Study in abroad for Bangladeshi Students

Study in abroad for Bangladeshi Students

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Study in abroad for Bangladeshi Students, Education, Dhaka.

Study in abroad for Bangladeshi is a learning experience for any student; especially those studying science, technology, finance or industrial design are of interest to you which will contribute a lot in their life and country.

15/08/2025

তাহলে আমি আপনাকে দেশভিত্তিক স্কলারশিপের জন্য ন্যূনতম CGPA ও IELTS স্কোর তালিকা আকারে দিচ্ছি, যাতে আপনি সহজে তুলনা করতে পারেন।

---

🎓 স্কলারশিপের জন্য দেশভিত্তিক ন্যূনতম CGPA ও IELTS প্রয়োজনীয়তা

দেশ ন্যূনতম CGPA (৪.০ স্কেলে) ন্যূনতম IELTS (Academic) মন্তব্য

যুক্তরাজ্য (UK) 3.2–3.5 6.5 (প্রতিটি ব্যান্ড ≥ 6.0) Chevening, Commonwealth এর জন্য বেশি লাগে
কানাডা 3.0–3.5 6.5–7.0 Vanier, Trudeau ইত্যাদির জন্য
অস্ট্রেলিয়া 3.0–3.5 6.5 (প্রতিটি ব্যান্ড ≥ 6.0) Australia Awards, RTP
নিউজিল্যান্ড 3.0–3.2 6.5 New Zealand Excellence Awards
যুক্তরাষ্ট্র (USA) 3.5+ 6.5–7.0 (TOEFL ও নেয়) Fulbright, Hubert H. Humphrey
আয়ারল্যান্ড 3.0+ 6.5 Government of Ireland Scholarship
জার্মানি 3.0+ 6.0–6.5 DAAD, Erasmus+
ফ্রান্স 3.0+ 6.0–6.5 Eiffel Excellence Scholarship
ইতালি 2.8–3.0 5.5–6.0 Invest Your Talent, DSU
নেদারল্যান্ডস 3.0–3.5 6.5–7.0 Holland Scholarship, Orange Tulip
সুইডেন 3.2–3.5 6.5 (কোন ব্যান্ড < 5.5 নয়) Swedish Institute Scholarships
নরওয়ে 3.0+ 6.0–6.5 Public universities ফ্রি টিউশন দেয়
ফিনল্যান্ড 3.0+ 6.0 Finland Government Scholarship
ডেনমার্ক 3.2+ 6.5 Danish Government Scholarship
সুইজারল্যান্ড 3.5+ 6.5–7.0 Swiss Government Excellence Scholarship
সিঙ্গাপুর 3.5+ 6.5–7.0 NUS, NTU scholarships
জাপান 3.0+ 5.5–6.0 MEXT (IELTS optional)
দক্ষিণ কোরিয়া 3.0+ 5.5–6.0 GKS (IELTS optional)
মালয়েশিয়া 3.0+ 5.5–6.0 MIS Scholarship

---

💡 নোট:

কিছু দেশ যেমন জাপান, কোরিয়া, মালয়েশিয়া — অনেক স্কলারশিপে IELTS আবশ্যক নয় যদি পূর্বের পড়াশোনা ইংরেজিতে হয়ে থাকে (Medium of Instruction certificate দিলে হয়)।

বড় স্কলারশিপ (Fulbright, Chevening, Vanier) পেতে হলে উচ্চ CGPA + ভালো IELTS দরকার হয়।

গবেষণা ভিত্তিক স্কলারশিপে IELTS স্কোরের পাশাপাশি প্রকাশিত গবেষণা (Publication) ও প্রস্তাবিত গবেষণা প্রপোজাল অনেক গুরুত্বপূর্ণ।

07/08/2025

জার্মানীর স্কলারশিপ মেয়েদের জন্যে স্কলারশিপ:-

আমি অনেক ফিমেল স্টুডেন্টদের কথা জানি যাদের বিদেশে স্টাডি করার টাকা পয়সা অনেক সময় তাদের বাবা-মা দিতে চান না। অনেক বাবা-মা আছেন যারা ছেলের জন্যে সেটি দিতে চাইলেও মেয়ের বেলায় দিতে চান না। দেশ বা সমাজ বা পরিবারের উন্নতির জন্যে একটি ছেলে যেমন ভূমিকা রাখে, একটি মেয়েও তেমনি সমান ভূমিকা রাখতে পারে। এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে।

