Uttar Tarabunia ChatroKollan Songothon

Uttar Tarabunia ChatroKollan Songothon দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে ।

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আসন্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ...
08/01/2026

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আসন্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচন করবেন। উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।

উত্তর তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠন এর রমজান মাসের ইসলামিক সংগীত প্রতিযোগিতা ২০২৪ এর ৩য় স্থান অধিকারী Nure Alam Siddik  ...
30/12/2025

উত্তর তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠন এর রমজান মাসের ইসলামিক সংগীত প্রতিযোগিতা ২০২৪ এর ৩য় স্থান অধিকারী Nure Alam Siddik পুরষ্কার গ্রহণ করছেন।এই
সংগঠন নুরে আলম এর উত্তরোত্তর সফলতা কামনা করে।

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর সমাজকল্যাণ সম্পাদক সুমাইয়া  চাঁদপুর মেডিকেলে চান্স পাওয়ার জন্য উত্তর তারাবুনিয়া ছ...
14/12/2025

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর সমাজকল্যাণ সম্পাদক সুমাইয়া চাঁদপুর মেডিকেলে চান্স পাওয়ার জন্য উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

শুভ জন্মদিন উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর সাবেক সফল সাধারণ সম্পাদক Abdul Kadir Joy উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ...
25/11/2025

শুভ জন্মদিন
উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর সাবেক সফল সাধারণ সম্পাদক Abdul Kadir Joy
উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন আপনার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে।

অভিনন্দন আসাদ পাবলিক স্কুল- কলেজ  শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়।উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ২০ তম উ...
09/11/2025

অভিনন্দন আসাদ পাবলিক স্কুল- কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়।

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ২০ তম উপবৃত্তি পরীক্ষায় আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পেয়ে ২০২৫ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন।

একজন আগ্রহী শিক্ষার্থীর আমাদের কাছে জানতে চাওয়ার প্রেক্ষিতে আমরা ধারাবাহিকভাবে কিছু ট্রিকি প্রশ্নের সমাধান দিবো এবং কতজন...
08/11/2025

একজন আগ্রহী শিক্ষার্থীর আমাদের কাছে জানতে চাওয়ার প্রেক্ষিতে আমরা ধারাবাহিকভাবে কিছু ট্রিকি প্রশ্নের সমাধান দিবো এবং কতজন সঠিকভাবে ঐ প্রশ্নটি উত্তর দিতে পেরেছে তাও আপনাদের শেয়ার করবোঃ-

ক্লাস এইট এর এই প্রশ্নটি আমার এক বুয়েটিয়ান ফ্রেন্ড খুব আগ্রহ নিয়ে চিন্তাশীল শীক্ষার্থীদের জন্য সেট করেছিল । দেখতে চেয়েছিল কতজন সঠিকভাবে উত্তর দিতে পারে । ১৪০ জন শীক্ষার্থীদের মধ্যে মাত্র ২৬ জন যথাযথ চিন্তা করে সঠিক উত্তর দিতে পেরেছে ।

সমাধানঃ
ক্লাস সিক্সের সংখ্যারেখার ধারণা দিয়ে খুব সহজে সমাধান করা যায়।
চলো আমরা একটু চিন্তা করি ,
২০টি পিঁপড়া এক সরল রেখায় হাঁটছে। এখন আমরা তাদের অবস্থানকে ১ থেকে ২০ পর্যন্ত একটি সংখ্যারেখায় সাজাই (১ মানে সামনে থাকা পিঁপড়া, ২০ মানে একদম পেছনের পিঁপড়া)।
বুড়ো পিঁপড়া বলল: “আমার পিছনে ১২টি পিঁপড়া আছে।”
অর্থাৎ তার পিছনে ১২টি মানে, তার অবস্থান ৮ম (কারণ ২০ - ১২ = ৮)।
সবচেয়ে ছোট পিঁপড়া বলল: “আমার সামনে ১২টি পিঁপড়া আছে।”
অর্থাৎ তার সামনে ১২টি মানে, তার অবস্থান ১৩তম (কারণ ১২টা সামনে, তাই সে ১৩ নম্বর স্থানে আছে)।
এখন তাদের দুজনের মাঝে যে পিঁপড়াগুলো আছে,
সেগুলোর অবস্থান হবে ৯, ১০, ১১, এবং ১২।
সুতরাং, তাদের মাঝে মোট ৪টি পিঁপড়া রয়েছে।

