BFTA - Bangladesh Film & Television Academy

BFTA - Bangladesh Film & Television Academy

Share

School of lifestyle, where acting is reacting. BFTA
All over the world, Cinema and Television are considered quintessential expressions of culture.

There was a time, when the two media attempted to express the local manifestations and operations of particular cultures, but nowadays, with the spread of visual culture (particularly cinema and television) they also reflect a global perspective wherever this fits in. Their advancement, therefore, has to accommodate both local and global needs. To take our cinema and television forward, media prof

25/02/2018

You are gone may be... but won't be forgotten. Rest in Peace, the Legend, Sridevi (1963-2018).

19/01/2018

Catch us live between 10am to 11am during the event.

Photos 13/04/2017

আফসানা মিমি লিখেছেন বাংলা বর্ষবরণ নিয়ে। তার স্মৃতির একাংশ থেকে তুলে ধরা কথাগুলো রইলো সকলের জন্য। শুভ নববর্ষ ১৪২৪।

'বাংলা নববর্ষ উদযাপন নিয়ে ভাবতে বসলে এক ধরণের শিহরণ জাগে মনে।

সেই ছোট্টবেলায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে তখন বৈশাখী মেলা হতো।
মা'র হাত ধরে যেতাম মাটির পুতুল কিনতে, কদমা কিনতে, মেলা দেখতে।
আমি তখন ফ্রক পরি।

কলেজে পড়ার সময়, প্রথম লাল পাড়ের সাদা শাড়ি পড়ে মা'র সাথে গেলাম বর্ষবরণের উৎসবে।
বর্ষবরণ উদযাপন ততদিনে ছড়িয়ে পড়েছে পুরো রমনা জুড়ে।
সেবার উৎসব চত্বরে পৌঁছে মা মেতে উঠলেন তাঁর বন্ধুদের নিয়ে, আমিও তাই...
তখন বড় হয়েছি যে!
রমনার বটমূলে সূর্য্যদয়, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, দেখলাম প্রাণভরে।
সেবার মনের ভিতর একটা স্বপ্ন জেগেছিলো -
আহা! এই দিনটা যদি হয়ে উঠতো আমাদের সার্বজনীন উৎসবের দিন, কী আনন্দই না হতো ...
কত মঙ্গলময় হতো সেই উৎসব!

সময়ের পরিক্রমায় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হলাম।
প্রতি বছর পহেলা বৈশাখ আসে, আমরা নাটকের মেয়েরা দল বেঁধে সাজি।
লাল-সাদা শাড়ি, বেলী ফুলের মালা, টিপ, সিঁদুর, শাঁখা, পলা...
রমনার বটমূলে নূতন সূর্য্যের আলোয় প্রাণ জুড়িয়ে যায়।
যেদিকে তাকাই থই থই করে মানুষ।
কি উজ্জ্বল সব মুখ, কত আনন্দিত কলরব!
ছায়ানটের অনুষ্ঠান শেষে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন গায়ে কাঁটা দেয়।
হাজার হাজার মানুষের সম্মিলিত কণ্ঠে 'মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা'
নয়ন জলে ভাসতে ভাসতে ভাবি সেই স্বপ্নের প্রার্থনা পূরণ হয়েছে।
পহেলা বৈশাখ হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসব।

একটা করে নূতন বছর আসছে, আর সেই স্বপ্ন ছড়িয়ে পড়ছে...
উৎসব কেবলই বড় হচ্ছে... উৎসব কেবলই বড় হয়েছে...
অনেক অপশক্তি এই আনন্দ থামিয়ে দিতে চেয়েছে বহুভাবে।
কখনও বোমার আঘাতে, কখনও সম্ভ্রমে আঘাত করে,
আর সংস্কৃতিতে কুঠার হানা তো চলছেই।
তবু...
আবারও নূতন বছর, আবারও নূতন সাজ, আবারও নূতন ডাক, নূতন আহ্বান।
এসো হে বৈশাখ, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো...
স্বাগত ১৪২৪!'

-আফসানা মিমি

Photos 03/04/2017

আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। 'চলচ্চিত্র হোক নির্মল বিনোদন এবং সুস্থ মানসিকতা বিকাশের মাধ্যম'- এই স্লোগান নিয়ে এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র শিল্প বহুদূর...

Photos 08/03/2017

'নারী, তুমি সুন্দর সবসময়ই... শুধু মনে রেখ, সবারই সে সৌন্দর্য্য দেখতে পাবার মত চোখ নেই...'
-অ্যাঞ্জেলিনা জোলি

21/02/2017

বেঁচে থাক মায়ের প্রতিটি ভাষা, পরম ভালোবাসায়... আপনি সাথে আছেন কি?

