Proactive Academy

Proactive Academy Founded with the pure aim to Build Human Capacity , Grow Proactive Leadership , Social & Business Entrepreneur & Proactive World.

11/09/2024
প্রাইভেট অফিসে চাকুরী করা এক সন্তান যখন ডিপ্রেশনে, তখন তার বৃদ্ধ বাবা কারন জানতে চাইলে- সন্তান বলে, অফিসে বস তার কাজে ত্...
04/12/2023

প্রাইভেট অফিসে চাকুরী করা এক সন্তান যখন ডিপ্রেশনে, তখন তার বৃদ্ধ বাবা কারন জানতে চাইলে- সন্তান বলে, অফিসে বস তার কাজে ত্রুটিগুলো খুজে বের করে এবং বকাবকি করে। বাবা ছেলের কথা শুনে খুব কষ্ট পায় আর চুপচাপ নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে বাবা তার পুরাতন গাড়ির চাবি সন্তানের হাতে দিয়ে বলে গাড়ি টা কোন ভাংারীর দোকানে নিয়ে যাও আর কত টাকা কিনবে জেনে আসো। সন্তান গাড়ি নিয়ে ভাংারীর দোকানে যায় আর ফিরে এসে বাবাকে বলে - ১০ হাজার টাকা গাড়ির দাম বলেছে। বাবা এবার সন্তানকে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকানে নিয়ে যেতে বলে আর কত টাকায় কিনবে দাম জেনে আসতে বলে। সন্তান সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান থেকে ফিরে এসে বাবা কে বলে, ১ লাখ টাকায় কিনবে বলেছে দোকানী। বাবা এবার সন্তান কে শেষ বারের মত গাড়ি টা টয়োটার শোরুমে নিয়ে যেতে বলে, আর ছেলে গাড়ির শোরুম থেকে ফিরে এসে বাবা কে বলে, পুরনো মডেলের গাড়ি, তাই ক্লাবে রাখার জন্য তারা গাড়ি টা ১০ লাখ টাকায় কিনবে বলেছে।
বাবা সন্তানকে কাছে ডেকে বলে, গাড়ির উপযুক্ত দাম যেমন সব ক্রেতা দিতে পারে না, ঠিক তেমনি সব জায়গায় মানুষ তোমার সঠিক মূল্যায়ন করতে পারবে না। প্রতিটি মানুষের ইউনিক কিছু বৈশিস্ট আছে, কিন্তু সব মানুষ তার সঠিক মূল্যায়ন করতে পারে না। তাই ডিপ্রেশন নয়, নিজের মূল্যায়ন, নিজের ইউনিক গুনাগুন বুঝে নিজের সঠিক স্থান তৈরী করতে পারলেই, দুনিয়া আপ কি কদমোমে....🙏

সময় এবং সুযোগ পেলে ভ্রমণ করি, আজ থেকে নয়.. বাবার চাকুরির সুবাদে দেশের ৮-১০ টি জেলায় ঘুরেছি, পড়েছি, থেকেছি। এখনো মনে পড়ে,...
07/10/2023

