আঁখি মেডিকেল হল

আঁখি মেডিকেল হল

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আঁখি মেডিকেল হল, গাছা রোড, কুনিয়া উত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, Dhaka.

29/06/2018

বিদেশে পড়াশোনা কিংবা ওয়ার্ক পারমিট যেতে যেতে ইচ্ছুক বন্ধুরা, পাসপোর্ট করার সময় কিন্তু অবশ্যই সব কিছুতে ঠিক ভাবে মিলিয়ে সঠিক ভাবে সম্পূর্ণ করতে হবে।

https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1479339

লক্ষ্মীপুরে মমতাজ রাখবেন বক্তব্য, গাইবেন গানও 22/11/2017

http://pdmtvbangla.com/2017/11/22/

লক্ষ্মীপুরে মমতাজ রাখবেন বক্তব্য, গাইবেন গানও লক্ষ্মীপুরে মমতাজ রাখবেন বক্তব্য, গাইবেন গানও Posted on 22/11/2017 | নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরবাসীকে মাতাতে আসছেন মমতাজ। সরাসরি উপভোগ করা যাবে তার কনসার্ট। তিনি আওয়ামীলীগের এমপি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়...

26/09/2017

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ

pdmtv bangla তে
জেলা প্রতিনিধি বা সংবাদদাতা আবশ্যক ৷

নিম্নের জায়গাগুলোতে জেলা প্রতিনিধি বা সংবাদদাতা নিয়োগ দেয়া হবে.... আগ্রহীদেরকে [email protected] ইমেইলের মাধ্যমে সিভি পাঠানোর অনুরোধ করা হলো৷ যোগাযোগ: ০১৭২১৫৩০৫৯৭

>খুলনা বিভাগঃ
≠≠≠≠≠≠≠
*. যশোর
*. খুলনা
*. কুষ্টিয়া
*. মাগুরা
*. মেহেরপুর
*. নড়াইল
*. সাতক্ষীরা

চট্টগ্রাম বিভাগঃ
*. বান্দরবান
*. চট্টগ্রাম
*. কুমিল্লা
*. কক্সবাজার
*. ফেনী
*. খাগড়াছড়ি
*. লক্ষ্মীপুর
*. নোয়াখালী
*. রাঙামাটি

ঢাকা বিভাগঃ
*. ঢাকা
*. ফরিদপুর
*. ≠≠≠≠≠≠≠
*. জামালপুর
*. কিশোরগঞ্জ
*. মাদারীপুর
*. মানিকগঞ্জ
*. মুন্সিগঞ্জ
*. ময়মনসিংহ
*. ≠≠≠≠=≠≠≠
*. নেত্রকোনা
*. রাজবাড়ী
*. শরিয়তপুর
*. শেরপুর
*. টাঙ্গাইল

বরিশাল বিভাগঃ
*. পটুয়াখালী
*. পিরোজপুর

রংপুর বিভাগঃ
*. {দিনাজপুর}
*. কুড়িগ্রাম
*. নীলফামারী
*. পঞ্চগড়
*. রংপুর

রাজশাহী বিভাগঃ
*. বগুড়া
*. {জয়পুরহাট}
*. নাটোর
*. নবাবগঞ্জ
*. পাবনা
*. ≠≠≠≠≠≠

সিলেট বিভাগঃ
*. হবিগঞ্জ
*. মৌলভীবাজার
*. সুনামগঞ্জ
*. সিলেট

বিঃদ্রঃ শুধুমাত্র জেলা প্রতিনিধি হতে যারা ইচ্ছুক কেবল মাত্র তারাই সিভি পাঠাবেন ৷ পরবর্তীতে উপজেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৷
সবাইকে শেয়ার করার অনুরোধ করা হল।

Photos from আঁখি মেডিকেল হল's post 04/08/2017

জাতীয় সমাজতাত্ত্বিক (জাসদ) এর সভাপতি : ডাঃরাশেদুল হাসান রানার নেতৃত্বে গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ডের ২০
হাজার পরিবারকে বিনা মূল্যে চিকিৎসা ও
ঔষধ বিতরণ কার্যক্রম শুরু।।

