23/04/2025
এটাই বাস্তব......!!!!🙂
গানের কথা
23/04/2025
এটাই বাস্তব......!!!!🙂
গানের নাম: কথা কইয়ো না।
শিল্পি: আরেফিন মৃধা শিবলু ও আলেয়া বেগম
লেখক : হাশিম মাহমুদ
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
হাউশের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ,
এই তো জানি।
পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়,
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
গানের নাম : ও প্রিয়তমা
শিল্পি: বালাম এবং কোনাল
সিনেমার নাম : প্রিয়তমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।
যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।
গানের নাম : তাইতো আইলাম সাগরে
শিল্পি : Tasrif Khan
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে
মন বসেনা শহরে
ইট পাথরের নগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
এই সাগর পাড়ে আইসা আমার
মাতাল মাতাল লাগে
এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়
সুখের পক্ষী ডাকে।
পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাইথা কাটায়,
দিতাম জীবনটা রে
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে
মন বসেনা শহরে
ইট পাথরের নগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
এই নীল জলেতে ভাসায় দেবো
মনের দুঃখ যতো
আর জল দিয়া পূরন করিবো
হাজার শুকনো ক্ষত।
পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাইথা কাটায়,
দিতাম জীবনটা রে
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে
মন বসেনা শহরে
ইট পাথরের নগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে।
গানের নাম: ভালোবাসা মেঘ
ব্যান্ড: শিরোনামহীন
এ্যালবাম : বন্ধ জানালা
মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়।
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ,
সারি সারি গাড়ি, দূরে দূরে বাড়ি,
নিভু নিভু আলো, চুপ চাপ সব
কনকনে শীত, ছম ছমে ভয়।
সংলাপ সব পড়ে থাক ,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালোবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা।
সংলাপ সব পড়ে থাক,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালোবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
শিরোনাম : এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
লেখক: লিংকন ডি কোস্টা
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা
ভেসে তুমি কেনো আসো না?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
গানের নাম : মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী
লেখক: আহমেদ সানী
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না
হয়তো দাড়িয়ে আয়না তোমায় দেখে
হয়তো তখন দেখছো অন্য কিছু
হয়তো দাড়াও আয়না দেখার ছলে
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
মাঝে মাঝে ভাবি তুমি হলে হবো সুখী
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা
জেনো ভাবনাই এক মনের অসুখ
সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
Song : Bebshar Poristhiti (ব্যবসার পরিস্থিতি)
Lyric & Tune :Aly Hasan
ভাই, কন্নি কত?
১২০ টাকা।
দিয়া দাও করমুনে কালকে দেখা
কলাদা, রুটি নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছত
ব্যবসার হিসাব আলাদা
সরম দিলা ভাইরে
ভাই আচস বাইরে
লাখ টাকা খাওয়াইয়া দিমু
দোকানের বাইরে
কী খবর… আলী মিয়া
চিল্লাইতাছ কি নিয়া?
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া
মানুষ ত মনে করে হুদা হুদি চেতি
আহেন ভাই, বহেন দেখেন
কই… ব্যবসার পরিস্থিতি….
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
ভাই এতলা টাকা এডভান্স দিয়া,
নিজের শরীলের শ্রম দিয়া,
ব্যবসা কইরা কী লাভ মিয়া?
টেকা ঘুরাই বাকি নিয়া!
দেহাইতে হয় ময়না টিয়া,
খাওয়াইতে হয় কাউয়া দিয়া।
কথাটা হুনতে খারাপ
ব্যবসার …. ব্যবসা নিয়া
কি ও বড় ভাই…
আপনের দেহি খবর নাই,
ভাবতাছি হারাইয়া গেছেন;
নাকি বাল মইরাই গেছেন
দূরও মিয়া কী কইতাছেন”
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।
ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
হালার আমরা কী নস্যু?????
আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
৭০ টাকা দাদা…
দইত মিয়া পাগল হইচেন?
কী কইতাচেন যা তা?
রেট দিলাম বাটা
সালা তারপরও কস টাটা??
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মুড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।
ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না….
কী খবর বস?
তোর বসে খাইছে লস!
বারো ইন্সিতে এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস??
আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে,
নাকি আগের থেইকা জমছে?
হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?
দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,,,,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা!!
তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা….
কিছু কিছু প্রোডাক্ট আছে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।
কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?
কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,
তোর যে স্লিপ করুম
মালিকরে কদ্দুর ভরুম
আইজকা বেশী ভুরুম?
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যায়
আর আমি না খাইয়াই করুম
আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশশি কিইন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি
ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশশি ……
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাইভাই,
ব্যবসার যে পরিস্থিতি
উল্টাই নিজে তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাইভাই,
ব্যবসার যে পরিস্থিতি
উল্টাই নিজে তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
ভাই,
ব্যবসার যে পরিস্থিতি
উল্টাই নিজে তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই।
""সাদা সাদা কালা কালা""
Flim: হাওয়া
Singer: Arfan Mredha Shiblu
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।।পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি ..
গানের নাম: এই বৃষ্টি ভেজা রাতে
ব্যান্ড : Artcell
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেন ফোটে না
ছুঁয়ে ছুঁয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা
ভেসে তুমি কেন আসো না?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
হৃদয়ে যত অনুভূতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
এ পৃথিবী হাসে না
হৃদয়ে দোলা দেয়না
আবেশে জড়ায়না
তুমি কেন কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?
গানের নাম : ঝুম।
কন্ঠশিল্পি ও লিরিক্স : মিনার রহমান
ঝুম, রেরে রারে রারি রেরে
ঝুম, রেরে রারে রারি রেরে
তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা।
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম..
ঝুম, উড়ে উড়ে দুরে দুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম, উড়ে উড়ে ঘুরে ঘুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, ঘুরে ঘুরে তারেই খুঁজি
আলো আঁধারির এ মায়ায়
এই অবেলায়, মন যে হারায়
চেনা অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাড়ায়
ঝুম, উড়ে উড়ে দুরে দুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম, উড়ে উড়ে ঘুরে ঘুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, ঘুরে ঘুরে তারেই খুঁজি
তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম..
ঝুম, উড়ে উড়ে দুরে দুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম, উড়ে উড়ে ঘুরে ঘুরে
ঝুম, মেঘে মেঘে ডানা মেলে
ঝুম, দূরে দূরে তারে খুঁজি।
গান: এই অবেলায়
ব্রান্ড :শিরোনামহীন।
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন
বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ
দেখেনি আর কেউ
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানি না কী কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই অবাক রঙে এঁকে যাই
সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই
এই সন্ধ্যায় দু'চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়