09/04/2025
🕌 দ্বীনের জ্ঞান: সর্বোত্তম কল্যাণ 🕌
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাঁকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।"
📚 সহীহ বুখারী ও সহীহ মুসলিম
🔹 এই হাদিসে আমাদের জন্য এক মহান বার্তা রয়েছে—আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন, তাঁর হৃদয়ে দ্বীনের প্রতি ভালোবাসা ও গভীর বুঝ দান করেন।
🔸 ইসলামী জ্ঞান অর্জন শুধু একজন আলেমের কাজ নয়, বরং প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর এটি একটি দায়িত্ব। কারণ দ্বীনের জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে, সঠিক-ভুলের পার্থক্য বুঝিয়ে দেয় এবং জান্নাতের পথকে সুগম করে।
✨ তাই আসুন, সময় বের করে কুরআন-হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ি। দ্বীনের জ্ঞান অর্জন করি এবং তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিই।
🔖 আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী amal করার তৌফিক দেন। আমিন 🤲
08/04/2025
📢 ভর্তির বিজ্ঞপ্তি
দারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর, ঢাকা
(ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান)
আলহামদুলিল্লাহ!
দারুল ইফতার ১ বছর মেয়াদি আত্ তাখাস্সুস ফিল ফিকহ ওয়াল্ ইফতা বিভাগে ভর্তি ইচ্ছুক তালিবে ইলমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৭ শাওয়াল ১৪৪৬হিঃ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । কোটা পুর্ন হওয়া পর্যন্ত চলবে।
বৈশিষ্ট্যঃ-
🏫 অভিজ্ঞ মুফতি সাহেবগণের তত্ত্বাবধানে ইলম ও আমলের উন্নত তাদরীব এর বিশেষ ব্যবস্থা রয়েছে।
🏘 আবাসিক থাকার ও মানসম্মত খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
📝 যারা ফিকহ ও ফতোয়া শাস্ত্রে গভীরভাবে গবেষণা ও দক্ষতা অর্জন করতে আগ্রহী, তাদেরকে নির্ধারিত তারিখে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার অনুরোধ জানানো যাচ্ছে।
🖋 ওয়াস সালাম,
মুফতি নুরুজ্জামান হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি
দারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর, ঢাকা
📞 যোগাযোগ: ০১৬৭৮-৮৫৭৭২০
📍 ঠিকানা:
বাসা-২২/২৪, রোড-৩, ব্লক-ডি, শহীদবাগ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬
(সরকারি বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে, ১ মিনিট হেঁটে যাওয়ার পথ)
10/04/2024
সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
09/04/2024
ঈদ উপলক্ষে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা:
মুসলমানগণ পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করাতে অসুবিধা নেই। কারণ সাহাবীগণ ঈদ উপলক্ষে তা করতেন। তারা এই বলে শুভেচ্ছা জ্ঞাপন করতেন
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত-বন্দেগী) কবুল করুন। (বায়হাকী (২/৩১৯)-সনদ হাসান)।
08/04/2024
ঈদের দিন রোযা রাখা নিষেধ:
প্রখ্যাত সাহাবী আবু সাঈদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন,
“নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এ দু দিন রোযা রাখতে নিষেধ করেছেন।” (বুখারী হাদীস নং ১৮৫৫)