গাজীপুর থেকে,পি,ডি,এম: জয়নাল আবেদীন হযরত
গাজীপুর মহানগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া শুরুকরেছেন একটি বেসরকারী হাসপাতাল।

মহানগরের ১৭ ও ৩৪ নং ওয়ার্ডে আজ সকাল
থেকে দিন ব্যাপী এই কার্যক্রম চালো।

গাজীপুরের চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতালের পরিচালক, মহানগর জাসদ এর সংগ্রামী সভাপতি -ডাঃ-রাশেদুল হাসান রানা জানান, তাদের এই হাসপাতালের উদ্যােগে গাজীপুর মহানগরে ৫৭ টি ওয়ার্ডে হতদরিদ্র ২০ হাজার পরিবারকে আগামী দুই বছর পর্যন্ত বিনামূল্যে বিভিন্ন টেষ্টসহ চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হবে।

তিনি আজ সকালে ১৭ ও ৩৪ নং ওয়ার্ডে
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ভোধন ও চিকিৎসাসহ ঔষধ বিতরণ শুরু করেন। এসময় ডা. মাহমুদা আক্তার রুপা, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল
কাশেমসহ আরও উপস্থিথ ছিলেন, এস এম শামীম আহাম্মেদ, সভাপতি: জয়দেবপুর থানা গাজীপুর মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাং ০৪/০৮/১৭ ইং

Photos from আঁখি মেডিকেল হল's post 26/07/2017

দৈনিক মুক্তালোক, স্টাফ রিপোর্টার ঃকুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ ডাকাত নিহত, ৭ পুলিশ সদস্য আহত, অস্ত্রগুলি উদ্ধার

কুষ্টিয়া, ২৬ জুলাই ২০১৭ ॥ কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সোবহান আলী (৩৭) ও হাসানুজ্জামান লালন (৩৫) নামের দুই ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় পুলিশের ৭ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, দেশীয় তৈরি পাইপগান, একটি শার্টারগান, ৩ রাউন্ডগুলি, ডাকাতী কাজে ব্যবহৃত করাত ও রামদাহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নূল আবেদীন জানান, আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুষ্টিয়া শহরের বাড়াদী এলাকায় একদল ডাকাত ডাকাতীর প্রস্ততি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশের অভিযানে বাড়াদীর ভাগারের গোরস্থান সংলগ্ন এলাকায় পৌছালে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছোরে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটস্থলে কুমারখালীর মনোহরপুর এলাকার নুর উদ্দিনের ছেলে ডাকাত সোবাহান আলী (৩৭) নিহত হয়। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরি শার্টারগান, ২ রাউন্ড গুলি ও করাত উদ্ধার করে। তার বিরুদ্ধে কুমারখালী, রাজবাড়ী, ঈশ্বরদী কুষ্টিয়া মডেল থানায় ৮টি মামলা রয়েছে। এ সময় মডেল থানার ৪ পুলিশ সদস্য আহত হয়।
অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হাসানুজ্জামান লালন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভেড়ারামার দশমাইল নামক স্থানে একদল ডাকাত ডাকাতী করছে। এ সময় ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে সেখানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত। পুলিশ জানায় সে গাংনীর মনোহরদিয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে ডাকাত হাসানুজ্জামান লালন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শর্টারগান, এক রাউন্ডগুলি ও করাত উদ্ধার করে। এ সময় ভেড়ামারা থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Photos from আঁখি মেডিকেল হল's post 26/07/2017

