Progga Preparatory & High School

Progga Preparatory & High School

Share

Progga is an educational institution designed to provide learning spaces and learning environments. The founder of this school is MD Golam Mostofa.

Progga Preparatory School is a Government Registered-113/872 Kindergarten School. It was established in 1984.Progga is the first kindergarten at Jurain.

22/04/2026

আমাদের প্রধান শিক্ষক স্যার গণিত ক্লাস নিচ্ছিলেন, এমন সময় স্যার ভাগের একটি জটিল সমাধান করতে বলেছিলেন এবং বলেছিলেন যে আগে সমাধান করে দিবে তাকে চকলেট দেওয়া হবে। তানিশা আগে সমাধান করে দিল।

20/04/2026

ঢাকা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, আমাদের স্টুডেন্ট Naqebul Islam এর বাবা নূর মোহাম্মদ স্যার কিছুক্ষণ আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারের মৃত্যুতে আমরা প্রজ্ঞা পরিবারের সকলেই গভীরভাবে শোকাহত। আমরা সকলেই তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন।

আমিন।

13/04/2026

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৬ সালের এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন সফল করতে ঢাকা-৪ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ৪৭ থেকে ৬১ নম্বর ওয়ার্ডের টিকাদান কেন্দ্র ও তারিখ ঘোষণা করা হয়েছে। এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হবে। অভিভাবক ও সচেতন নাগরিকদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রভিত্তিক তথ্য নিচে তুলে ধরা হলো:

‎ওয়ার্ড ৪৭ (জোন-০৫): আগামী ১৩ এপ্রিল শিশু পার্ক (লক্ষ্যমাত্রা ২০০) এবং মাতৃ সমাজ কল্যাণ কেন্দ্রে (লক্ষ্যমাত্রা ২৫০) টিকা দেওয়া হবে। এছাড়া ১৯ এপ্রিল সমাজ কল্যাণ সমিতি (১৫০ জন) ও প্রগতি সংঘে (১০০ জন) টিকাদান চলবে। এখানকার তদারকিতে আছেন মোমেনা আক্তার (০১৬২৫০২৮৮৯৬)।

‎ওয়ার্ড ৫১ ও ৫২ (জোন-০৫): ৫১ নম্বর ওয়ার্ডে ১৩ এপ্রিল পশ্চিম ধোলাইপাড় সমাজ কল্যাণ সংঘ ও কাউসারের ক্লাব কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ৫২ নম্বর ওয়ার্ডে ১৮ এপ্রিল নাজমা ক্লিনিকে ১৭৫ জন এবং ২২ এপ্রিল ৭১০ সরাই কেন্দ্রে ১৬০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়ে আছেন রফিউল আলম সৈকত (০১৭৬৬৯৪৩১০০)।

‎ওয়ার্ড ৫৩ ও ৫৪ (জোন-০৫): ৫৩ নম্বর ওয়ার্ডে ১৩ এপ্রিল কাকলী সংসদ, সবুজ বিদ্যা নিকেতন ও ইসলামাবাদে টিকা দেওয়া হবে। ১৮ এপ্রিল উদয়াচল পাঠাগার ও নিরন্তর পাঠাগারে এই কার্যক্রম চলবে। ৫৪ নম্বর ওয়ার্ডে ১৮ এপ্রিল অনির্বাণ ক্লাব (১৭৮ জন), মুন্সীবাড়ি ক্লাব ও সমাজ কল্যাণ কেন্দ্রে টিকা দেওয়া হবে।

‎ওয়ার্ড ৫৮ ও ৫৯ (জোন-১০): ৫৮ নম্বর ওয়ার্ডে ১৩ এপ্রিল শ্যামপুর বহুমুখী হাই স্কুল ও ধলেশ্বরী আদর্শ হাই স্কুলে টিকা দেওয়া হবে। ৫৯ নম্বর ওয়ার্ডে ১৮ এপ্রিল স্বদেশ আদর্শ স্কুল ও মেরাজ আইডিয়াল স্কুলে কার্যক্রম শুরু হবে। ২০ এপ্রিল লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৪১ জন) ও রাড্ডা এম পি এইচ সেন্টারে টিকা দেওয়া হবে। সমন্বয়ে আছেন ওমর দাস (০১৬৭২৬০৪৪৫৩)।

‎ওয়ার্ড ৬০ (জোন-১০): এই ওয়ার্ডে ১৩ এপ্রিল রেনেসাঁ আইডিয়াল স্কুল ও এম এইচ চৌধুরী হাসপাতালে টিকাদান চলবে। ১৮ এপ্রিল শহীদ ফারুক মো. ইকবাল হাই স্কুল এবং ২০ এপ্রিল বড় পরিসরে সালমা হেলথ কেয়ার ক্লিনিকে ৮৮২ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া ২১ ও ২২ এপ্রিলও বিভিন্ন কেন্দ্রে কার্যক্রম চলবে।

‎ওয়ার্ড ৬১ (জোন-১০): ৬১ নম্বর ওয়ার্ডে ১৩ এপ্রিল আদর্শ হাই স্কুল (দাস পাড়া) ও নুসরাত তাসনিম মেডিকেল হলে টিকা দেওয়া হবে।

Photos from Progga Preparatory & High School's post 13/04/2026

আমাদের মাধ্যমিক এর ১ম প্রস্তুতিমূলক পরীক্ষা চলছে।

08/04/2026

আগামী ২০/০৪/২০২৬ ইং (সোমবার) থেকে সমগ্র বাংলাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

স্থানঃ ইপিআই টিকাদান কেন্দ্র।

সকল অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে আপনার শিশুকে টিকা প্রদান নিশ্চিত করুন।

Photos from Progga Preparatory & High School's post 08/04/2026

১ম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণকারি পরিক্ষার্থীদের জুজুল্যান্ড শনি আখড়ার সৌজন্যে কুপন উপহার।

07/04/2026

প্রজ্ঞা প্রিপ্যারেটরী এন্ড হাই স্কুলের পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী হাফসা আক্তার এর বাবাকে ধন্যবাদ। প্রজ্ঞার প্রতি তার এই উদার ভালোবাসর জন্য।

Photos from Progga Preparatory & High School's post 03/04/2026

আলহামদুলিল্লাহ, আজ রোজ শুক্রবার প্রজ্ঞা প্রিপ্যারেটরী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা জুরাইন সবুজ যোদ্ধা পাঠাগারের উদ্যোগে ছাদ বাগান কর্মশালায় অংশগ্রহণ করে। ধন্যবাদ জুরাইন সবুজ যোদ্ধা পাঠাগারের সদস্যদের।

Photos from Progga Preparatory & High School's post 31/03/2026

২০২৬ শিক্ষাবর্ষে ফেব্রুয়ারি মাসের সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান।

Photos from Progga Preparatory & High School's post 30/03/2026

আজ অনুষ্ঠিত ১ম সাময়িক পরীক্ষায় মর্নিং শিফটের শিক্ষার্থীদের স্থির চিত্র।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


1709, Nurani Masjid Road, East Jurain
Dhaka
1204

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Sunday 07:30 - 13:30