত্রা শুরু হ...
02/06/2025

📜 পৃথিবীর মানচিত্রের শুরু কোথা থেকে? 🌍

পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কারা?
জানলে অবাক হবেন!
মানচিত্রের ইতিহাসে যাত্রা শুরু হয়েছিল প্রাচীন গ্রিস থেকেই 🧭
জ্ঞান-বিজ্ঞান আর সভ্যতার ইতিহাস জানতে হলে ফিরে তাকাতেই হবে অতীতে।

🧠 জানার শেষ নেই — শেয়ার করে জেনে রাখুন আপনিও!

✅ উত্তর: ক। গ্রিকরা 🇬🇷

---

📌 হ্যাশট্যাগসমূহ:
#মানচিত্র #পৃথিবীরইতিহাস #গ্রিকসভ্যতা #বাংলাতেজ্ঞান #বাঙালিরজ্ঞান #শিক্ষামূলকপোস্ট #বাংলাঅধ্যয়ন

পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস আসলে গাছপালা নয়, মহাসাগর।বন-জঙ্গলকে আমরা বেশিরভাগ সময় বলি "পৃথিবীর ফুসফুস"। কিন্তু বাস্তব...
22/05/2025

পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস আসলে গাছপালা নয়, মহাসাগর।

বন-জঙ্গলকে আমরা বেশিরভাগ সময় বলি "পৃথিবীর ফুসফুস"। কিন্তু বাস্তবে তারা মোট অক্সিজেনের মাত্র ২৮% উৎপাদন করে।

আসল নায়ক হলো ফাইটোপ্ল্যাংকটন—সমুদ্রের উপরিভাগে ভাসমান অতি ক্ষুদ্র জীব। এরা গাছের মতোই সূর্যালোক ব্যবহার করে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। এই ক্ষুদ্র প্রাণীরাই পৃথিবীর মোট অক্সিজেনের অন্তত ৫০% উৎপাদন করে।

মজার ব্যাপার কী—আমরা যে অক্সিজেন শ্বাসের সাথে নিই তার বেশিরভাগই বায়ুমণ্ডলে জমা হয়েছে কোটি কোটি বছর ধরে। এই সঞ্চয়ে অবদান রেখেছে উভয়ে—জমিনের গাছপালা আর দরিয়ার প্রাণীকূল।

এরপর থেকে বুকভরে শ্বাস নেবার সময় মনে রাখবেন: শুধু গাছপালা নয়, পৃথিবীর বেশিরভাগ জায়গা জুড়ে থাকা নীল মহাসাগরই আসলে আমাদের প্রাণবায়ুর প্রধান উৎস।

#অঙ্গার

সু-খবর 📢 সু-খবর 📢 সু-খবরসম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইউনিভিশন স্কুল ক...
15/05/2025

সু-খবর 📢 সু-খবর 📢 সু-খবর

সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম।

অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইউনিভিশন স্কুল ক্যাম্পাসে শিশু-কিশোরদের জন্য কুরআন শেখানোর কোর্স চালু করা হয়েছে।
ভর্তি হলেই ১ মাস ফ্রি ক্লাস করার সুযোগ থাকছে।
আপনারা সকলেই আমন্ত্রিত

মাসিক বেতন ১০০০/- টাকা।
সপ্তাহে ক্লাস ৪ দিন (রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার)।
ক্লাস টাইম : বিকাল ৪টা ও বিকাল ৫টায়।
ঠিকানা: রঙ পেন্সিল একাডেমি উত্তরা শাখা, বাড়ি # ১১, শাহ মখদূম এভিনিউ রোড, সেক্টর #১৪, ইউনিভিশন স্কুল, উত্তরা, ঢাকা। 01913185437

যুক্তরাষ্টের পশ্চিম ভার্জিনিয়ার ডোনি ডানিয়া নামক এক মহিলা এই ছবিটি তুলেছেন । কোটিতে একবার এমন ছবি তোলা সম্ভব । এটা প্র...
15/05/2025

যুক্তরাষ্টের পশ্চিম ভার্জিনিয়ার ডোনি ডানিয়া নামক এক মহিলা এই ছবিটি তুলেছেন । কোটিতে একবার এমন ছবি তোলা সম্ভব । এটা প্রমাণ করে যে বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো উচিত নয় ।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Univision School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category