- সিফাত মাহমুদ রায়হান

এবারের পরীক্ষা সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।কীভাবে আমরা পরীক্ষা নিয়েছি, কীভাবে ফলাফল প্রস্তুত করে রাতের ম...
08/11/2025

এবারের পরীক্ষা সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
কীভাবে আমরা পরীক্ষা নিয়েছি, কীভাবে ফলাফল প্রস্তুত করে রাতের মধ্যেই প্রকাশ করতে পেরেছি— সেই প্রক্রিয়ার সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হলো এখানে।
প্রতিটি ছবির ক্যাপশনে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।

আমরা এবছর সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতার সাথে পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে সক্ষম হয়েছি।

— সিফাত মাহমুদ রায়হান
CSE - 22 , BUET

৭ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্টিত উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ২০ তম উপবৃত্তি পরিক্ষার প্রশ্নপত্র (ষষ্ঠ-দশম শ্রেন...
08/11/2025

৭ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্টিত উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ২০ তম উপবৃত্তি পরিক্ষার প্রশ্নপত্র (ষষ্ঠ-দশম শ্রেনি) নিচে দেওয়া হলো।

আমরা চেস্টা করেছি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরিক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ ভর্তি পরিক্ষার আলোকে প্রশ্নগুলো করার, যাতে শিক্ষার্থীরা নিজের মেধাকে সেই আলোকে যাচাই করতে পারে।

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বপ্ন দেখো বড় হওয়ার, উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন তোমাদের স্বপ্নপূরণে সারথি হয়ে সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।

এবারের আমাদের প্রশ্নপ্রনয়ন বোর্ডে যারা এক্সপার্টিস হিসাবে ছিলো:

১। নাজমুল হোসাইন, এনইউ
২। তরিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়
৩। আব্দুর রহমান, কুয়েট
৪। মুসফিকা ইকফাত, এনইউ
৫। রায়হান আহমেদ, বুয়েট
৬। আব্দুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
৭। সাব্বির আহমেদ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৮। আবু রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয়

