27/09/2026
আকীদার গুরুত্ব।
আকীদা হলো আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, আখিরাত ও তাকদীরের প্রতি সঠিক বিশ্বাস রাখা। ঈমানের মূল ভিত্তিই হলো আকীদা।
১. সকল নবীর প্রথম দাওয়াত ছিল তাওহীদের আকীদা।
আল্লাহ বলেন:
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে দূরে থাকে।
সূরা আন-নাহল: ৩৬
২. সঠিক আকীদা ছাড়া ঈমান পূর্ণ হয় না।
জিবরীল (আ.)-এর হাদীসে রাসূল ﷺ ঈমানের মধ্যে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীরের প্রতি বিশ্বাস উল্লেখ করেছেন।
সহীহ মুসলিম: ৮
৩. তাই আকীদা হলো ইসলামের ভিত্তি; আকীদা সঠিক হলে আমল সঠিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়।
আমাদের প্রধান দায়িত্বের অন্যতম একটি হলো আকীদা সঠিক করা।