04/05/2021
সাধারণত ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজেটিভ। কিন্তু ইলেকট্রন যদি পজিটিভ চার্জবিশিষ্ট হয় এবং প্রোটন যদি নেগেটিভ চার্জবিশিষ্ট হয় তখন তাকে আমরা বলি এন্টি পার্টিকেল বা এন্টি কনা। আর এই এন্টি পার্টিকেল বা কণা নিয়ে গঠিত হয় এন্টিমেটার।
যেমনটা, হাইড্রোজেন একটি ইলেকট্রন এবং একটি প্রোটন নিয়ে গঠিত। আমরা সকলেই জানি হাইড্রোজেনের একটি ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজেটিভ।
কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ যদি পজিটিভ হয় এবং প্রোটনের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে বলব এন্টি হাইড্রোজেন।
বিষয়টি আরো স্পষ্ট করলে, ২' কে যদি আমরা একটা পার্টিকেল ধরি তাহলে এর এন্টি পার্টিকেল হবে
নেগেটিভ - ২। এবং এদের যোগফল হবে শূন্য।
ঠিক তেমনি একটি কণা এবং তার এন্টি কনা পরস্পরের সংস্পর্শে আসলে উভয়ই ধ্বংস হয়ে যায়।
এন্টি কনা বা এন্টিমেটার সম্পর্কে প্রথম ধারণা দেন পল ডিরাক ১৯২৮ সালে।