06/01/2026
হুজাইফা হিম সান
বয়স ৫ বছর হলেও নিজে নিজে এখনো হাঁটতে পারেনা। ওর সব কাজ ওর মাকেই করে দিতে হয়। এমন একটা বাচ্চার মা হলে দুনিয়া আপনার জন্য কতটা কঠিন হতে পারে সেটা তখন অনেকেই বুঝতে পারতো। হয়তো দূর থেকে অনেকে কষ্ট দেখে হা হুতাশ করেন আবার অনেকে মুখের উপরেই নানারকম কথা বলেন। যা শুনলে চোখের পানি আটকে রাখা যাইনা। ওর চিকিৎসার জন্য যখন নিজ উদ্যোগে ঘরের বাইরে বের হলাম তখন ওর সমস্যা সম্পর্কে জানতে পারি। আসলে ও একজন সিপি বাচ্চা।
সিপি এর পূর্ণরুপ সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি অভিশাপ বা খারাপ বাতাসের কারনে হয়না। জন্মের পূর্বে, জন্মের সময় কিংবা জন্মের পরবর্তী বিভিন্ন জটিলতা য় সৃষ্ট মস্তিষ্কের ক্ষতির কারণে হয়। আমরা সকলে জানি যে মস্তিষ্ক আমাদের শরীরের চলাচল, মনের চিন্তা ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার পূর্বেই মস্তিষ্ক কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে শরীরের স্বাভাবিক ক্রমবিকাশ এবং কোন কোন ক্ষেত্রে বুদ্ধি বৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এই অবস্থাকেই সেরিব্রাল পালসি বলা হয়। তবে সেরিব্রাল পালসি ছোঁয়াচে বা ধীরে ধীরে খারাপ হয় এমন কোন রোগ নয়।
হুজাইফা প্রি-ম্যাচুয়েড বেবি। ৭ মাসেই ওর জন্ম। জন্মের সময় ওর ওজন ছিলো মাত্র দেড় কেজি। মাথায় আঘাত পাবার কারনে সমস্যার তৈরি হয়। পুরো ২ মাস আইসিইউ তে ছিলো। বাঁচার কোনো আশা ছিলোনা তবুও আল্লাহর অশেষ দয়ায় ওকে ফিরে পাই। হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি যেনো যুদ্ধ করে চলি। জানিনা এই যুদ্ধ টা কতদিন চলবে,, হয়তো আমার মরনের আগ পর্যন্ত থাকবে।পায়ে সমস্যা তবে ওর বুদ্ধি স্বাভাবিক দেখে ওকে একজন স্বাভাবিক মানুষের মতো গড়ে তোলার চেষ্টা করে যাই। এ বছর ও নূরানি মাদ্রাসার নার্সারিতে পড়ছে। জানিনা কতটা সফল হতে পারবো কারন মনে হয় এ যুদ্ধটা যেনো শুধু আমার একার। শুধু চাই ও যেনো সকলের দোয়া পাই আর একজন মুমিন বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সকলেই দোয়া করবেন ওর জন্য যেনো ও খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়।