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে নারী শিক্ষা এখনো তুলনামূলক পিছিয়ে আছে। এ বিষয়টি উন্নত বিশ্ব বিশেষ করে জার্মানিতে বহুল পরিচিত। এ জন্যে জার্মানির অনেক ইনস্টিটিউশন বাংলাদেশের মত দেশগুলোর নারী শিক্ষার্থীদেরকে অনেক ক্ষেত্রেই কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে। এ সুবিধাটি ফিনান্সিয়াল সাপোর্ট বা স্কলারশিপের বেলায়ও হয়ে থাকে।

ফিমেল স্টুডেন্ট বা নারী শিক্ষার্থীরা সকল স্কলারশিপে যেমন এপলাই করতে পারে, তেমনি কিছু কিছু স্কলারশিপ শুধুই নারী শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। নিচে নারী শিক্ষার্থীদের স্কলারশিপের কিছু সোর্স দেয়া হলো:-

১.
Karlsruhe House of Young Scientists (KHYS) প্রদত্ব লিস্ট অনুযায়ী ফিমেল স্টুডেন্টদের মাস্টার'স, ডক্টরাল লেভেলে বিভিন্ন ফিল্ডে (যেমন মেডিসিন, লাইফসায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ইত্যাদি) আকর্ষণীয় স্কলারশিপ দেয়া হয়ে থাকে। স্কলারশিপের বা এওয়ার্ডের পরিমান মাসিক ৫০০ ইউরো থেকে এক কালীন এক লক্ষ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

সোর্স ১: লিংক কমেন্টে দেখুন

২.
Gisma University of Applied Sciences প্রতি বছর প্রায় ১৬টি স্কলারশিপ নারী শিক্ষার্থীদের দিয়ে থাকে। এটি নতুন চালু হয়েছে। এগুলি মূলত মাস্টার'স করার জন্যে ডাটা সাইন্স, AI, ডিজিটাল বিজনেস, কম্পিউটার সাইন্স ফিল্ডে প্রদান করা হয়।

সোর্স ২: লিংক কমেন্টে দেখুন:

৩. OTH Weiden এর Center for Gender and Diversity থেকে ফিমেল গ্রাজুয়েট যাদের জব এক্সপেরিয়েন্স আছে তাদেরকে স্কলারশিপ প্রদান করা হয় মূলত ডক্টরাল ডিগ্রী এর জন্যে।

সোর্স ৩: লিংক কমেন্টে দেখুন:

৪. ফিমেল স্টুডেন্ট যারা বন ইউনিভার্সিটিতে এডমিটেড আছে তারা এ প্রোগ্রাম থেকে ফিনান্সিয়াল গ্রান্ট পেতে পারেন। এ স্কলারশিপটি ব্যাচেলর করাকালীন সময়েও দেয়া হয়ে থাকে। এখানে আপনার মোটিভেশন লেটার অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সোর্স ৪: লিংককমেন্টে দেখুন:

৫. Neuefische স্কলারশিপটি তাদের জন্যে প্রযোজ্য যারা জার্মান ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার'স এ এডমিটেড হয়ে আছেন।

সোর্স ৫: লিংক কমেন্টে দেখুন:

উপরের সোর্সগুলির মত আরো অনেক স্কলারশিপ আছে যেগুলি ফিমেল স্টুডেন্টরা এক্সপ্লোর করলে পাবেন। সিনসিয়ারলি চেষ্টা করলে আপনিও সফল হতে পারেন একটি স্কলারশিপ পেয়ে।

স্কলারশিপ পাওয়া কিসের উপর নির্ভর করে:
স্কলারশিপের জন্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াগুলি হলো: ১. মোটিভেশন লেটার ২. রেজাল্ট ৩. জব বা প্রজেক্ট এক্সপেরিয়েন্স।
আমাদের দেশের মেয়েদের জন্যে সামাজিক এবং পারিবারিক বাঁধাগুলিকে মোটিভেশনের সাথে রিলেট করতে পারলে জার্মানির মত দেশে স্কলারশিপ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