Agency: Raw Comm
Creative Director: Asif Piyash
Associate Planning Director: Afsana Mimi
Executive Director: Tanveer Hossain

Production House: Green Screen
Director: Tanveer Hossain
DOP: Niaz Mahbub
Executive Producer: Afsana Mimi
Voice Over: Intekhab Dinar
Chief AD: Tania Rahman
Editor & Post Supervisor: Sharif Ahmed
AD: Tania, Pavel
Costume: Tania Rahman
Art Director : Pavel Reaz
Make Up: Nazrul
Production Controller: Saiful Islam
Artist: Sromona Bhattchariya Shreshtha, Hayatuzzaman Khan, Pupu Marma, Urmila
Acknowledgement: Prerona Chakma Troya, Babu Marma, Shanghita Chatterjee, Ilias Murmu,
Janka Risil
Special Thanks: Tanvir Hassan Zoha, Anis Mahmud, Aloron Khisa, Runa

Photos 13/02/2017

ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। হুমায়ুন ফরীদি, আপনাকেও... তা সে যেখানেই থাকুন না কেন আপনি। হ্যাঁ, আজ তাঁর চলে যাবার দিনও... গতবছর ঠিক এই দিনটিতে নির্মাতা-অভিনেতা আফসানা মিমি লিখেছিলেন তাঁর মনের কিছু কথা হুমায়ুন ফরীদি স্মরণে... লেখাটি পুনরায় শেয়ার করা হলো সবার জন্য....
"ক'দিন ধরেই ফরীদি ভাই ঘুরে বেড়াচ্ছেন মাথার ভিতর।
১৩ ফেব্রুয়ারী তাঁর চলে যাবার দিন - মৃত্যুদিন।
জন্মদিন ২৯ মে।
হুমায়ুন ফরীদি নামটা লিখছি ভয়ে ভয়ে।
য় এর সাথে ঊ?নাকি উ? দ এর পর ই? নাকি ঈ? হয়তো বেজে উঠবে ফোন! নামের বানান ভুল করার জন্য বকুনি খাবো।
ফরীদি ভাইয়ের নামের বানান এবং নাটকের টাইটেলে তাঁর নামের অবস্হান নিয়ে কি যে তটস্থ থাকতে হতো।
শুধু কি তাই, কলটাইম আর প্যাকআপের সময় নিয়েও কম অস্হিরতা ছিলনা আমাদের নির্মাতাদের।
তবু কি এক যাদু দিয়ে বশ করে রাখতেন তিনি সবাইকে।
স বা ই কে...
অভিনয়ের যাদু ক'জন জানেন তাঁর মতো?
এদেশে কি অভিনেতা হুমায়ুন ফরীদির মূল্যায়ন হয়েছে?
অথবা তাঁর অভিনয়ের মূল্যায়ন?
তাঁকে কখনও মনে হতো আল পাচিনো। কখলও ড্যানিয়েল ডে লুইস। কখনও মার্লন ব্র্যান্ডো।
সবসময় মনে হয়েছে খুব কম নাটক, সিনেমা বা পরিচালক পেয়েছিলেন তিনি যারা তাঁর অভিনয় প্রতিভার
যথাযথ ব্যবহার করতে পেরেছেন।
বিশ্বমাপের অভিনেতা ছিলেন হুমায়ুন ফরীদি।
মানুষটা কি বড্ড বেশী নিঃশব্দে চলে গেলেন?
সময়ের আগে তো গেলেনই।
উফ্ কি তীব্রভাবে লোকটা নিজেকে মৃত্যুর কাছে নিয়ে গেলো...
২০১১ সালে উদযাপিত হয়েছিলো তাঁর ৬০ বছরের জন্মদিন। আয়োজন করেছিলেন তাঁরই সতীর্থ বন্ধুরা।
কেন জানি মনে হয় অসাধারণ অনুভূতিসম্পন্ন মানুষটা সেদিনই জানতেন আর কোন অনুষ্ঠান উদযাপনের সুযোগ কাউকে দেবেন না তিনি।
৮০'র দশকের শুরুর দিকে, যখন আমরা কৈশোর পেরিয়ে তারুণ্যের দিকে ধাবমান...
টেলিভিশনের পর্দায় তাঁকে দেখি। একজন অভিনেতাকে দেখি, যিনি কখনও ভাঙনের শব্দ শুনি'র জোতদার সেরাজ তালুকদার। কখনও সংশপ্তক এর শয়তান কানকাটা রমজান। কখনও চূড়ান্ত রোমান্টিক নায়ক অলি। ৮৪ সালে নির্মিত-প্রচারিত ও রাধা ও কৃষ্ণ'র অলির প্রেমে তখন সব মেয়েই/দর্শকই পড়েছিলো। সেই সময় আমরা কলেজের প্রথম বর্ষের ছাত্র। ভীষণই এলোমেলো ছেলে অলি ইউনিভার্সিটির বাসের জানালায় বসে থাকা মেয়েটিকে রোজ বলতো, "We must love one another or die." কি নির্মল সেই আহ্বান!
অলির নায়িকার নাম ছিলো 'মিমি'। নাটক প্রচারিত হবার ক'দিন পরের গল্প। সোহরাওয়ার্দী উদ্যানের সামনের ঘাসের চত্বরে হঠাৎ আবিষ্কার করলাম হুমায়ুন ফরীদিকে! একে তো পর্দার মানুষকে কাছ থেকে দেখা, তাও আবার হুমায়ুন ফরীদি!! কি নির্বিকার ভঙ্গিতে লোকটা চিৎ হয়ে শুয়ে আছে ঘাসের উপর... খাতা কলম এগিয়ে দিলাম, অটোগ্রাফ...
খাতায় লিখতে লিখতে বললেন, "নাম?" জীবনে নিজের নাম বলতে গিয়ে এত বিব্রত হইনি কোনদিন। নিশ্চিত বুঝলাম তিনি মনে করবেন মিমি আমার আসল নাম নয়, অলি-মিমি'র 'মিমি' হবার জন্য বানিয়ে বলছি।
লজ্জায় লাল হতে হতে কোনমতে নাম বললাম। মনে হলো ধরণী দ্বিধা হও...
সেই ফরীদি ভাইকে পরে কত কাছ থেকে দেখেছি, তাঁর স্নেহধন্য হয়েছি। একসাথে কাজ করেছি কখনও সহশিল্পী হয়ে, কখনও পরিচালক হয়ে। কত সময়, কত গল্প, কত আড্ডা যাপন হয়েছে। কত বকুনি খেয়েছি, কত বকুনি দিয়েছি।
আমাদের পুরো প্রজন্ম বা আমাদের পরে যারা অভিনয় ও পরিচালনায় এসেছেন, আমরা যারা তাঁর ঘনিষ্ট সান্নিধ্য পেয়েছি, তাঁর সাথে কাজ করেছি, তাঁকে নিয়ে কাজ করেছি, সকলেই আশ্রয় হারিয়েছি ফরীদি ভাই চলে যাওয়ায়।
টেলিভিশন ইন্ডাস্ট্রির সতেজ বাতাস দিন দিন বিষময় হয়ে উঠছে, ফরীদি ভাই থাকলে আমাদের কথা শোনার মানুষটা থাকতো। সাহস দেবার মানুষটা থাকতো...
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারী;
নাটক শুরুর টাইটেলে আমরা লিখেছিলাম -
"এত আলোর কথা বলে অন্ধকারে কে যায়?"
হুমায়ুন ফরীদিকে শ্রদ্ধান্জলী
নামের বানান ভুল হয়নি...
আফসানা মিমি
১৩ ফেব্রুয়ারী, ২০১৬"