পি,ডি,এম। জয়নাল আবেদীন হযরত ঃ সাংবাদিকদের প্রতিবাদের মুখে আইনমন্ত্রী তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদের মুখে আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫৭ ধারা বাতিল করা হবে। এ বিষয়ে আইন ও তথ্য মন্ত্রণালয় এবং সরকার পদক্ষেপ নিচ্ছে।’
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন। শহরের পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের এই ধারায় মামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তাই এই ধারাটি নিয়ে সারাদেশে তো বটেই, বিশেষ করে সাংবাদিক মহলেও প্রতিবাদ হচ্ছে। আমাদের সেই প্রতিবাদের মুখে আইনমন্ত্রী ধারাটি বাতিলের ঘোষণা দিয়েছেন।’
ইকবাল সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতপ্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। গণতন্ত্রের স্বার্থে তিনি মুক্ত গণমাধ্যম চান। সেখানে এই ৫৭ ধারা বাতিল হবে। কোনও কালা কানুন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে আইন ও তথ্য মন্ত্রণালয় এবং সরকার পদক্ষেপ নিচ্ছে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে। শিশুদের আধুনিক ডিজিটাল কর্মমুখী শিক্ষা দিতে হবে যেন তারা এই শিক্ষা নিয়ে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এসব বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন দেশে জঙ্গিবাদ মাথা চারা দিতে না পারে।’ জেলা শিশু-কিশোর মেলার সভাপতি মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে ইকবাল সোবহান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-কুড়িগ্রামের সংরক্ষিত নারী আসনের সাংসদ ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছির মোহাম্মদ, শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন, লালমনিরহাট শাখার প্রধান পৃষ্ঠপোষক কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।
পরে তিনি লালমনিরহাট জেলা পরিষদের নতুন মিলনায়তনে রংপুর বিভাগীয় (আট জেলার সব পৌরসভার) পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশেও বক্তব্য রাখেন।