সময় এবং সুযোগ পেলে ভ্রমণ করি, আজ থেকে নয়.. বাবার চাকুরির সুবাদে দেশের ৮-১০ টি জেলায় ঘুরেছি, পড়েছি, থেকেছি। এখনো মনে পড়ে, আমি ৩য় শ্রেণির ছাত্র। আব্বুর ট্রান্সফার বগুড়া ক্যন্টনমেন্ট। যমুনা সেতুর কাজ শুরু হয়েছি কি হয় নি জানি না। কুমিল্লা থেকে বগুড়া তখনকার সময়ে বাংলাদেশ - সৌদি আরব এর মত ব্যপার। সোনার তরী বাসে ৮-১০ ঘন্টা ফেরী পার হয়ে বগুড়া। জাহাঙ্গীরা বাদ ক্যন্ট এর ছাত্র ছিলাম ২ বছর। মহাস্থান, কারুপল্লী, বেহুলার বাসর ঘর এখনো মিস করি। তার পর থেকে এখন পর্যন্ত দেশের বেশির ভাগ দর্শনীয় স্থানে যাওয়া হয়েছে। ২০১৫ সালে প্রথমবারের মতো পাসপোর্ট এ ভিসা লাগিয়ে দেশের বাইরে যাই, সে থেকে এখন পর্যন্ত ৮/১০ দেশে ঘুরার সুযোগ হয়েছে। তবে এক ইন্ডিয়াতেই ২৫ বারের ও বেশি ভ্রমণ করেছি। ভালো লাগে।বড্ড আপন হয়ে গেছে দেশটা। তাই বলে আমার অনেক টাকা মনে করার কোন কারন নাই। এটা আমার শখ থেকে নেশায় পরিনত হয়েছে এখন। আপনি বাসের নল দিয়ে সম্পূর্ণ আকাশ দেখতে পাবেন না । পুরো পৃথিবী একটি বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পরে । তাই ভ্রমন করা উচিত কেননা ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে, এবং সে জানতে পারে সে পৃথিবীর ভেতর কতটা ক্ষুদ্র।
ভাবছি একটা টিম হলে ভালোই হয়। যদি আমার নেশা কারো থাকে তবে ইনবক্সে নক দিয়েন।

নাজমুল হাছান রাজু।
এড্যভোকেট

12/09/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার  সিরিয়াল টা আমাদের অজানা।নির্ধারিত সময় হয়ে গেলে আর এক মুহূর্ত সময় দেয়া হব...
22/01/2021

পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল টা আমাদের অজানা।নির্ধারিত সময় হয়ে গেলে আর এক মুহূর্ত সময় দেয়া হবে না জীবনকে।অথচ আমরা দুনিয়াবী নিয়ে মশগুল।আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াবী জীবনে আল্লাপাকের বেঁধে দেয়া ইসলামী জীবন বিধান কায়েম করে,জান্নাতের পথ নিশ্চিত করে আখিরাতের পথে আহবান করুন এবং জান্নাত বাসী হওয়ার সৌভাগ্য দান করুন, আমীন।

প্রোগ্রামিং কি ?কম্পিউটারকে প্রথমে প্রোগ্রামটা লিখে দেয়া হয়ে ফলে এটা কম্পিউটারকে পরে করতে বললে কম্পিউটার ওটা করতে পারে। ...
14/01/2021

প্রোগ্রামিং কি ?
কম্পিউটারকে প্রথমে প্রোগ্রামটা লিখে দেয়া হয়ে ফলে এটা কম্পিউটারকে পরে করতে বললে কম্পিউটার ওটা করতে পারে। সবচেয়ে ভাল উদাহরণ হচ্ছে ক্যালকুলেটর । ক্যালকুলেটর এর জন্য যে প্রোগ্রাম করে দেয়া আছে সেটা ক্যালকুলেটর বারবার করতে পারে। কম্পিউটার এর বিভিন্ন ধরনের সফটওয়্যার , গেম , আপস প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন
 সি (c)
 সি++(c++)
 জাভা(java)
 পাইথন(python)
 পিএইচপি(php) ইত্যাদি

সি ল্যাঙ্গুয়েজ কে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মা (mather of computer programming language)। আমাদের কম্পিউটার এর প্রায় সব ধরনের operating system সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। এছাড়া বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো html,php,css,javascript ইত্যাদি দিয়ে তৈরি করা হয়ে থাকে।

পার্সোনাল কম্পিউটার বা পিসি ব্যবহার করার এক পর্যায়ে তার গতি কমতে থাকে। এ লেখায় থাকছে পিসির গতি পুনরুদ্ধারের ১০টি উপায়। এ...
07/01/2021

