13/12/2018
আবদুল গফুর সার আর নেই!
সারাদেশে কতো লোক মারা যায়, প্রতিদিন নিউজরুমে বসে জানা অজানা কতো মানুষের মৃত্যুর সংবাদ লিখি। গণমাধ্যমকর্মীরা অনেকটা কসাই আর ডাক্তারের মতোই। কারণ এতো মৃত্যুর খবরে আমাদের কারো চোখে জল আসে না। এগুলো শুধুই খবর। আজ আমাদের টাঙ্গাইল প্রতিনিধি একটি নিউজ পাঠায় আর কাকতালীয়ভাবে সেটি আমার হাতেই পড়ে। নিউজটি সম্পাদনা করতে গিয়ে এক পর্যায়ে বুঝতে পারি এই লোকটি আমার স্কুল শিক্ষক ছিলেন। তিনি পুরান ঢাকার চকবাজারের ইসলামিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। আর আমি ওই স্কুলের ছাত্র ছিলাম। ঢাকার সাবেক মেয়র হানিফ, ঢাকা-৭ এর বর্তমান এমপি হাজী মো. সেলিমও এই স্কুলেরই ছাত্র ছিলেন। কতো কথা, কতো স্মৃতি। কখনো স্বপ্নেও ভাবি নাই, তার মৃত্যু সংবাদ আমাকে সম্পাদনা করতে হবে। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। আমিন।
.....পুরান ঢাকার চকবাজারে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর সার আর নেই (ইন্নালিল্লাহি....রাজেউন)। আজ বৃহস্পতিবার সকালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি তরফপুর ইউনিয়নের ডৌহাতলী ধানচালা গ্রামে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল গফুর মাস্টার মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
রাত আটটায় জানাজা ও গার্ড অফ অনার শেষে নিজ গ্রাম তরফপুর ইউনিয়নের ডৌহাতলী ধানচালা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
......[সংগ্রিহীত]
15/08/2018
01/06/2018
20/05/2018
03/05/2018
11/11/2017
27/10/2017
24/06/2017
01/06/2017
13/05/2017