মেয়েদের স্কলারশিপের জন্যে কেমন মোটিভেশন হওয়া দরকার: ফেইসবুক লাইভ:
মেয়েদের কি ধরণের মোটিভেশন লিখলে সফল হবার সম্ভাবনা বেশি থাকে তার উপর আমি শিগগিরই একটি ফেইসবুক লাইভ করবো। আশা করছি তখন অনেক জিনিস ক্লিয়ার হবে আপনাদের কাছে।

03/08/2025

আমেরিকার যে বিশ্ববিদ্যালয় গুলো সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতিবছর নেয়:

আমেরিকার প্রায় সব বিশ্ববিদ্যালয়ই বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তি করায়। সব চেয়ে বেশি স্টুডেন্ট আসে ফল সেমিস্টারে। বিশ্ববিদ্যালয় গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়ার পেছনে বেশ কিছু কারণ আছে যার মধ্যে অন্যতম একটি হলো বিভিন্ন র‍্যাংকিং এ ডাইভার্সিটি এর দিকটি ও দেখা হয়। এছাড়া ও বেশ কম বেতনে এদেরকে দিয়ে ভালো রিসার্চ করানোর সুযোগ থাকে যেটি আমেরিকানদের দিয়ে সম্ভব নয়। তাই, সবাই চায় বিশ্বের বিভিন্ন রিজিওন থেকে স্টুডেন্ট ভর্তি হউক। আজকে আলাপ করবো যে সব বিশ্ববিদ্যালয় গুলো সব চেয়ে বেশি স্টুডেন্ট নেয়, সেগুলো নিয়ে।

এ ১১ টি বিশ্ববিদ্যালয়ে ফল ২০১৯ এ সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি স্টুডেন্ট ভর্তি হয়েছিলঃ

Colorado State University
Kent State University
University of Toledo
University of Kansas
University of Texas at Arlington
Loyola University Chicago
Virginia Commonwealth University
University of Utah
University of Colorado Boulder
University of Cincinnati
University of Texas at Dallas

উল্লেখ্য যে এ বিশ্ববিদ্যালয়ের সব গুলোই ৮২%-৯৯% বিদেশি ছাত্র-ছাত্রীদের এপ্লিকেশন একসেপ্ট করেছিল। এর মধ্যে কিছু ইউনিভার্সিটির কথা উল্লেখ করা যায় যেমন University of Toledo ২০১৯ এর ফল সেশনে ৬৭৫ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একসেপ্ট করেছি এবং হার হলো ৯৯%। Colorado State University নিয়েছিল ৬১২ জন আর হার ৯৯%। University of Kansas ৫০৯ জন এবং ৯৮% ছিল এক্সপেট করার রেট। University of Texas at Dallas এ ৮২% হারে নিয়েছিল ৫১৩ জন। সর্বো সাকুল্যে দেখা যাচ্ছে একসেপ্ট করার হার বেশ ভালো যেটি আশা জাগানিয়া।

বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে আবেদন করে হতাশ হয়, হয়তো খুঁজে বের করতে পারেনা কারা বেশি ইন্টারন্যশনাল স্টুডেন্ট নেয়। একটু খুঁজে আর নিজের প্রোফাইলের সাথে মিলিয়ে এপ্লাই করতে পারলে সুযোগ অনেকখানি বেড়ে যায়। এ লিস্টের ভার্সিটি গুলোতে যদি কারো পছন্দের সাবজেক্ট থাকে, তাহলে এপ্লাই করা উচিৎ। কারণ নেক্সট ফল সেশনের এপ্লিকেশন কিন্তু চলছে।
Collected

03/08/2025

Bangladeshi Student হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।

তো চলুন দেখি নেই কোন কোন দেশে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আর হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আমাদের পেইজে পোস্ট করা হবে,

🇳🇱 Netherlands (নেদারল্যান্ডস)
• Course Language: প্রায় সব মাস্টার্স এবং অনেক ব্যাচেলর কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Holland Scholarship – €5,000 এককালীন।
• Orange Tulip Scholarship – পুরো অথবা আংশিক টিউশন ফি কাভার করে।
• Visa Ratio: ভালো, কিন্তু ফান্ড প্রমাণ দরকার হয়।



🇩🇪 Germany (জার্মানি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে হয়।
• Scholarships:
• DAAD Scholarship – মাসিক €934 থেকে শুরু, টিউশন ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Tuition Fees: প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি বা খুব কম ফি।
• Visa Ratio: ভালো, ব্লক অ্যাকাউন্ট লাগবে।