পার্সোনাল কম্পিউটার বা পিসি ব্যবহার করার এক পর্যায়ে তার গতি কমতে থাকে। এ লেখায় থাকছে পিসির গতি পুনরুদ্ধারের ১০টি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. ক্লিনআপ প্রোগ্রাম কম্পিউটারে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইলগুলো পিসির গতি কমিয়ে দেয়। এ গতি ঠিক করতে পারে ক্লিনআপ প্রোগ্রাম। এক্ষেত্রে ‘সিসিক্লিনার’ হতে পারে একটি ভালো সমাধান।
২. অপ্রয়োজনীয় অ্যানিমেশন ও ভিজুয়াল এফেক্ট দূর করুন খুব দ্রুতগতির কম্পিউটার ছাড়া অ্যানিমেশন ও ভিজুয়াল এফেক্ট গতি কিছুটা কমিয়ে দেয়। আর এ গতি ঠিক করতে এসব বিষয় বন্ধ করে দেওয়াই ভালো। কারণ আকর্ষণীয় থিম ও অ্যানিমেশন আপনার পিসির গতি কমিয়ে দেবে।

৩. আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন কম্পিউটারের অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট করুন। এরপর নিয়মিত ভাইরাস স্ক্যান চালান। অন্যথায় ভাইরাসের কারণে কম্পিউটারের গতি কমে যেতে পারে।
৪. বাড়তি র‌্যাম লাগান অল্প খরচে কম্পিউটারের গতি বাড়ানোর একটি উপায় হলো বাড়তি র‌্যাম যোগ করা। এতে প্রায় সব কম্পিউটারের গতিই বেড়ে যায়।
৫. সলিড স্টেট হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভের গতির কারণে কম্পিউটারের গতি কমে যেতে পারে। এ সমস্যার সমাধানে কম্পিউটারে সাধারণ হার্ড ড্রাইভের বদলে লাগান সলিড স্টেট হার্ড ড্রাইভ। এটি কম্পিউটার চালু হওয়ার গতিও বাড়াবে।
৬. স্টার্ট আপ সফটওয়্যার কমান কম্পিউটার স্টার্ট করার সময় যেসব সফটওয়্যার চালু হয় সেগুলো লক্ষ্য করুন। এখানে বেশি সফটওয়্যার থাকলে তা কম্পিউটারের গতি কমিয়ে দেবে। এজন্য স্টার্ট মেনু থেকে “msconfig” টাইপ করুন। এরপর “Startup”-এ যান। এখানেই কম্পিউটার চালুর সময়কার সফটওয়্যারগুলো পাবেন। তবে এখান থেকে যে কোনো কিছু ডিলিট করার আগে ভালোভাবে জেনে নিন। অন্যথায় তা কম্পিউটারের সমস্যা তৈরি করতে পারে।
৭. ক্লিন উইন্ডোজ ইনস্টল করুন আপনার কম্পিউটারে যদি অসংখ্য সফটওয়্যার ও ভাইরাসের ছড়াছড়ি থাকে তাহলে তার সব সফটওয়্যার নতুন করে ইনস্টল করাই ভালো। এজন্য উইন্ডোজের ইনস্টলের সিডি বা ইউএসবি স্টিক সংগ্রহ করুন। এরপর নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। সম্ভব হলে হার্ড ডিস্কের একটি পার্টিশন সম্পূর্ণ ফরম্যাট করে নতুন করে সেখানে উইন্ডোজ ইনস্টল করুন।
৮. ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করুন আপনার ইন্টারনেট ব্রাউজারে যদি নিয়মিত ওয়েবসাইট ভিজিট করেন তাহলে এর ক্যাশে বহু ফাইল জমা হতে পারে। এ ফাইলগুলো দূর করার জন্য সেটিংস মেনু থেকে হিস্টোরিতে যান। এরপর

03/01/2021
02/01/2021

একজন আদর্শ বিক্রয় কর্মী হিসেবে দক্ষতার এবং সফলতার শীর্ষে পৌছে যেতে প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রন করা এবং পরিস্থিতিকে Accept করার ক্ষমতা । পরিস্থিতি সব সময় নিজের অনুকুলে থাকে না। বিক্রেতা হিসেবে আপনাকে ই মানিয়ে নিতে হবে।

