07/05/2026
Madrasa Zainab Binte Jahash R. Al Islamiah
This is an Islamic education center for girls.
1. Madani Nesab (1-7 years, Mizan to Dawra-e-Hadis "Masters")
2. Nuarani to Hifzul Quran
3. After School Maktab.
Play, Nursery to Class 8
4. Forze Ain Education for Generel Educated.
5.
07/05/2026
28/04/2026
শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও পরামর্শ প্রদানের লক্ষে আগামীকাল সকাল ১১:০০-১২:০০ টা পর্যন্ত অ্যালাইন্স হসপিটাল ও অত্র মাদরাসার যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। আপনার সন্তানের অংশগ্রহণ একান্ত কাম্য।
10/04/2026
আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের ২য় শুক্রবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত নিয়মিতভাবে আমাদের মাদরাসায় ইসলাহী ও তারবিয়াতি মাজলিস অনুষ্ঠিত হয়ে থাকে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য ইসলাহী মাজলিসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে ইন শা আল্লাহ।
03/04/2026
আগামীকাল শনিবার সবক ইফতিতাহ (ক্লাস উদ্বোধন) অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সকলকেই যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
শিক্ষার্থী উপস্থিতি: সকাল ৭:০০-৭:৩০ এর মধ্যে।
অভিভাবক উপস্থিতি: সকাল ৯টা।
26/03/2026
প্রতিষ্ঠার ২৬তম বছরে পদার্পণ। আলহামদুলিল্লাহ।
মেয়েদের সর্বাধুনিক মাদানী নেসাব মাদরাসা।
সর্বাধুনিক সুযোগ-সুবিধাসহ মাদরাসা ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়।
নিরিবিলি স্বাস্থসম্মত পরিবেশে আধুনিক যাবতীয় সুযোগ সুবিধা সম্বলিত এই ক্যাম্পাসটিতে ভর্তি চলছে।
আলহামদুলিল্লাহ! তালিম, তারবিয়াত ও তাযকিয়ার অনন্য সমন্বয়।
#বিভাগসমূহ
• নুরানি
• প্রি হিফজ/ নাজেরা
• হিফজ
• মাদানী নেসাব ১ম বর্ষ থেকে দাওরায়ে হাদীস।
• ৪র্থ বর্ষের পর ৫ম বর্ষেই SSC/দাখিল পরীক্ষার সুযোগ।
• প্লে, নার্সারী থেকে ১০ম শ্রেণি/SSC।
• বয়স্কদের জন্য বছরব্যাপী ফরজে আইন শিক্ষাব্যবস্থা।
#সেবাসমূহ
✅প্রশিক্ষিত ও যোগ্য উস্তাযাবৃন্দের মাধ্যমে পাঠদান।
✅বিষয়ভিত্তিক প্রশিক্ষিত এক্সপার্ট উস্তাযা।
✅দৈনিক তালিম ও তারবিয়াতি মজলিস।
✅মাসিক ইসলাহি মজলিস।
✅হিফজ বিভাগে প্রতি ১৫ জন ছাত্রীর জন্য সার্বক্ষণিক ১ জন তত্বাবধায়ক উস্তাযা।
✅কিতাব বিভাগে প্রতি বর্ষে মাত্র ২০ জন ছাত্রী।
✅শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস ও আবাসন।
✅চার বেলা মানসম্মত ও স্বাস্থসম্মত খাবার পরিবেশন।
✅শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্লে জোন।
✅সার্বক্ষণিক সিসি ক্যামেরা।
✅সার্বক্ষণিক একাধিক নিরাপত্তাকর্মী।
✅একাধিক পরিচ্ছন্নকর্মী।
✅লন্ড্রী সুব্যবস্থা।
✅বিশুদ্ধ পানির সুব্যবস্থা।
✅কিতাব বিভাগে মাল্টিমিডিয়া সমৃদ্ধ অত্যাধুনিক ক্লাস সিস্টেম।
✅সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ।
✅ইন্টারনাল যোগাযোগের জন্য একাধিক ইন্টারকম সিস্টেম।
যোগাযোগ : 01938-585314
20/03/2026
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও বরকত। মহান আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের অন্তরকে তাকওয়ার আলোয় আলোকিত করুন।
আসুন, ঈদের এই আনন্দ আমরা সবার সাথে ভাগাভাগি করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।
🌸 تقبل الله منا ومنكم 🌸
“আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল কবুল করুন”
আলহামদুলিল্লাহ!
বেফাকে ১ ম ও ৩২ তম স্থান অর্জন!
আলহামদুলিল্লাহ!
আজ বেফাকের ফলাফল প্রকাশিত হয়েছে।
*বিভাগ ভিত্তিক ফলাফল তথ্য:*
✅ হিফজ বিভাগ:
মোট পরীক্ষার্থী: ৮ জন
মুমতাজ: ৮ জন
মেধাতালিকা: ১ জন (১ম স্থান)
✅ সানাবিয়া উলিয়া:
মোট পরীক্ষার্থী: ১২ জন
মুমতাজ: ১ জন
মেধাতালিকা: ১ জন (৩২ তম)
জাইয়িদ জিদ্দান/১ম বিভাগ: ৫ জন
জায়্যিদ/২য় বিভাগ: ৪ জন
✅ ফজিলত
জায়্যিদ জিদ্দান/১ম বিভাগ: ২ জন।
✅ সকল বিভাগে পাশের হার: ১০০%
18/03/2026
বেফাক ফলাফল প্রকাশিত হয়েছে আজ।
আলহামদুলিল্লাহ!
শতভাগ পাশ এবং ২ জন শিক্ষার্থী সারা বাংলাদেশে কৃতিত্বের সাথে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। ১ জন সারা বাংলাদেশে ১ ম স্থান অর্জন করেছে অন্যজন ৩২ তম হয়েছে।
সফলতা অর্জনকারী সকল শিক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাই।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House: 163, Road: 03, Mohammadi Housing Limited. Mohammadpur
Dhaka
1207
Opening Hours
| Monday | 09:00 - 21:30 |
| Tuesday | 09:00 - 21:30 |
| Wednesday | 09:00 - 21:30 |
| Thursday | 09:00 - 21:30 |
| Saturday | 09:00 - 21:30 |
| Sunday | 09:00 - 21:30 |