09/10/2026
পুরুষের পার্টনার হতে হয় শিক্ষিত, ভালো ছাত্রী ও বুদ্ধিমতী। বোকা নারী পাশে থাকলে পুরুষ বেশিদূর প্রোগ্রেস করতে পারে না। স্ত্রীর চেয়ে বিশ্বস্ত সঙ্গী আর কেউ নেই। ব্লাড কানেকশন বাদে বিশ্বস্ত অ্যালায়েন্স একমাত্র স্ত্রীর সাথেই গড়তে পারবেন। কারণ, তার সাথে আপনার রুহের বন্ধন, আবেগীয় বন্ধন এবং শারীরিক বন্ধন থাকে। আপনার উন্নতি আপনার স্ত্রীর চেয়ে অন্য কেউ বেশি চাইবে না। আপনি একটা প্ল্যান করলেন, সেখানে আপনার শিক্ষিত ও মেধাবী স্ত্রী একটা ইনপুট দিলে সেটা হয়ে যাবে ‘এ’ ক্লাস প্ল্যান। আপনার ভুল হতে নিলে আপনাকে উত্তম বুদ্ধি যেন আপনার স্ত্রী প্রোভাইড করতে পারে।
মনে রাখবেন, আপনার যতই ঘনিষ্ঠ হোক, কেউ যদি আপনার থেকে পিছিয়ে থাকে তবে সে হিংসা করবে; আবার সে যদি আপনার থেকে এগিয়ে থাকে, যতদিন এগিয়ে আছে মোটিভেট করবে, পাশে থাকবে। সেই এগিয়ে থাকা ব্যক্তির সমকক্ষ হতে থাকলে শুরু হবে ক্ল্যাশ এবং তার থেকে এগিয়ে যেতে থাকলে তৈরি হবে শত্রুতা। কিন্তু স্ত্রী এমন এক সত্তা, যে সবসময় আপনার উন্নতি চাইবে। কারণ, আপনার সবকিছুতেই তার অধিকার। বুদ্ধিমতী, চালাক ও মেধাবী মেয়েকে পারলে বিয়ে করবেন। সমান মর্যাদা দিয়ে সোসাইটিতে রুল করবেন। ঘরের রাজা হয়ে লাভ নেই, সমাজের রাজা হন; আর স্ত্রীর হন পরম বন্ধু ©