ইমেল মাকেটিং করতে গেলে কি কি বিষয় জানতে হবে?১। আপনাকে প্রথমে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি ইমেইল মার্কেটিং শিখবে...
30/12/2020

ইমেল মাকেটিং করতে গেলে কি কি বিষয় জানতে হবে?
১। আপনাকে প্রথমে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি ইমেইল মার্কেটিং শিখবেন কি না। কারন আজ ইমেইল মার্কেটিং বা এসইও, কাল প্রোগ্রামিং পরশু মোবাইল আপস তৈরি তার পরদিন আরেকটা বিষয় এভাবে করলে কোন দিনই কোন কিছু ভালভাবে শিখতে পারবেন না। সুতরাং যে কোন একটা বিষয়ে ফোকাস দিন তাহলে সফলভাবে শিখে আয় করতে পারবেন ।
২। কোন কিছু শেখার আগে আপনাকে একটি প্লান করতে হবে । কারন পরিকল্পনা সারা কাজ করলে বেশী দূর আগাতে পারবেন না । প্লান করার সময় চিন্তা করবেন যে, কোন কাজটি আপনি করতে চান ইমেইল টেমপ্লেট ডিজাইন, রাইটিং, লিস্ট বিল্ডিং, ইমেইল সেন্ডিং না ইমেইল মার্কেটার অ্যাডভাইজিং তা আগে ঠিক করুন এবং কাজটি শেখার জন্য কতটুকু সময় দিতে পারবেন তা হিসাব করে পরিকল্পনা তৈরি করুন । কারন আপনি যদি ৩০ মিনিট সময় দিয়ে মাসে লাখ টাকার স্বপ্ন দেখেন তা হলে কোন লাভ হবে না । আপনার পরিকল্পনা ও সময়ের সমন্বয় থাকতে হবে ।
৩। পোস্টগুলো কপি করে ও ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করে রেখে দিলে বা সব একবারে শিখবেন এই চিন্তা করলে কখনই ইমেইল মার্কেটিং আর শেখা হবে না । তাই শিখতে শিখতে এগিয়ে যেতে হবে । লক্ষ্য নির্ধারণ ও প্লান করার পর আপনি আপনার নির্ধারণ করা কাজটি শেখার শুরু করে দিবেন ।
৪। আপনি কাজটি কেমন শিখলেন বা শিখতে গিয়ে কোন প্রবলেমে পরলেন তা নিয়ে গ্রুপে গ্রুপ ডিসকাশন করে সমাধান করে নিতে পারবেন আপনার সমস্যাগুলি । এতে একজন আরেকজনের প্রতি inspire হয়ে সামনে এগিয়ে যেতে পারবেন । হতে পারবেন একজন সফল ও দক্ষ ইমেইল মার্কেটার ।
ইমেইল টেম্পলেটঃ ইমেইল টেমপ্লেট তৈরিতে ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস এর ব্যবহার ও প্রয়োগ, MailChimp দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি, টেমপ্লেট এডিট করে নতুন ইমেইল টেমপ্লেট তৈরি, ফটোশপ দিয়ে কিভাবে পিএসডি ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয়, এইচটিএমএল ও সিএসএস দিয়ে কিভাবে ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয় এবং কিভাবে পিএসডি টু এইচটিএমএল ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয়। ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরির সকল কলাকৌশল । ভয় পাবেন না, ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস এ মাস্টার হতে হবে না । খুব অল্প কিছু এইচটিএমএল, সিএসএস কোড ও ফটোশপ কিছু টুলস ব্যব্যহার জানলেই হবে যা আপনি সহজে শিখতে পারবেন

Address

Bata Singnal, New Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Proactive Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Proactive Academy:

Shortcuts

Share

Category