13/05/2017
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিস্তারিতঃ
☑ আবেদন যোগ্যতাঃ
❑ ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রত্যেকটিতে আলাদাভাবে প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
❑ খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।
❑ গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়সহ)।
❑ ঘ ইউনিটঃ
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)।
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
❑ চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
☑ আবেদনের নিয়মাবলীঃ
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.duac.bd/ ) থেকে নির্দিষ্ট সময়ে ''লগইন'' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
☑ অনুষদ ও বিভাগ সমূহঃ
❑ ক ইউনিটঃ
বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-
* জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
* ফার্মেসী
* পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান
* ফলিত গনিত
* মৃত্তিকা পানি ও পরিবেশ
* উদ্ভিদ বিজ্ঞান
* প্রাণি বিজ্ঞান
* প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
* মনোবিজ্ঞান
* অনুজীব বিজ্ঞান
* মৎসবিজ্ঞান
* পদার্থ
* গনিত
* ভূগোল ও পরিবেশ
* ভূতত্ত্ব
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
* ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন
* কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
* ফলিত পরিসংখ্যান
* পুষ্টি ও খাদ্যবিজ্ঞান
* রসায়ন
* লেদার ইঞ্জিনিয়ারিং
* ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
* সমুদ্র বিজ্ঞান
* মৃত্তিকা, পানি ও পরিবেশ
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং
❑ খ ইউনিটঃ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে-
* বাংলা
* ইংরেজী
* আরবি
* ফারসি ভাষা ও সাহিত্য
* উর্দু
* সংকৃতি
* পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ
* ইতিহাস
* দর্শন
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
* ইসলামি স্টাডিজ
* তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
* ভাষাবিজ্ঞান
* নাট্য কলা ও সংগীত
* বিশ্ব ধর্মতত্ত্ব
* অর্থনীতি
* রাষ্ট্রবিজ্ঞান
* নৃবিজ্ঞান
* গনযোগাযোগ ও সাংবাদিকতা
* সমাজবিজ্ঞান
* লোক-প্রশাসন
* আন্তর্জাতিক সম্পর্ক
* শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
* উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ
* উন্নয়ন অধয়ন
* আইন
* ভূগোল ও পরিবেশ
* মনোবিজ্ঞান
* সমাজকল্যান
* শিক্ষা (বি.এড)
* স্বাস্থ্য অর্থনীতি
* ডিজাস্টার ম্যানেজমেন্ট
* টেলিভিশন এন্ড চলচ্চিত্র
* ভাষাবিজ্ঞান
* প্রশাসন
* ক্রিমিনোলজি
* যোগাযোগ বৈকল্য
* English for Speakers of Other Languages (ESOL)
* French as a Foreign Language (FFL)
❑ গ ইউনিটঃ
বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-
* ব্যাবস্থাপনা
* একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম
* মার্কেটিং
* ফিন্যান্স
* ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স
* ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
* ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
* ইন্টারন্যাশনাল বিজনেস
* অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ
❑ ঘ ইউনিটঃ
► বিজ্ঞান বিভাগের জন্য-
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
► মানবিক বিভাগের জন্য-
বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
► বাণিজ্য বিভাগের জন্য-
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।
❑ চ ইউনিটঃ
চারুকলা অনুষদের অধীনে-
* অংকণ ও চিত্রায়ন
* গ্রাফিক্স ও ডিজাইন
* প্রিন্ট মেকিং
* প্রাচ্যকলা
* মৃৎশিল্প
* ভাস্কর্য
* কারুশিল্প
* শিল্পকলার ইতিহাস
☑ ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
❑ ক ইউনিটঃ
** পদার্থ- ৩০
** রসায়ন- ৩০
** জীববিজ্ঞান- ৩০
** গণিত- ৩০
** বাংলা/ইংরেজী- ৩০ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]
❑ খ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান- ৬০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]
❑ গ ইউনিটঃ
** বাংলা (২০x১.২০)- ২৪
** ইংরেজী (২০x১.২০)- ২৪
** হিসাব বিজ্ঞান (২০x১.২০)- ২৪
** ব্যবসায় নীতি ও প্রয়োগ (২০x১.২০)- ২৪
** মার্কেটিং/ফিন্যান্স (২০x১.২০)- ২৪
❑ ঘ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (বাংলাদেশ)- ৩০
** সাধারন জ্ঞান (আন্তর্জাতিক)- ৩০
❑ চ ইউনিটঃ
** ১ম অংশ (সাধারন জ্ঞান অংশ): সাধারন জ্ঞান অংশে মোট ৫০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম অংশ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
** ২য় অংশ: ২য় অংশে অংকণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[১ম অংশের MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০% অর্থাৎ, ২০ নম্বর। যারা ১ম অংশের পরীক্ষায় কৃতকার্য হবে কেবল তারাই ভর্তি পরীক্ষায় ২য় অংশে অংশগ্রহণ করতে পারবে।]
► সকল ইউনিটের জন্য দ্রষ্টব্যঃ
√ সকল ইউনিট (চ ইউনিট ব্যতীত) এর ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় ৪৮ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে।
√ প্রতিটি ভুল উত্তরের জন্য 'ক' ইউনিটে (.২৫), 'খ' ও 'ঘ' ইউনিটের ক্ষেত্রে (.৩০) এবং 'গ' ইউনিটের ক্ষেত্রে (.২৪) নম্বর করে কর্তন করা হবে।
√ চারুকলা অনুষদের সাধারন জ্ঞান (১ম অংশ)-এ বাংলা, ইংরেজী ব্যাকরণসহ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক ঘটনাবলী থেকে প্রশ্ন থাকবে।
√ 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম অংশে উত্তীর্ণ হয়ে যারা ২য় অংশের (অংকন) পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে পরীক্ষায় কেবল কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন- পেন্সিল, কলম, ইরেজার, ক্লিপ এবং ন্যূনতম (১২ইঞ্চিx১৮ ইঞ্চি) বোর্ড পরীক্ষার্থী নিজেকে সঙ্গে আনতে হবে।
☑ অন্যান্য তথ্যাবলীঃ
✪ ভর্তি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যার মধ্যে ১২০ নম্বরের MCQ এবং ৮০ নম্বরের (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ৬ দ্বারা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ১০ দ্বারা গুণ করা হবে) জিপিএ নম্বর।
✪ 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট, 'খ', 'গ' ও 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা বরাদ্দ থাকবে। 'চ' ইউনিট ভর্তি পরীক্ষার সাধারন জ্ঞান (১ম অংশ)-এর জন্য ১ ঘণ্টা এবং অংকন (২য় অংশ)-এর জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
✪ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার ৩ দিন পূর্বে এবং প্রতি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ৭ দিনের মধ্যে ঢাবি ভর্তি ওয়েবসাইটে জানানো হবে।
✪ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।