21/08/2026
#বাটারফ্লাইস্কুলের_এসএসসি_পরীক্ষায়_উত্তীর্ণ #শিক্ষার্থীদের_সংবর্ধনা_অনুষ্ঠান_২০২৬.
২১/০৮/২০২৬ রোজ শুক্রবার বাটারফ্লাইস্কুলের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনায় আগামীর পথচলায় তাদের শিক্ষা ব্যবস্থা সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের উন্নয়নে কিভাবে নিজেকে আত্মনিয়োজিত করবে সে বিষয়ের উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে কেক কেটে আনন্দঘন মুহূর্তে উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সকল শিক্ষকদের চমৎকার সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন অত্র সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
আমরা ভীষণ রকমের আনন্দিত আমাদের শিক্ষার্থীরা প্রায় ৯৯% পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সাফল্যের সারথী আপনারা ও। এভাবে আমাদের পাশে থাকবেন সব সময় প্রত্যাশা রাখি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডাক্তার মোশাররফ হোসেন স্যার কে আপনার দোয়া এবং ভালোবাসায় শিক্ষার্থীরা অনুপ্রাণিত আপনার প্রতি শ্রদ্ধা।
Butterfly School For Deprived Bangladesh