এক মিনিটের মাদরাসা

এক মিনিটের মাদরাসা গুরুত্বপুর্ন ইসলামিক বিষয়ে আপডেট পাবো, এই পেইজে। সাথেই থাকুন

"এক মিনিটের মাদরাসা" নামটি সংগ্রহ করা হয়েছে হযরত মাওলানা হাকীম আখতার সাহেব রহিমাহুল্লাহ ও হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব কর্তৃক সংকলিত "এক মিনিটের মাদ্রাসা" নামক কিতাব থেকে।

উদ্দেশ্যঃ
১। এক মিনিটের মাদ্রাসার সবকগুলো সবার কাছে পৌছে দেয়া। যারা অতি মাত্রায় ব্যস্ত থাকেন, মূলত তাদের জন্যেই এই এক মিনিটের মাদ্রাসা । এক মিনিটের মাদ্রাসার প্রতিটি সবক পড়তে সময় লাগবে এক মিনিট এবং প্রতিটি সবকে আপনি নামাযে ব্যবহৃত শব্দের অর্থ, একটি সুন্নাত, একটি কবীরা গুনাহ, গুনাহের একটি ক্ষতি এবং ইবাদত করার একটি উপকারিতা জানতে পারবেন ।
২। সমকালীন বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা থাকবে।
৩। আপনার প্রশ্ন ও আমাদের উত্তর নিয়ে থাকবে বিশেষ পর্ব।

আল্লাহ্ আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।ছবি: কালেক্টেড
25/12/2024

আল্লাহ্ আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।
ছবি: কালেক্টেড

 #মাদরাসাতুল_কুরআনুল_কারীম
16/11/2024

#মাদরাসাতুল_কুরআনুল_কারীম

28/06/2023
আগামীকাল
03/05/2023

আগামীকাল

কত তারিখ থেকে পড়বে তাকবীরে তাশরীকঃযিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামায থেকে ১৩ তারিখের আসরের নামায পর্যন্ত (মোট ২৩ ওয়াক্ত) ...
06/07/2022

কত তারিখ থেকে পড়বে তাকবীরে তাশরীকঃ

যিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামায থেকে ১৩ তারিখের আসরের নামায পর্যন্ত (মোট ২৩ ওয়াক্ত) তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।তাবেয়ী ইব্রাহীম নাখায়ী (রাহঃ) বলেন, সাহাবায়ে কেরাম আরাফার দিন নামাযের পর উক্ত তাকবীর বলতেন।
(মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৬)

কারা পড়বে :
এটা ফরয নামাযের পর প্রত্যেক বালিগ পুরুষ মহিলা, মুকীম, মুসাফির, গ্রামবাসী, শহরবাসী, জামায়াতের সাথে নামায পড়ুক বা একাকী পড়ুক প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরীক পাঠ করতে হবে।
(ফাতাওয়ায়ে শামী, বাহরুর রায়িক)

কতবার পড়বে :
আর পূর্ণ তাকবীরে তাশরীক তিনবার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায়নি।ফিকহবিদগণও তিনবার বলার প্রতি গুরুত্ব দেন না। অবশ্য কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই তিনবার বলে তবে সেটাকে বিদআত বলাও উচিত নয়।
(আলআওসাত, হাদীস : ২১৯৮; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫)

এই তাকবীর তিনবার বলা সুন্নত বা মুস্তাহাব নয়। সাহাবায়ে কেরাম (রাঃ) কীভাবে তাশরীকের দিনগুলোতে তাকবীর বলতেন তা হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে একাধিকবার তাকবীরের কথা উল্লেখ নেই।
(মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৮, ৫৬৯৯; আলআওসাত, হাদীস : ২১৯৮, ২২০০)

তাকবীরে তাশরীক হচ্ছে:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এক মিনিটের মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share