24/07/2017

পি,ডি,এম জয়নাল আবেদীন হযরত ঃ,,,,,,,,,,,,,,,ইয়াবার ছোবলে বাংলাদেশ

বাংলাদেশে ইয়াবা নামে মাদকের ছোবল মারাত্মক আকার নিয়েছে। এখন সরকারি হিসাবেই দেশটিতে দিনে সেবন হয় ২০ লাখ ইয়াবা বড়ি। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে স্রোতের মতো ইয়াবা ঢুকছে বাংলাদেশে। যেখানে ২০১০ সালে ৮১ হাজার ইয়াবা ট্যাবলেট আটক হয়েছিল, সেখানে ২০১৬ সালে আটকের সংখ্যা দাঁড়ায় তিন কোটি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মিসহ কিছু অপরাধী গোষ্ঠী ইয়াবা বিস্তারের প্রধান রুট করেছে বাংলাদেশকে।২০১২ সালে চীন-থাইল্যান্ডের ‘মেকং সেফ’ চুক্তির পর থাইল্যান্ডে ইয়াবা পাচার কঠিন হয়ে গেলে এই অপরাধীরা বাংলাদেশকে টার্গেট করে এবং এখনো তারা ধরাছোঁয়ার বাইরে থেকে এ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের লাখ লাখ তরুণ ইয়াবায় আসক্ত হয়ে নিজেদের নিঃশেষ করে দিচ্ছে। কম্বোডিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক নাথান এ থম্পসন মিয়ানমার ও বাংলাদেশে সরেজমিন অনুসন্ধান চালিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেন। গতকাল রবিবার প্রতিবেদনটি ছাপা হয়। জাপানের নিকেই এশিয়ান রিভিউ সাময়িকীতে ‘বাংলাদেশে ইয়াবা সমস্যা’ শীর্ষক ওই অনুসন্ধানী প্রতিবেদনে কোথা থেকে ইয়াবা বাংলাদেশে ঢুকছে, কারা এর মরণ ছোবলের সবচেয়ে বড় শিকার ইত্যাদি বিষয় সবিস্তারে তুলে ধরা হয়।সাংবাদিক নাথান এ থম্পসন বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বলেন, ২০১০ সালে স্থানীয় কর্তৃপক্ষ ৮১ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করে। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে প্রায় তিন কোটিতে দাঁড়ায়। গত জুনে এক দিনেই বিশেষ বাহিনী চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা ট্যাবলেট আটক করে। ২০১৬ সালের জানুয়ারিতে ২৮ লাখ ইয়াবার একটি চালানের কথা বাদ দিলে এর আগে এত বড় চালান আর ধরা পড়েনি। এসব তথ্য থেকেই অনুমান করা যায় বর্তমানে বাংলাদেশে ব্যাপকসংখ্যক মানুষ এই মারণ নেশা করছে।প্রতিবেদনে সরকারি সূত্র ও বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশে প্রতি ২৪ ঘণ্টায় ২০ লাখ ইয়াবা সেবন করা হয়ে থাকে। মেথামফেটামিন ও ক্যাফেইনের সমন্বয়ে তৈরি ইয়াবা ট্যাবলেটটির সেবন বাংলাদেশে শুরু হয় ২০০৬ সালের দিকে। এর আগে একশ্রেণির তরুণ গাঁজা বা হেরোইনের নেশায়ই বুঁদ থাকত। তাদের কাছে এখন ইয়াবাই বেশি প্রিয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনটিও ২০১৩ সালের। এতে বলা হয়, ‘প্রথমদিকে অভিজাত শ্রেণির কিশোর ও তরুণ ছেলেমেয়েদের মধ্যেই ইয়াবার নেশা চালু ছিল। বিশেষ করে ঢাকা শহরের ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজে পড়া শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু দ্রুত ইয়াবা স্মার্টনেস, ফ্যাশন ও আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। তরুণী মডেল, চলচ্চিত্রের নায়িকা, গায়ক-গায়িকা, ড্যান্সার এবং তারকা জগতের অনেকেই ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। ’ফারহান নামের এক যুবক একসময় ইয়াবায় আসক্ত ছিলেন। গত দশকের গোড়ার দিকে তিনি বাংলাদেশের অন্যতম এক অভিজাত স্কুলে পড়ার সময় ইয়াবার ফাঁদে পড়েন। ফারহান বলেন, ‘আমি ও আমার বন্ধু গাঁজা খেতাম। যখন আমরা জানতে পারলাম ইয়াবা উচ্চমার্গের নেশা দেবে—নতুন স্বাদটা গ্রহণ না করে পারিনি। ’ফারহানের ব্যবহূত সেই ইয়াবা ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আসা। ২০১২ সাল নাগাদ বাংলাদেশে মিয়ানমারে প্রস্তুত ইয়াবার বন্যা বওয়া শুরু হয়। ২০১২ সালে চীন ও থাইল্যান্ডের মধ্যে ‘মেকং সেইফ’ চুক্তির পর মিয়ানমারের মাদক উৎপাদনকারীদের জন্য পাচার কঠিন হয়ে যায়। তখন তারা বাংলাদেশকেই মাদক পাচারের প্রধান রুট করে; এখনো তা বিদ্যমান। বাংলাদেশকে মিয়ানমারের চোরাচালানিরা সফট তথা সহজ টার্গেট বানিয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রয়েছে ২৫০ কিলোমিটার সীমান্ত। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের তথ্য মতে, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশে ইয়াবা সরবরাহকারী দেশ এই মিয়ানমার।মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মিসহ আরো অনেকে ইয়াবা উৎপাদক। আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শক সংগঠন ট্রান্সন্যাশনাল ইনস্টিটিউটের মিয়ানমারবিষয়ক বিশেষজ্ঞ টম ক্র্যামার নিকেই এশিয়ান রিভিউকে বলেছেন, ‘মিয়ানমারের ইউনাইটেড ওয়া স্টেট আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠী আফিম ও হেরোইনের ব্যবসা ছেড়ে মোহাবেশ সৃষ্টিকারী মাদক (ইয়াবাজাতীয় নেশাদ্রব্য) তৈরি করছে। ’ মাদকের গোল্ডেন ট্রায়াংগেল বলে পরিচিত এলাকার দেশ মিয়ানমার ও লাওসে এখন পপি উৎপাদন আগের চেয়ে অনেক কমেছে। হেরোইন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে তাদের জায়গাটি নিয়ে নিয়েছে এখন অশান্ত ও আইনের শাসনহীন আফগানিস্তান। এ কারণেই মিয়ানমারের অপরাধী গোষ্ঠীগুলো ইয়াবা উৎপাদনের দিকে ঝুঁকেছে। ইয়াবা তৈরিতে ঝুঁকিও কম। ক্র্যামার বলেন, ‘চাহিদা ও জোগান বৃদ্ধি ইয়াবার মতো মাদকের বিস্তারে প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট দেশগুলোর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনও এর জন্য দায়ী। একসময়ের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক সমাজ এখন নগর, শিল্প ও বাজারভিত্তিক সমাজে রূপ নিয়েছে। ’নিকেই এশিয়ান রিভিউর হয়ে সাংবাদিক নাথান এ থম্পসন কক্সবাজারের বেশ কিছু কর্মকর্তা ও মাদকবিরোধী স্বেচ্ছাসেবীর সঙ্গেও কথা বলেন। তিনি দেখেন, স্থানীয় অনেকে ইয়াবা মাদক সমস্যার জন্য কিছু অশুভ শক্তিকে দায়ী করেছে। কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সারওয়ার কাবেরি বলেন, ‘বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করা এবং বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্রের অস্ত্র হচ্ছে ইয়াবা। ’ তাঁর এ বক্তব্যের মর্ম হচ্ছে, বাংলাদেশের পুরনো শত্রু হচ্ছে পাকিস্তান। তারা বাংলাদেশের উন্নয়নে ঈর্ষাকাতর। এ কারণে তারা তাদের মিত্র আমেরিকাকে দিয়ে মিয়ানমারের মাধ্যমে এ কাজ করাচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারকে ইয়াবা উৎপাদন বন্ধে চাপ দিচ্ছে না। এ কারণেই আমাদের সন্দেহ যে তারা পাকিস্তানের সঙ্গে কাজ করছে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। ’ এক দশক ধরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়ছে। ২০১৬ সালে মোট অভ্যন্তরীণ উৎপাদন রেকর্ড ৭.০৫ শতাংশ বাড়ে।নোঙর নামে কক্সবাজারভিত্তিক একটি মাদক নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক দিদারুল আলমও মনে করেন বাংলাদেশে ইয়াবা সমস্যার পেছনে ষড়যন্ত্র আছে। তিনি বলেন, ‘এর পেছনে পাকিস্তান রয়েছে। তারা আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের জনসংখ্যার পাঁচ কোটি তরুণ-তরুণী। এদের স্বাস্থ্য ও কর্মশক্তিকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ’ এই তত্ত্বের পেছনে অবশ্য ইতিহাস আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ক্ষত বাংলাদেশিদের প্রতি মুহূর্তে কুরে কুরে খায়। বাংলাদেশ সরকারের হিসাব মতে, যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হাতে ৩০ লাখ লোক নিহত হয়। হাজার হাজার নারী সম্ভ্রম হারায়।তবে ইয়াবার মরণ ছোবল বাংলাদেশি তরুণ প্রজন্মকে কিভাবে ধ্বংস করছে তার একটা চিত্র পাওয়া যায় বিভিন্ন হিসাব থেকে। ইনডেক্সমানডির তথ্য মতে, বাংলাদেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ ১৫ থেকে ৩০ বছর বয়সী। তাদের রয়েছে প্রচুর অবসর সময় এবং ওড়ানোর মতো নগদ টাকা, যা এর আগের কোনো প্রজন্মের ছিল না। ঢাকার সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের গবেষক হোসেইন মুহাম্মদ জাকি বলেন, এই জেনারেশনের মাদক হিসেবে প্রধান পছন্দ ইয়াবা।বাংলাদেশ পুলিশ স্টাফ জার্নাল ২০১৫-তে লেখা এক নিবন্ধে হোসেইন মুহাম্মদ জাকি লেখেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে লোকজন ঠিক কিভাবে মাদকের কবলে পড়ছে তার কোনো তথ্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে নেই। ’ ‘ডেইলি স্টার পত্রিকার (২০১৩) মতে, বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ৬০ লাখ। এরা দিনে সাত কোটি টাকার বেশি মাদকের পেছনে খরচ করে। ২০১৪ সালে দেওয়া আরেকটি তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের ৫৩.২৭ শতাংশ তরুণ মাদকাসক্ত। ’সিলেট শহরে সম্প্রতি চালানো এক জরিপ থেকে জানা যায়, মাদকাসক্তদের ৬৪ শতাংশ নেশার জন্য টাকা পায় তাদের পরিবার থেকে। একই ধরনের আরেকটি জরিপের তথ্য তুলে ধরা হয় ঢাকার পুলিশ স্টাফ কলেজ জার্নালে। তাতে বলা হয়, ১৭ শতাংশ মাদকাসক্ত টাকা পায় পরিবার থেকে।গত দশকের পর ইয়াবার দামও বেড়েছে। বর্তমানে একেকটি ইয়াবা ট্যাবলেট গুণগত মান ভেদে ৩০০ থেকে ৯০০ টাকা দামে বিক্রি হয়। নোঙরের কর্ণধার দিদারুল আলম রাশেদ বলেন, ‘বাংলাদেশের বহু লোক হতাশায় ভোগে। অনেকে সমাজের অন্যদের সঙ্গে ঠিকমতো মিশতে পারে না। তাদের অনেকেই ইয়াবার মতো নেশার দিকে ঝুঁকে পড়ে নিজেকে উদ্যমী অনুভব করে। অনেকে যৌন লালসা থেকেও ইয়াবা আসক্ত হয়ে পড়ছে। ’ রাশেদ জানান, তাঁর নিরাময়কেন্দ্র নোঙরে চিকিৎসাধীন মাদকাসক্তদের মধ্যে ৭০ শতাংশই ইয়াবাসেবী ছিল।

