পর্তুগাল ছাড়ছে অভিবাসীরা! ডি ক্যাটাগরির ভিসা ধারীদের রাষ্ট্রপতির নিকট নাগরিকত্ব আবেদনের জন্য Transitional সময়ের আবেদন।
Md Rasel Ahammed
A Bangladeshi Portuguese Citizen, Entrepreneur, Migration Consultant, Writer & Traveler, 3 Continent & 30 Plus Countries
পর্তুগালের D 2 বিজনেস ভিসা কি এবং কাদের জন্য প্রযোয্য!
27/05/2026
পর্তুগালে উচ্চ আয়ের বিভিন্ন D Category ভিসাধারী অভিবাসীরা প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরোর কাছে পর্তুগীজ জাতীয়তা আইন পরিবর্তনের আগে একটি “ট্রানজিশন সময়” চালুর দাবি জানিয়েছেন।
মূল পয়েন্টসমূহ:
* D ভিসাধারীরা বলছেন, তারা বর্তমান আইনের ভিত্তিতে পর্তুগালে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এসেছেন।
* অনেকেই পর্তুগালে:
* ট্যাক্স রেসিডেন্স স্থানান্তর করেছেন,
* বাড়ি ও ব্যবসায় বিনিয়োগ করেছেন,
* পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।
* তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
* নতুন জাতীয়তা আইন হঠাৎ করে কার্যকর হলে বৈধভাবে বসবাসরত অনেক অভিবাসী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
* তাই বর্তমান বাসিন্দাদের জন্য আলাদা Transitional Period বা সুবিধা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পর্তুগালে তুলনামূলক কম খরছে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
পর্তুগিজ নাগরিকত্ব আবেদন ৫ বছর থেকে বেড়ে এখন ১০ বছরে! এখন পর্তুগালে থাকা বা নতুন করে আসা কি ঠিক হবে?
পর্তুগালে এবার রেসিডেন্স পারমিট রিনিউ জটিলতা বাড়ছে!
20/05/2026
দীর্ঘ ১৮ বছরের সহজ ও দ্রুত অভিবাসনের তকমা গুছিয়ে পর্তুগাল এখন কঠোর ও নিয়মতান্ত্রিক অভিবাসনের পথে। সামনের দিন গুলো কেমন হবে তার জন্য আরো অপেক্ষা করতে হবে। তবে সরকার নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা অধিকাংশ বিদেশিদের জন্য ৫ বছর থেকে ১০ বছরে উন্নীত করেছে, আর CPLP ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য তা ৭ বছর করা হয়েছে। একই সঙ্গে AIMA-এর মাধ্যমে রেসিডেন্সি প্রসেস আরও কঠোর ও ডিজিটালাইজড করা হয়েছে, যেখানে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হচ্ছে না। এছাড়া পুরোনো “Manifestation of Interest” পদ্ধতি বন্ধ থাকায় এখন বৈধ ভিসা নিয়ে প্রবেশের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব পরিবর্তনের ফলে অভিবাসন প্রক্রিয়া কিছুটা কঠিন হলেও সরকার বলছে, এর উদ্দেশ্য হলো সুশৃঙ্খল ও দীর্ঘমেয়াদি ইমিগ্রেশন ব্যবস্থা নিশ্চিত করা। 
18/05/2026
পর্তুগীজ নাগরিকত্ব আইন গেজেট আকারে প্রকাশ! ৫ বছরের আওতায় আবেদনের আজই শেষ দিন। আগামীকাল থেকে নতুন আইন ১০ বছর কার্যকর বা আওতায় পড়বে।
17/05/2026
পর্তুগালের হাউজিং মার্কেট – তরুণদের জন্য সুযোগ নাকি নতুন কোন সংকট?
পর্তুগালে বর্তমানে হাউজিং মার্কেট ইউরোপের অন্যতম আলোচিত বিষয়। গত এক বছরে দেশটিতে বাড়ির দাম প্রায় ১৭ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশেষ করে লিসবন, পোর্তো ও আলগার্ভ অঞ্চলে বাড়ি ও ভাড়ার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালে প্রায় ১ লাখ ৭০ হাজার ঘর বাড়ী কেনা বেচা হয়েছে।
এই পরিস্থিতিতে তরুণদের জন্য বাড়ি কেনা সহজ করতে পর্তুগাল সরকার কিছু নতুন সুবিধা চালু করেছে। ৩৫ বছরের নিচের তরুণদের জন্য প্রথম বাড়ি কিনলে IMT ও Stamp Duty ট্যাক্সে ছাড়, ব্যাংক লোন পাওয়ার জন্য সরকারি গ্যারান্টি, এবং নতুন বাড়ি নির্মাণে VAT বা ভ্যাট ২৩% থেকে কমিয়ে ৬% করা হয়েছে, যাতে ডেভেলপাররা আরও বেশি বাড়ি নির্মাণে আগ্রহী হয়।
শুধু তাই নয়, সরকার ভাড়ার বাজারেও নতুন ট্যাক্স সুবিধা দিয়েছে। যেসব মালিক কম দামে বা ‘Affordable Rent’-এ বাড়ি ভাড়া দেবেন, তাদের জন্য Rental Income Tax কমিয়ে প্রায় ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া কিছু Affordable Housing প্রকল্পে অতিরিক্ত প্রপার্টি ট্যাক্স থেকেও ছাড় দেওয়া হচ্ছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সতর্ক করেছে —
শুধু ইনসেনটিভ দিলেই হবে না। যদি নতুন বাড়ি নির্মাণ যথেষ্ট না বাড়ে, তাহলে এসব সুবিধা উল্টো বাড়ির দাম আরও বাড়িয়ে দিতে পারে।
আপনি কি মনে করেন —
সরকারের এই পদক্ষেপ হাউজিং সংকট কমাবে, নাকি দাম আরও বাড়াবে? কমেন্টে আপনার মতামত জানান।”
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1229