🇫🇮 Finland (ফিনল্যান্ড)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স – দুটোই ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• University-based টিউশন ফি স্কলারশিপ ও স্টাইপেন্ড (up to 100%)।
• Visa Ratio: ভালো এবং ফান্ড প্রমাণ করা লাগে।



🇸🇪 Sweden (সুইডেন)
• Course Language: মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• Swedish Institute Scholarship (SISGP) – পুরো ফান্ডেড স্কলারশিপ (tuition, monthly expense, airfare)।
• University-specific স্কলারশিপ।
• Visa Ratio: ভালো, ফান্ড ও IELTS দরকার।



🇫🇷 France (ফ্রান্স)
• Course Language: অনেক মাস্টার্স কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Eiffel Excellence Scholarship – মাসিক €1,181 থেকে শুরু, ট্রাভেল, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Campus France এর বিভিন্ন স্কলারশিপ।
• Tuition Fees: সরকারী বিশ্ববিদ্যালয়ে টিউশন কম।
• Visa Ratio: উন্নতমানের SOP লাগবে।



🇮🇹 Italy (ইতালি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• DSU Scholarship – সম্পূর্ণ ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া।
• Invest Your Talent in Italy – ফান্ডেড স্কলারশিপ কিছু কোর্সে।
• Visa Ratio: খুব ভালো, প্রতি বছর অনেক বাংলাদেশি পান।



🇧🇪 Belgium (বেলজিয়াম)
• Course Language: ইংরেজিতে মাস্টার্স বেশি, কিছু ব্যাচেলরও পাওয়া যায়।
• Scholarships:
• VLIR-UOS Scholarship – পুরো ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ (priority to Bangladesh)।
• Visa Ratio: মাঝারি, কাগজ ঠিক থাকলে হয়।



🇭🇺 Hungary (হাঙ্গেরি)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই ইংরেজিতে।
• Scholarships:
• Stipendium Hungaricum Scholarship – পুরো ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া, মাসিক স্টাইপেন্ড।
• Visa Ratio: ভালো এবং IELTS ছাড়াও apply করা যায়।



🇨🇿 Czech Republic (চেক রিপাবলিক)
• Course Language: মাস্টার্স কোর্সে ইংরেজি প্রচুর আছে।
• Scholarships:
• Government scholarship + University scholarship।
• Tuition Fees: তুলনামূলকভাবে কম।
• Visa Ratio: মাঝারি।

✅ কিছু গুরুত্বপূর্ণ দিক:
• IELTS: বেশিরভাগ স্কলারশিপের জন্য দরকার হয়, কিন্তু কিছু স্কলারশিপে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য।
• ভুয়া স্কলারশিপ থেকে সাবধান: যদি কেউ স্কলারশিপের নামে টাকা চায় বা বলে ১০০% গ্যারান্টি—সেটা ফেক।
• Always Apply via: অফিসিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সরকারি স্কলারশিপ পোর্টাল (DAAD, Campus France, Study in Hungary, ইত্যাদি)।

03/08/2025
03/08/2025

This email format helps you to find your PhD supervisor.

03/08/2025

সুইজারল্যান্ড 🇨🇭
University of Bern
ফুল ফান্ড
MOI দিয়ে-ও এপ্লাই করা যাবে

সুযোগ-সুবিধা:
টিউশন ফি
মান্থলি স্টাইপেন্ড
হেলথ ইন্সুইরেন্স
এয়ার টিকেট

ইলিজিবিলিটি:
আন্তর্জাতিক শিক্ষার্থী যাদের শেষ ডিগ্রি সুইজারল্যান্ডের বাহিরে হতে হবে

আউটস্ট্যান্ডিং একাডেমিক রেজাল্ট লাগবে ( সুইজারল্যান্ড সিজি ৫ সমমান হিসাব করবে) ( সিজি ৪ এ হিসাব করলে ৩.৫ + হলে হবে)

ইংরেজি ও জার্মান ভাষা দক্ষতা ( MOI দিয়ে-ও এপ্লাই করা যাবে, সেক্ষেত্রে IELTS Exempted করার আবেদন করতে হবে )

ডকুমেন্টস:
মোটিভেশান লেটার/ SoP
একাডেমিক সিভি
ট্রান্সক্রিপ্ট
রিকমেন্ডেশন লেটার

লিংক:
https://www.unibe.ch/studies/organizational_matters

🖇️ডেডলাইন:
Swiss Government Excellence Scholarship: November 1, 2025 ( ফেব্রুয়ারী ২০২৬ এর জন্য)

Excellence Scholarship and UniBE Grants: March 31, 2025 (for Fall 2025 intake)

এভেইলেভল স্কলারশিপ
✅ Excellence Scholarships – For top-performing international students enrolling in master’s programs.