Photos from আঁখি মেডিকেল হল's post 20/07/2017

পি,ডি,এম জয়নাল আবেদীন হযরত ঃগাজীপুরে পুলিশের উপর দিয়ে চালিয়ে গেল কাভার্ডভ্যান
জুলাই ১৯, ২০১৭
বিএনএ,গাজীপুর, ১৯জুলাই: গাজীপরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় উল্টো পথে আসা একটি কাভার্ডভ্যান সিগন্যাল অমান্য করে পুলিশ কনস্টেবলের উপর দিয়ে চালিয়ে যায়। এতে নিহত হন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন (২৬)।

তিনি গাজীপুরের সালনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার ঘোয়ারী এলাকায়।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, সাদ্দাম হোসেন ১৮ জুলাই মঙ্গলবার থানার অন্য পুলিশ সদস্যদের সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বরত অবস্থায় দুপুরের দিকে উল্টো পথে একটি কাভার্ড্যান যাচ্ছিল। সাদ্দাম কাভার্ডভ্যানটি থামানোর চেষ্টা করেন। চালক পুলিশের সিগন্যাল অমান্য করে চলে যেতে থাকে। একপর্যায়ে সাদ্দাম কাভার্ডভ্যানটি থামিয়ে চালককে ভেতর থেকে নামানোর চেষ্টা করেন।চালক না নেমে পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। তখন কাভার্ডভ্যানটি তার উপর দিয়ে দ্রুত চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে সাদ্দাম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানটির পিছু নিয়ে ঘটনাস্থলের একটু দূরে চালক ইউসুফ (২৮)কে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাভার্ডভ্যানসহ চালককে সালনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

