Afaz Uddin College

Afaz Uddin College 📌 এটি আফাজ উদ্দিন কলেজ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।
📌 পেজটি কলেজ কর্তৃক পরিচালিত।
📌 পেজে প্রকাশিত সকল নোটিশ, নিউজ কলেজ কর্তৃক ভেরিফাইড।

আফাজ উদ্দিন কলেজ এর অফিসিয়াল ফেসবুক পেজ। পেজটি কলেজ কর্তৃক পরিচালিত।

🏆 উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আফাজ উদ্দিন কলেজ।গর্বের সাথে জানাচ্ছি, বিভিন্ন ইভেন্টে ...
18/05/2026

🏆 উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আফাজ উদ্দিন কলেজ।

গর্বের সাথে জানাচ্ছি, বিভিন্ন ইভেন্টে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে একাধিক বিভাগে বিজয় অর্জন করেছে।

📌 অর্জনসমূহঃ

🥇 বিজ্ঞান মেলায় বিজয়ী প্রতিষ্ঠান — আফাজ উদ্দিন কলেজ
🥇 বিজ্ঞান মেলা (১ম স্থান) — শারমিন আক্তার ও তার দল
🥇 নাত — ইমাম হাসান
🥇 বাংলা রচনা — রীতা তামান্না কনা
🥇 উপস্থিত বক্তৃতা — জান্নাতুল ফেরদৌস নদী
🥇 লোক সংগীত — মিয়না দাস
🥇 জারিগান — ইমাম হাসান ও তার দল
🥇 নির্ধারিত বক্তৃতা — জান্নাতুল ফেরদৌস নদী
🥇 তাৎক্ষণিক অভিনয় — ইমাম হাসান
🥇 দেয়াল পত্রিকা — ইসরাত জাহান ইভা

🌟 শ্রেষ্ঠ শিক্ষার্থী — ইমাম হাসান
🌟 শ্রেষ্ঠ রোভার শিক্ষক — মোঃ সাইদুল ইসলাম
🌟 শ্রেষ্ঠ রোভার ও গ্রুপ — আফাজ উদ্দিন কলেজ
🌟 শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী — আশিকুর রহমান

🎁 পুরস্কার প্রদান অনুষ্ঠানঃ
📅 তারিখ: ১৮/০৫/২০২৬
⏰ সময়: বেলা ২:০০ ঘটিকা
📍 স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন (পুরাতন ভবন, নিচ তলা)

এই অর্জনের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আফাজ উদ্দিন কলেজ এগিয়ে যাক সাফল্যের নতুন উচ্চতায়। ❤️

-আফাজ উদ্দিন কলেজ পরিবার

মডেল টেস্ট পরীক্ষা - ২০২৬দ্বাদশ শ্রেণি
14/05/2026

মডেল টেস্ট পরীক্ষা - ২০২৬
দ্বাদশ শ্রেণি

মডেল টেস্ট পরীক্ষা-২০২৬ এর সময়সূচীদ্বাদশ শ্রেণি
06/05/2026

মডেল টেস্ট পরীক্ষা-২০২৬ এর সময়সূচী
দ্বাদশ শ্রেণি

গর্বের অর্জন!আফাজ উদ্দিন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবী ছাত্র ইমাম হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ জেলা পর্যায়ে “...
29/04/2026

গর্বের অর্জন!

আফাজ উদ্দিন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবী ছাত্র ইমাম হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ জেলা পর্যায়ে “নাত” প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

তার এই কৃতিত্ব আমাদের কলেজের জন্য গৌরবের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আফাজ উদ্দিন কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপনঐতিহ্যবাহী আফাজ উদ্দিন কলেজে আজ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩।  বর্ণাঢ্...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন

ঐতিহ্যবাহী আফাজ উদ্দিন কলেজে আজ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩।

বর্ণাঢ্য র‍্যালি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত হয় অনুষ্ঠান।

নতুন বছরের এই শুভক্ষণে সবার জন্য রইল সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা।

শুভ নববর্ষ!
-আফাজ উদ্দিন কলেজ পরিবার।

আজ আফাজ উদ্দিন কলেজে অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল ঘোষণা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।অনুষ...
12/04/2026

আজ আফাজ উদ্দিন কলেজে অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল ঘোষণা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জনাব মো: মাহবুবুর রহমান। সঞ্চালনার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন জনাব শেখ, মু. মুকাদ্দিস হোসেন, সহকারি অধ্যাপক, যুক্তিবিদ্যা, আফাজ উদ্দিন কলেজ।

এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছান্তে,
জনাব মো: রেজাউল করিম (রেজা)
আহ্বায়ক, পরীক্ষা কমিটি,
সহকারি অধ্যাপক, ব্যবস্থাপনা
আফাজ উদ্দিন কলেজ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬।আফাজ উদ্দিন কলেজ প্রজেক্ট প্রদর্শনীতে ধামরাই উপজেলায় সিনিয়র ...
09/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬।
আফাজ উদ্দিন কলেজ প্রজেক্ট প্রদর্শনীতে ধামরাই উপজেলায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এ সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেছে। সিনিয়র গ্রুপের দুটি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছে আফাজ উদ্দিন কলেজ । সুপ্রিয় ছাত্র ছাত্রী, শুভাকাঙ্ক্ষী সকলকে আফাজ উদ্দিন কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।

আজ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ কর্তৃক আয়োজিত “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায়...
04/04/2026

আজ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ কর্তৃক আয়োজিত “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন আফাজ উদ্দিন কলেজের সম্মানিত শিক্ষক জনাব শেখ মোঃ মুকাদ্দিস হোসেন।

তাঁর প্রাণবন্ত, সাবলীল ও অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। প্রতিটি পর্ব তিনি এমন দক্ষতার সাথে পরিচালনা করেছেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।

এমন চমৎকার ও মনোমুগ্ধকর সঞ্চালনার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে একটি...
04/04/2026

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে একটি সুন্দর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য-১৯৩, ঢাকা-২০। অনুষ্ঠানে আফাজ উদ্দিন কলেজের সকল শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সবার সম্মিলিত প্রয়াসেই শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব, আফাজ উদ্দিন কলেজ পরিবার এই প্রত্যাশা রাখে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন।  আফাজ উদ্দিন কলেজ।
30/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন। আফাজ উদ্দিন কলেজ।

Address

শরিফবাগ, ধামরাই, ঢাকা।
Dhaka
1350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afaz Uddin College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share