Photos 02/01/2017

২০১৬ সালে অন্যান্য অনেক চলচ্চিত্রের মাঝে আমরা পেয়েছি 'আয়নাবাজি' ও 'অজ্ঞাতনামা' এর মতো দু'টি দর্শকনন্দিত চলচ্চিত্র। এই যাত্রা অব্যাহত থাকুক এ বছরও। চলচ্চিত্রেই চালচুলো হোক...
HAPPY NEW YEAR 2017

Photos 24/12/2016

Merry Christmas

15/10/2016

প্রবারণা পূর্ণিমায় আজ বিএফটিএ ও ইচ্ছেতলার সকলে মিলে আকাশে উড়িয়েছিল ইচ্ছের ফানুস। রাতের আকাশে পূর্ণিমার চাঁদের কাছে ফানুসে করে পাঠিয়েছিল তাদের যত শুভ ইচ্ছার বার্তা।

Photos 29/09/2016

আয়নাবাজি। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী'র প্রথম সিনেমা। আগামীকাল ৩০ সেপ্টেম্বর ২০১৬ মুক্তির আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে ছবিটি। বিএফটিএ- এর পক্ষ থেকে Amitabh Reza Chowdhury, Rashed Zaman, Gousul Alam Shaon সহ আয়নাবাজি চলচ্চিত্রের সকল শিল্পী-কলা-কুশলীদের আন্তরিক অভিনন্দন। বিএফটিএ পরিবার হলে যাচ্ছে সদলবলে আয়নাবাজি দেখতে। আপনিও চলে আসুন। আসুন না সবাই মিলে দলে-বলে হলে গিয়ে সার্থক করে তুলি ছবিটিকে, ছবিটির নির্মাণ কলা-কুশলীর প্রচেষ্টাকে। আজকের একটি সার্থক সিনেমা বুনে দেবে আমাদের আগামীর চলচ্চিত্র শিল্পের মহীরুহ হয়ে ওঠার বীজ।

আগুণের পরশমণি ছোঁয়াও প্রাণে ৪ 29/09/2016

দেখতে দেখতেই পূর্ণ হলো বিএফটিএ- এর অভিনয় বিষয়ক ৩ মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্সের ১ম ব্যাচের ২য় সেকশনের ক্লাসরুম। গত ২৩ সেপ্টেম্বর ছিল আরও কিছু তরুণ প্রাণের নতুন জীবনের সূচনার দিন। এদিন শুধু আয়োজনের প্রয়োজনেই নয়, তারাও যেন ছুঁয়েছিল বিএফটিএ- এর তরুণদের নিয়ে দেখা আগামীর স্বপ্নের পরশমণিকে। প্রাণ পেয়েছিল এবারের সেই ছোট্ট আয়োজনটিও।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House 94, Road 01, Sector 12, Uttara
Dhaka
1230