02/07/2017

PDMTV.COM.BD

Photos from আঁখি মেডিকেল হল's post 01/07/2017

PDMTV.COM.BD

Photos from আঁখি মেডিকেল হল's post 16/06/2017

PDMTV.COM.BD,,, মিলিনিয়াম হিউম্যান রাইটস এন্ড জানালিষ্ট ফাউন্ডেশন গাজীপুর জেলার উদ্যােগে আলোচনা সভা দোয়া ও ইফতার পাটির আয়োজন করা হয়েছে, স্হানঃ মধ্য নলজানী, পালের মাঠ, চান্দনা চৌরাস্তা সংলগ্ন,গাজীপুর। তাং১৬/০৬/১৭ইং রোজ শুক্র বার সময় বাদ আছর হয়তে,প্রধান অতিথিঃজনাব:মোঃ আ,ক,ম,মোজাম্নেল হক এম,পি,মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় গনপ্রাজাণন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধক ঃ জনাব,মোঃ এস,এম,মোকছেদ আলম যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও প্যানেল চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ। সভাপতিত্ব করেনঃ সাবেক সভাপতি, গাজীপুর মহানগর ছাএলীগ। বিশেষঃঅতিথি :হিসেবে,মোল্লা আতাউর রহমান,মিন্টু, কাযকারী,চেয়ারম্যান, মিলিনিয়াম হিউম্যান রাইটস এন্ড জানালিষ্ট ফাউন্ডেশন,,,প্রকাশক ও সম্পাদক ঃএইচএমনিউজ২৪ডটকমডটভিডি।বিশেষ,অতিথিঃসম্পাদক ও প্রকাশক,জনাব,মোঃজাহিদুল ইসলাম শিশির, দৈনিক কালের ছবি। আরও বিশেষ অতিথিঃ জনাব,মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব গাজীপুর জেলা,বিশেষ অতিথিঃজনাব মোঃকুদরত আলী,সিনিয়র, পরিচারক,(আইন সহায়ক আসক ফাউন্ডেশন) ও সাধারণ সম্পাদক :বাংলাদেশ রিপোর্টাস ক্লাব গাজীপুর জেলা। আরও বিশেষ অতিথি,হিসেবে,সিনিয়র, সাংবাদিক,জনাব, মোঃ সামছুল হক, বিশেষ,অতিথি:সাবেক,কাযকারী,সভাপতি:ডাঃ শাহ্‌ সুলতান আতিক গাজীপুর জেলা রিপোর্টস ক্লাব ও ৫২ভাষা আন্দোলন পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি।আরও বিশেষ অতিথিঃ সিনিয়র, সাংবাদিক,একে আজাদ,,বিশেষ অতিথি: আ: হালিম খান, সভাপতিঃ গাজীপুর জেলা সাংবাদীক ক্লাব। সিনিয়র সাংবাদিক,রাজু আহাম্নেদ, আবুল বাশার পলাশ জেটিভি,বাবুল,তুহিন,সামিম,সিনিয়র, সাংবাদিক,সানাউল্লাহ স্বপন, বিশেষ অতিথি:জনাব,মোঃমোজাম্নেল হক,কোনাবাড়ী,জনাব,ডাঃ মোঃ আবু সাঈদ কোনাবাড়ী,জনাব,মোঃ হুমায়ুন কবির,কাউন্সিলর ৭নং ওয়াড,গাজীপুর সিটি কপোরেশন।,জনাব,মোঃ আব্বাছ উদ্দিন খোকন,কাউন্সিলর ১২নং ওয়াড,গাজীপুর সিটি,কপোরেশন।, জনাব,মোঃ সেলিম রহমান, কাউন্সিলর, ৮নং ওয়াড গাজীপুর সিটি কপোরেশন। জনাব,মোঃ সফর আলী কাউন্সিলর,গাজীপুর সিটি কপোরেশন.।জনাব,মোঃমোসলেম উদ্দিন চৌধুরী (মুছা)কাউন্সিলর, ১৬নং ওয়াড গাজীপুর, সিটি কপোরেশন।জনাব,মোঃ জান্নাত রহমান,কাউন্সিলর,৩০নং ওয়াড গাজীপুর সিটি,কপোরেশন।জনাব,মোঃ খাইরুল আলম বি,এস,সি,কাউন্সিলর,২৯নং ওয়াড গাজীপুর সিটি,কপোরেশন ।জনাব,মো:শওকত আলম,কাউন্সিলর ২৫নং ওয়াড,গাজীপুর, সিটি,কপোরেশন। জনাব, মোহাম্মদ আলী, কাউন্সিলর ৩২নং ওয়াড,গাজীপুর,সিটি কপোরেশন,ও ক্লাবের অথ বিষয়ক সম্পাদক সামিম মিয়া, শিক্ষা,বিষয়ক,সম্পাদক,তাউহিদ কবির,এস,টিভি ও যুগ্ন সাধারণ সম্পাদক সেক, জসিম, উদ্দিন, সিনিয়র সহ সভাপতি,শহিদুল ইসলাম সওকত,সাধারণ সম্পাদক, মেহেদি হাসান বাচ্চু,,উপস্থিথিতে, সভাপতি:পি,ডি,এম, জয়নাল আবেদীন (হযরত) মিলিনিয়াম হিউম্যান রাইটস এন্ড জানালিষ্ট ফাউন্ডেশন। এর সভাপতিত্বে ইফতার দোয়া,পাটি সফল করা হয়,ও সকল কে স্হুস্থ থাকার আহ্ বানযানিয়ে শেষ করেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address


গাছা রোড, কুনিয়া উত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
Dhaka