R.S Coaching of Basic Knowledge

R.S Coaching of Basic Knowledge ১০নং আগাসাদেক রোড,নাজিরা বাজার(পলাশ এ?

09/04/2024

""Every pain gives a lesson and every lesson changes a person""

----Always happy life---

24/04/2020

যেই ক্লাসের স্টুডেন্ট বেশি হবে
সেই ক্লাসের লাইভ শুরু হবে
আপনি কোন ক্লাসে পড়েন.....?
তাড়াতাড়ি কমেন্ট করে জানান

23/04/2020

এই বন্ধের মধ্যে, আপনারা যদি চান আমরা আপনাদের সুবিধার্থে অনলাইনে লাইভ ক্লাস নিব।
কে কোন ক্লাসে পড়েন কমেন্ট বক্সে জানান

চোখ দিয়ে পানি পড়ার মত একটি ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম, ........তিনদিন হলো হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে নেই।কেউ জানেন...
17/03/2020

চোখ দিয়ে পানি পড়ার মত একটি ঘটনা।
বিসমিল্লাহির রহমানির রহিম, ........
তিনদিন হলো হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে নেই।

কেউ জানেনা নবীজি কোথায়। ওমর ফারুক (রাযিঃ) মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, “যদি নবীজির কোন কিছু হয় তবে
আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত
শরীরে থাকবে না।“ এদিকে আবু বকর (রাযিঃ)
বললেন,
থাম ভাই চল নবীজির তালাস করি। দুই জনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন।

মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাড়িয়ে আছে।
আবু বকর (রাযিঃ) ও ওমর ফারুক (রাযিঃ) রাখালকে জিজ্ঞেস করলেন,
তুমি কি মুহাম্মদ (সা.) কে দেখেছ?
রাখাল উত্তরে বলল
আমি মুহাম্মদ (সা.) কে চিনি না এবং আপনাদেরও চিনি না।
তবে ঐ পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মাতি, ইয়াউম্মাতি বলে কাঁদছেন।

আবু বকর (রাযিঃ) ও ওমর ফারুক (রাযিঃ)
বুঝতে বাকি ছিলনা ঐ লোক আর কেউ না দয়াল নবীজি হযরত মুহাম্মদ (সা.)।
রাখাল আবার বলল লোকটির
সাথে সাথে আমার সব উঠ, ভেড়াগুলোও কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিছে।
আপনারা উনাকে নিয়ে যান তা না
হলে আমার সব উঠ, ভেড়াগুলো
কাঁদতে কাঁদতে মরে যাবে।

আবু বকর (রাযিঃ) ও ওমর ফারুক (রাযিঃ) পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি
সেজদা-রত অবস্থায় ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন।
নবীজির কষ্টে আবু বকর (রাযিঃ) বললেন ইয়া রসুলুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মাতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে
মাথা উঠান। নবীজি মাথা উঠায় না।
এবার ওমর ফারুক (রাযিঃ) বললেন
ইয়া রসুলুল্লাহ আমি ওমর যে আপনার মাথা
নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার উম্মাতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না।

আবু বকর (রাযিঃ) বললেন ওমর কাজ হবে না
রসুলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে।
তারা দুই জনে মদিনা দিকে ছুটছেন,
পথে হযরত আলী (রাযিঃ) এর সাথে দেখা। আবু বকর ও ওমর (রাযিঃ) বললেন
সামনে গিয়ে লাভ নেই,
রসুলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিন জনে ফাতিমার বাড়ির সামনে আসলেন আলী (রাযিঃ) ফাতিমাকে ডাক
দিলেন,
ফাতিমা বাইরে আসে স্বামীর চেহারা দেখে
বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন,
তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে?

হযরত আলী (রাযিঃ) বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না।
ফাতিমা দৌরে গেলেন। নবীজির কাছে গিয়ে
বলছেন আব্বাজান আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন,
আমার সাথে কথা বলতেন।
কিন্তু আজ তিন দিন হল আপনার কোন
খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন?
নবীজি তাও মাথা উঠায় না।
ফাতিমা (রাযিঃ) বললেন আব্বাজান আমি আপনার ফাতিমার সব নেকী আপনার
উম্মাতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না।

নবীজির দুই পাশে হাসান, হুছাইন দাড়িয়ে
বলতেছেন নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি মাথা উঠায় না।
হঠাৎ ফাতিমা (রাযিঃ) বলে উঠলেন,
“আব্বাজান আপনি উঠেন আমি আপনার উম্মাতির জন্য আমি হাসান, হুছাইনকে কুরবানি করে দিলাম।“

আল্লাহ্ আকবার, আল্লাহ্ আকবার, আল্লাহ্ আকবার।
এবার নবীজি মাথা উঠালেন আর বললেন ফাতিমা তুমি কি দোয়া করলা আমার আল্লাহ্ তোমার দোয়া কবুল করে ফেলছেন।
নবী-রসূল, সাহাবিদের রক্ত ঝরানোর কারনেই সেই দ্বীন
আজ আপনার, আমার কাছে আসতে পেরেছে।

আসুন আল্লাহ্ হুকুমগুলো নবীর তরীকায় পালন করার চেষ্টা করি। আমিন,

আ‌জেবা‌জে পোষ্ট শেয়ার কর‌তে পা‌রেন ভা‌লো পোষ্ট পা‌রেন না এটা শেয়ার করুন অন্য‌দের পড়ার সু‌যোগ দিন
দ্বিনের পথে সবাইকে দাওয়াত দিন ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন হয়েছে আর হবে,,

07/12/2019

সামনে প্রায় সবারই এক্সাম...
কার কেমন প্রস্তুতি????