✅ UniBE Doctoral Scholarships – Targeting outstanding candidates pursuing a PhD.

✅ Swiss Government Excellence Scholarships – Offered through the university in partnership with the Swiss Confederation.

✅ Faculty-Specific Grants – Available in select departments such as Law, Science, and Social Sciences.

www.unibe.ch

03/08/2025

৩০ থেকে ৮৫ লাখ টাকার ফুল ফান্ডেড স্কলারশিপ!

ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ফলোশিপ
পর্যায়েও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এনভায়রনমেন্ট, এডুকেশন, ইঞ্জিনিয়ারিংসহ বহু সাবজেক্টে সুযোগ আছে তাও বিশ্বের সেরা দেশগুলোতে! নিচে ১৩ টা ফুল ফান্ডেড স্কলারশিপের তালিকা দেওয়া হলো একনজরে দেখে নিন।

১. নেদারল্যান্ডস – Asia in the World Fellowship (2026–27)

প্রোগ্রাম: রিসার্চ ফেলোশিপ।

সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, ইতিহাস, এশিয়ান স্টাডিজ, গ্লোবাল ডেভেলপমেন্ট।

স্কলারশিপ: ভ্রমণ খরচ, আবাসন, ভাতা – প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের সুবিধা।

ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫।

২. তাইওয়ান – NCTU স্কলারশিপ ২০২৬

প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।

সাবজেক্ট: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বায়োমেডিকেল, বিজনেস।

স্কলারশিপ: টিউশন ফ্রি, প্রতি মাসে ৭৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত ভাতা।

IELTS লাগবে না।

ডেডলাইন: ৩০ সেপ্টেম্বর ২০২৫।

৩. ডেনমার্ক – DARA রিসার্চ ফেলোশিপ ২০২৫

প্রোগ্রাম: পোস্টডক রিসার্চ।

সাবজেক্ট: জেন্ডার স্টাডিজ, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনস।

স্কলারশিপ: প্রায় ২৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান।

ডেডলাইন: ২৯ আগস্ট ২০২৫।

৪. কানাডা – McGill University স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, পাবলিক পলিসি।

স্কলারশিপ: প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা, সাথে রিলোকেশন ও থিসিস সাপোর্ট।

ডেডলাইন: অক্টোবর ২০২৫।

৫. যুক্তরাষ্ট্র – George Mason University PhD স্কলারশিপ

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: AI, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, সাইবার সিকিউরিটি।

স্কলারশিপ: টিউশন ফ্রি, হেলথ ইনস্যুরেন্স, মাসিক ভাতা প্রায় ২.৫ থেকে ৩ লাখ টাকা।

সেমিস্টার: স্প্রিং/ফল ২০২৬।

৬. মালটা – University of Malta স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স।

স্কলারশিপ: ১০০% টিউশন ফি ছাড় – আনুমানিক ৫ থেকে ৮ লাখ টাকা বাঁচবে।

ডেডলাইন: ৩১ অক্টোবর ২০২৫।

৭. সৌদি আরব – King Fahd University স্কলারশিপ ২০২৬

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল।

স্কলারশিপ: মাসিক ভাতা, আবাসন, বিমা, টিকিট। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সুবিধা।

ডেডলাইন: ৩১ জুলাই ২০২৫।

৮. চায়না – Schwarzman স্কলারশিপ ২০২৬–২৭

প্রোগ্রাম: মাস্টার্স।

সাবজেক্ট: গ্লোবাল অ্যাফেয়ার্স, লিডারশিপ, পাবলিক পলিসি।

স্কলারশিপ: মাসিক ভাতা, টিউশন, বিদেশ ভ্রমণ, ল্যাপটপ – প্রায় ৩০ লাখ টাকার সুবিধা।

ডেডলাইন: ১০ সেপ্টেম্বর ২০২৫।

৯. অস্ট্রেলিয়া – ANU PhD স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: যে কোনো রিসার্চ ভিত্তিক বিষয় – STEM, সোশ্যাল সায়েন্স, মেডিকেল।

