14/05/2026
আগামী শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে স্মারক বক্তৃতা ও আলোচনা সভা। দেশের বিশিষ্ট গবেষক, সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এসব পর্বে সাহিত্য, সংস্কৃতি, সমাজচিন্তা ও সমকালীন নানা প্রসঙ্গ উঠে আসবে আলোচনায়।
১৫ মে ২০২৬ থাকছে ‘আনিসুজ্জামান স্মারক বক্তৃতা ২০২৬’। বক্তৃতার বিষয় - ‘সাহিত্যে বাঙালি নারী: সেকাল ও একাল’
বাংলাদেশের শীর্ষ গবেষক, প্রাবন্ধিক ও অসাম্প্রদায়িক চেতনার অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক আনিসুজ্জামান-এর স্মরণে আয়োজিত এই বক্তৃতায় বাংলা সাহিত্যে নারীর অবস্থান, ভূমিকা ও সময়ের পরিবর্তনের নানা দিক উঠে আসবে।
পরদিন ১৬ মে ২০২৬ থাকছে সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’-এর আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘সাহিত্যে কালি ও কলমের টান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
সাহিত্যের সঙ্গে চিত্রকলার নিবিড় সংযোগ, কলম ও তুলির নন্দনযাত্রা এবং শিল্প-সাহিত্যের এই মেলবন্ধনের নানা দিক নিয়ে থাকবে আলোচনা।
সাহিত্য, শিল্প ও সংস্কৃতিমনস্ক সকলকে আন্তরিক আমন্ত্রণ।
26/10/2025
বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমর এর স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন যাঁরা, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ
25/10/2025
রাজনৈতিক ইতিহাসের লেখাকে উঁচু স্তরে নিয়ে গিয়েছিলেন বদরুদ্দীন উমর
বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক গবেষকই নন, একজন রাজপথের কর্মীও।
24/10/2025
বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমরের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত স্মরণানুষ্ঠান চলছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। সরাসরি দেখুন ইউটিউব লাইভে
বদরুদ্দীন উমর স্মরণানুষ্ঠান
বক্তাএম সাইদুজ্জামান, অর্থনীতিবিদঅধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও লেখকমেঘনা গুহঠাকুরতা, গবেষকআব....
20/10/2025
বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমরের (১৯৩১-২০২৫) স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে এক স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।
অনুষ্ঠানটি আবদুর রাজ্জাক ফাউন্ডেশন–এর ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
https://www.youtube.com/
19/10/2025
বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমরের (১৯৩১-২০২৫) স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে এক স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।
06/10/2025
বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, লেখক, ইতিহাসবিদ ও রাজনীতিক বদরুদ্দীন উমর (১৯৩১–২০২৫), ২০১৭ সালে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত গুণিজন বক্তৃতা প্রদান করেন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ২০ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত এই বক্তৃতার শিরোনাম ছিল ‘স্বাধীন বাঙলাদেশে আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের ধারা’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ও ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড. আহরার আহমদ । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি অধ্যাপক হাসিবুর রহমান। বক্তৃতায় প্রকাশিত মতামত বক্তার নিজস্ব।
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন গুণিজন বক্তৃতা-২
স্বাধীন বাঙলাদেশে আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের ধারা বক্তা বদরুদ্দীন উমর, প্রখ্যাত চিন্তক, লেখক, ইতিহাসবিদ ও ...
07/09/2025
বদরুদ্দীন উমর (১৯৩১–২০২৫) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত বামপন্থী চিন্তক, লেখক, ইতিহাসবিদ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
বদরুদ্দীন উমরের জন্ম ২০ ডিসেম্বর ১৯৩১ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে। তাঁর বাবা আবুল হাশিম ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ। বদরুদ্দিন উমর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন। উমর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন কিন্তু ১৯৬৮ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর)-এর প্রতিষ্ঠাতা নেতা। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে : 'সাম্প্রদায়িকতা' (১৯৬৬), 'সংস্কৃতির সংকট' (১৯৬৭), এবং 'সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা' (১৯৬৯)।
২০২৫ সালে উমরকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। তবে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান, যা তার নীতিগত অবস্থান ও আদর্শের প্রতি অটুট প্রতিশ্রুতির প্রতিফলন।
বদরুদ্দীন উমর জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। তাঁর জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
15/07/2025
গত শনিবার ১২ জুলাই, বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত ‘পদ্মাপার হতে ঘোর বর্ষা: বাংলাদেশি রবীন্দ্রনাথের খোঁজ’ শিরোনামের আলোচনায় আপনাদের উপস্থিতি আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ড. নাভিন মুরশিদ এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন ড. সামিনা লুৎফা।