08/11/2025

পরীক্ষা পদ্ধতির সার্বিক অগ্রগতি ও পরিবর্তন এবং ফলাফল বিলম্ব হওয়ার কারণ বর্ণনা ও তার জন্য দুঃখ প্রকাশ:
আপনারা জানেন, আমরা এবছর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পরীক্ষা পদ্ধতির আবর্তন ঘটিয়েছি।
শিক্ষার্থীদের ফল পাওয়ার জন্য যে আকুল অপেক্ষা, তা যথাসম্ভব দূরীকরণই ছিল আমাদের উদ্দেশ্য।
শিক্ষার্থীদের বোর্ড স্ট্যান্ডার্ড ওএমআর সিস্টেমের সঙ্গে পরিচিত করে তোলা এবং আধুনিকতার মাধ্যমে শিক্ষায় সহযোগিতা করা আমাদের মূল লক্ষ্য।
তবে যেহেতু এখন সমাপনী/পিএসসি এবং জেএসসি পরীক্ষা নেই, তাই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির কোনো শিক্ষার্থীই ওএমআর-এর সঙ্গে পরিচিত ছিল না।
এর ফলে কিছুসংখ্যক শিক্ষার্থী ওএমআর-এ ভুল দাগ দিয়েছে (রোল একাধিক বৃত্তে ভরাট করা, অন্যজনের রোল দাগানো, ভুল দাগানো, ওএমআর-এ আঁকিবুকি করা ,এমনকি কেউ কেউ ওএমআর এ ফুলও এঁকেছে 🙂)।
এর কারণে আমাদের ওএমআর চেকিং-এ কিছুটা সময় লেগে যায়।
সর্বমোট নিবন্ধিত ৬৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯টি ওএমআর একেবারেই ডিটেক্টেবল ছিল না। বোর্ড পরীক্ষায় হলে এ ধরনের শিক্ষার্থীদের ফলাফল ‘ফেল’ আসত।
আমরা এই ক্ষেত্রে যথেষ্ট কম্প্রোমাইজ করেছি এই ৫৯ জনের ওএমআর আমাদের ম্যানুয়ালি দেখতে হয়েছে।
তবে বাকি ওএমআর শিট আমাদের ওএমআর স্ক্যানার স্বয়ংক্রিয়ভাবে প্রসেস করতে পেরেছে।
সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এই আয়োজনের ক্ষেত্রে আমাদের টিমেও অভিজ্ঞ জনবলের ঘাটতি ছিল,
এসব কারণে সার্বিকভাবে ফলাফল প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়।
আমাদের পরিকল্পনা ছিল সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার, কিন্তু বিলম্বের কারণে তা রাতে প্রকাশ করতে হয়।
আমরা এর জন্য অভিভাবকমহল ও শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উত্তরপত্র বিশ্লেষণ করা, তাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করা এবং পরবর্তী বছরগুলোতে সে অনুযায়ী নতুন উদ্যোগ গ্রহণ করা এই দিক থেকে আমরা অনেকাংশে সফল।
আমরা আশা করছি, আগামী বছর অভিজ্ঞ জনবল ও শিক্ষার্থীদের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সঠিক সময়ে আরো দ্রুতই ফলাফল প্রকাশ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
আমি আমার ইনোভেটিভ পরিকল্পনার একটি পরীক্ষামূলক রূপ হিসেবে এবছর ডিজিটাল সিস্টেমের অবতারণা ঘটিয়েছি।
শিক্ষার্থী ও অভিভাবকদের সুচিন্তিত মতামত পেলে আমি ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি, সম্পূর্ণ ভিন্নধর্মী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিতে পারবো ইনশাআল্লাহ।
অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রগতির পথ দেখানো এবং অগ্রসর শিক্ষার্থীদের গতিকে ত্বরান্বিত করাই আমাদের মূল উদ্দেশ্য।
ধন্যবাদান্তে
সেফাত মাহমুদ রায়হান
যুগ্ন সাধারণ সম্পাদক
উত্তর তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠন।
শিক্ষার্থী
সিএসই (২ক২২ ব্যাচ)
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ইতিহাসে এক কালজয়ী রাত!! এখন সময় রাত ৪:১৯ মিনিট ৭ নভেম্বর,২০২৫ ইংআজকের এই দিনটি উত...
07/11/2025

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন এর ইতিহাসে এক কালজয়ী রাত!!

এখন সময় রাত ৪:১৯ মিনিট
৭ নভেম্বর,২০২৫ ইং
আজকের এই দিনটি উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের জন্য ইতিহাস হয়ে থাকবে। পরীক্ষার দিনই ফলাফল প্রকাশ করার জন্য রাত ৪:১৯ টা পযন্ত আমরা স্কুলে অবস্থান করেছি।

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের ২০ তম উপবৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফলাফল প্রকাশ।  মেধাস্থান অর্জনকারী সকলের জন্য উঞ্চ ...
07/11/2025

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের ২০ তম উপবৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফলাফল প্রকাশ।

মেধাস্থান অর্জনকারী সকলের জন্য উঞ্চ অভিনন্দন ও শুভেচ্ছা ,সবার প্রতি শুভকামনা 💫

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের ২০ তম উপবৃত্তি পরিক্ষার সপ্তম শ্রেণীর ফলাফল প্রকাশ
07/11/2025

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের ২০ তম উপবৃত্তি পরিক্ষার সপ্তম শ্রেণীর ফলাফল প্রকাশ

Address

Uttar Tarabunia , Shakipur , ShariatPur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Uttar Tarabunia ChatroKollan Songothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uttar Tarabunia ChatroKollan Songothon:

Shortcuts

Share