07/12/2019

মুখস্থ বিদ্যা দিয়ে পাশ করা যায়,
কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না।

#পাশে আছে....আর.এস শিক্ষা পরিবার

07/12/2019

আপনাদের পড়ালেখা সম্পর্কে কারো কোন সমস্যা থাকলে..... শেয়ার করতে পারেন।

অনলাইন সমাধান নিয়ে পাশে আছে....আর.এস শিক্ষা পরিবার

04/10/2019

ব্যবসায়ে ব্যর্থতার কারণ কি?

বেশিরভাগ লোকই ব্যবসায় মুনাফা করতে পারে না কারণ তাদের মুনাফার থেকে লস হওয়ার ভয় বেশি । যদি আপনি খেয়াল করেন মানুষ কিভাবে শেখে? সাধারণত মানুষ ভুল করার মধ্য দিয়েই শিখে থাকে । আমরা হাটতে গিয়ে আছাড় খেয়ে পড়ি সেই মাটি ধরেই আবার আমরা উঠে দাঁড়াই। আমরা কি কখনো না পড়ে হাঁটতে শিখি ? এমনকি কখনো হয়েছে কোন শিশু না পড়ে হাঁটতে শিখেছে? সাইকেল চালাতে শেখার ক্ষেত্রেও এই একই নিয়ম, সাঁতার কাটার ক্ষেত্রেও একই নিয়ম অর্থাৎ বারবার ব্যর্থতার পর আমরা সে বিষয়ে দক্ষতা অর্জন করি।

আমাদের অনেকের ধারণা যে, আমরা ব্যবসা বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রী অর্জন করলেই ব্যবসা সম্পর্কে আমরা দক্ষ হয়ে যাব । রাতারাতি কোটি টাকা কামাতে পারবো এ বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে if you want to be rich and happy don't go to school এই বইটি পড়তে পারেন।

ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব এই আমাদেরকে এগোতে দেয় না। প্রকৃতপক্ষে যে বুদ্ধিমান সেই এগিয়ে যায় না বরং যে সাহসী সেই সবার থেকে এগিয়ে থাকেন।

আপনি যখন বসে এই পোস্টটি পড়ছেন তার এক বছর পর, হয়তো আগামী বছরই আপনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নতুন কারো নাম দেখবেন । হয়তো সামনের বছরগুলোতে নতুন আরো বিলগেটসের সন্ধান পাবেন অথবা মাইক্রোসফট এর মত সফল কোম্পানির সৃষ্টি হবে অথচ আমাদের মাথায় এই মুহূর্তে ওরকম কোন ব্যবসার আইডিয়া নেই। আসলে সঠিক সময়ে সবচেয়ে বেশি তথ্য যে পায় এবং যে কাজে লাগাতে পারে সেই সফল হতে পারে । আমাদের পুরনো ধ্যান ধারণা গুলো সবচেয়ে বড় দায়। এটা দায়ী কারণ ওই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল পর্যন্ত সম্পত্তি ছিল কিন্তু আজ এটি দিয়ে আর কোন কাজ না হতে পারে।

আপনি যদি আরো ভাগ্যবান ও ধনবান হতে চান তাহলে আরো পরিশ্রম করার বদলে আপনার আরো বেশি আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আসলে ব্যবসায়ীরা অর্থ সৃষ্টি করে আর তা তারা করে তাদের বুদ্ধি ও জ্ঞান দিয়ে এবং আমাদের সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান সম্পত্তি হচ্ছে আমাদের বুদ্ধি।

আপনার হয়তো ধারণা হবে যে এই মুক্তবুদ্ধির চর্চা স্কুল-কলেজে হয়ে থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন আপনি হয়তো স্বীকার করবেন যারা কম বিষয় নিয়ে বেশি করে পড়ে, স্কুল তাদেরকে পুরস্কৃত করে । কিন্তু ব্যবসায় সফল হতে হলে আপনাকে নানা বিষয় সম্পর্কে অল্প হলেও জ্ঞান রাখতে হবে।

#ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করুন

#পরবর্তী পোস্ট সবার আগে পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন।

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন  #আইনস্টাইনকে বললেন - "আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার...
06/09/2019

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন #আইনস্টাইনকে বললেন - "আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।"
-আইনস্টাইন তো অবাক!! উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মীটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো ।"
-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে, "সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ"
#বাস্তববাদী😊

>>>>শুভ জন্মদিন>>>> #আজ আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক ও আর.এস শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান  #উম্মে ...
20/08/2019

>>>>শুভ জন্মদিন>>>>
#আজ আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক ও আর.এস শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান #উম্মে সায়মা ম্যাডামের শুভ জন্মদিন।
#আর.এস শিক্ষা পরিবারের পক্ষ থেকে ম্যাডামের জন্য রইল শুভ কামনা।আল্লাহ যেন তাকে দীর্ঘজীবি ও সুস্থতা দান করে।আমিন।
#শুভ, শুভ শুভ দিন ------সায়মা ম্যাডামের জন্মদিন*!

19/07/2019
19/07/2019

“অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত শিক্ষাজীবনে সুফল লাভ করা যায় না।”
—ড. মুহাম্মদ শহীদুল্লাহ

Address

Agasadek Road, Nazirabazar
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
17:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 22:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 22:00
Thursday 09:00 - 17:00
18:00 - 22:00
Friday 09:00 - 17:00
18:00 - 22:00
Saturday 09:00 - 17:00
18:00 - 22:00
Sunday 09:00 - 17:00
18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.S Coaching of Basic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category