স্কলারশিপ: বছরে ৩৮,১৫৪ অস্ট্রেলিয়ান ডলার – প্রায় ২৮ লাখ টাকা।

ডেডলাইন: অগাস্ট–অক্টোবর।

১০. সিঙ্গাপুর – A*STAR ACIS স্কলারশিপ ২০২৫–২৬

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, বায়োটেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউরোসায়েন্স।

স্কলারশিপ: ফুল ফান্ডিং, মাসিক ভাতা, গবেষণা ভ্রমণ প্রায় ৩০ লাখ টাকা।

ডেডলাইন: ১ আগস্ট ২০২৫।

১১. UNSW Scientia স্কলারশিপ ২০২৫ – অস্ট্রেলিয়া

প্রোগ্রাম: ব্যাচেলর (অনার্স)।

সাবজেক্ট: সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, মিডিয়া।

স্কলারশিপ: বছরে ১০,০০০ ডলার – আনুমানিক ৮ লাখ টাকা।

ডেডলাইন: ডিসেম্বর ২০২৫।

১২. University of Canberra স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।

সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, মিডিয়া।

স্কলারশিপ: সর্বোচ্চ ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার প্রায় ৩৭ লাখ টাকা।

ডেডলাইন: জুন–নভেম্বর।

১৩. সুইজারল্যান্ড – WIPO Young Experts Program ২০২৬–২৭

প্রোগ্রাম: ফেলোশিপ / রিসার্চ ওয়ার্ক।

সাবজেক্ট: ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পলিসি, টেক ও ইনোভেশন।

স্কলারশিপ: প্রতি মাসে ৫০০০ CHF – প্রায় ৬৫,০০০ টাকা মাসিক (২ বছর)।

ডেডলাইন: ১৪ আগস্ট ২০২৫।

আবেদন করার আগে এই পোস্টের পাশাপাশি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত গাইডলাইন ও শর্তাবলী ভালো করে দেখে নিবেন। প্রত্যেকটি স্কলার
শিপের ডেডলাইন কঠোর, দেরি না করে সময়মতো আবেদন সম্পন্ন করুন।

যাদের জন্য এই তথ্য প্রয়োজন, তাদের সাথে শেয়ার করুন যাতে সবাই সুযোগ নিতে পারে। আপনাদের সাফল্যের জন্য শুভকামনা রইল!




Hasan Sajid এর ফেসবুক থেকে সংগৃহীত।

The France Excellence Eiffel scholarship program | Campus France 09/10/2024

🇫🇷 France Excellence Eiffel Scholarship 2025
The prestigious Eiffel Scholarship is set for international students pursuing Master's and PhD in Science, Tech, Humanities, and more!

🎓 Benefits include:
✅ Monthly allowance (€1,181 for Master’s / €1,800 for PhD)
✅ Travel, health insurance, and cultural activities.
📅 Deadline: 8 Jan 2025
🔗 Detailed information at: https://shorturl.at/vJFSI

𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐀𝐏𝐏𝐋𝐘:
👉𝐒𝐭𝐞𝐩 𝟏: Choose a French university according to your study project and apply directly to them as an e-candidate.
🏫 Contact the International Relations departments of the school/university to know the application process and their deadlines to apply for France Excellence Eiffel scholarship ; be very clear & synthetic in your email to present your profile, results and what make your profile stand out!
👉𝐒𝐭𝐞𝐩 𝟐: If the university/school agrees to support your application for the Eiffel Scholarship, they will send the application on your behalf.
❌ Applications submitted directly by students or foreign educational institutions will be rejected.

👉To shortlist your programs, visit our online "Taught in English Programs" catalogue 🌐 https://taughtie.campusfrance.org/tiesearch/ #/catalog

For more information send us an email to [email protected]

The France Excellence Eiffel scholarship program | Campus France FacebookTwitterLinkedInEmailThe France Excellence Eiffel scholarship program Flag this item Students Grants and financial aid Developed by the Ministry of Foreign Affairs, the France Excellence Eiffel Scholarship Program provides annual training for future foreign decision-makers in the public and p...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka