Gentle Reminders

Gentle Reminders

Share

We are busy now. We are so much busy that we cannot even give 5 mins to read Quran. But we do have time to do facebooking. This page can help u with that.

03/11/2024

আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা সে তার নিজের জন্য পছন্দ করে।

সহীহ বুখারী

01/11/2024

"পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা (করা) আল্লাহর জন্য খুবই সহজ।
এটা এজন্য যে, তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও, আর তোমাদেরকে যা দান করা হয়েছে তার জন্য তোমরা যেন উৎফুল্ল না হও, কেননা আল্লাহ অহংকারী ও অধিক গর্বকারীকে পছন্দ করেন না।"

(সুরা আল হাদীদ :২২-২৩)

13/04/2020

পৃথিবীতে যারা সূর্যের অধিপতি থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের শেষ সম্বল হিসেবে শুধু যা থাকে তা হল- আকাঙ্ক্ষা। এবং সেটাই তাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়।

25/03/2020

অল্প কথায় একটি খবরঃ

পৃথিবী খুব আনন্দ, প্রশান্তি ও নিরাপত্তার জীবন যাপন করছিল। বিভিন্ন দেশের মধ্যে নানা যোগাযোগ ছিল। পুরা পৃথিবীটাই ছিল গ্লোবাল ভিলেজ। সবদিক থেকে খাবার, পোশাক, আনন্দ, চিকিৎসা, শিক্ষা আসছিল প্রতিটি দেশে। দারুন সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। হঠাত এলো করোনা ভাইরাস। সবদিক থেকে আসা নানা সুবিধা বন্ধ হয়ে গেল। দেশগুলো লকড ডাউন হয়ে গেল। সবদিক থেকে নানান সুবিধা আসার বদলে চারিদিক থেকে ঘিরে ধরলো ভয়। এক বিচিত্র, গা ছমছমে ভয়! মারা যাবার ভয়, নানা দ্রব্য না পাবার ভয়, ক্ষুধার ভয়। এর কারন ও এর থেকে বাঁচার উপায় খুঁজতে থাকলো দেশগুলো, মানুষগুলো।

এখনকার এই পরিস্থিতির ঠিক এমনই একটি খবর আল্লাহ দিয়ে রেখেছেন সাড়ে ১৪০০ বছর আগে! পড়ে দেখুন কথাগুলোঃ "আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন: সেটি শান্তি ও নিরাপত্তার জীবন যাপন করছিল এবং সবদিক দিয়ে সেখানে আসছিল ব্যাপক রিযিক, এ সময় তাঁর অধিবাসীরা আল্লাহর নিয়ামতসমূহ অস্বীকার করলো। তখন আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে শাস্তি দিলেন; তারা যা করছিল তার প্রতিদান হিসাবে"। (আল কুরআন; ১৬ নং সূরা আন নাহল, আয়াত ১১২)

এখান থেকে আমরা জানতে পারলাম, এই বিপর্যয় এর অন্যতম প্রধান কারন হলো আল্লাহর নিয়ামতসমূহ অস্বীকার করা, পাপাচার করা। এটা শুধু ১/২ দিন/মাস/বছর এর কারনে নয় বরং এখানে বলা হয়েছে, 'তারা যা করছিল' মানে অনেক সময় ধরেই করছিল। এমন ধরনের যে এটা তাদের অভ্যাসে পরিনত হয়ে গিয়েছিল। পুরানো ইতিহাস আল্লাহ বর্ণনা করেন যেন আমরা তা থেকে শিক্ষা নিতে পারি। পুরানো কোন এক জনপদের বর্ণনা আল্লাহ এই জন্যই করেছেন

এই আয়াতের পরিস্থিতির সাথে আমাদের বর্তমান পরিস্থিতি হুবুহু মিলে যায়। জামা/পোশাক যেমন আমাদের দেহের সাথে লেগে থাকে, কখনও আলাদা হয় না, তেমনি ভয় আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। আমরা অজানা আশঙ্কায় পড়ে গেছি। ক্ষুধার ভয়ে আমরা জিনিসপত্র মজুদ করা শুরু করে দিয়েছি!

আল কুরআন যে সব যুগের সব মানুষের জন্যই শিক্ষনীয় তা আরেকবার প্রমানিত হচ্ছে। এভাবে যুগে যুগে আল কুরআন তাঁর অলৌকিকত্ব, সময়ের গন্ডী উত্তীর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতেই থাকবে। এমনটি হবেই কারন এই সব কিছুর স্রষ্টা, সময়েরও স্রষ্টা আল্লাহ। আমরা সেটা বুঝতে ও মানতে এবং সে অনুযায়ী কাজ করতে পারবো কিনা এটাই হলো মূল কথা।

এই বিপর্যয় থেকে মুক্তির অন্যতম উপায় হলো এর কারন থেকে সরে আসা। আল্লাহর নিয়ামত এর শুকরিয়া আদায় করে পাপকাজ ছেড়ে দেয়া। আসুন আমরা সবাই তাওবা করি। নিজের যার যার পাপ কাজ ছেড়ে দেই। মানবতার নিরাপত্তার জন্য আমাদের নিজেদের সংশোধন হওয়া ছাড়া উপায় নাই।

ভালো লাগলে শেয়ার করুন। অন্যদের জানার সুযোগ দিন। অলৌকিক এই বইয়ের আরো কিছু আকর্ষনীয় অংশ পড়ুন এখানেঃ goo.gl/LqecG4

জাঝাকাল্লহ Abdullah Al Masud ভাই, এই আয়াতটি এই সময়ে ব্যাখ্যা করার জন্য। :)

31/01/2020
15/03/2018

Humble yourself to quran.Don't give only your free time when you are tired from work.It deserves more. Rather give a quality time. Make a routine. Try to forget everything else during that time. If we humble ourselves to quran, give value to quran only then we will be able to get benefited.

12/09/2017

We are surrounded by Jahiliyyah today, which is of the same nature as it was during the first period of Islam, perhaps a little deeper. Our whole environment, people's belief and ideas, habits and arts, rules and laws-is Jahiliyyah, even to extent that what we consider to be Islamic culture, Islamic sources, Islamic Philosophy and Islamic thought are also constructs of Jahiliyyah.

This is why the true Islamic values never enter our hearts, why our minds are never illuminated by Islamic concepts, and why no group of people arises among us who are of the caliber of the first generation of Islam.

-Jahiliyyah concept by Sayyid Qutub (1960)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka