27/09/2026
আমাদের সকলের অতি প্রিয় ইমরান, ২০১৫ সালে আমাদের মিউজিক স্কুলে একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করলেও খুব অল্প সময়ের মাঝেই একাগ্রতা এবং চেষ্টার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন দক্ষ শিক্ষক হিসেবে। অতি সম্প্রতি তার ভালোলাগা এবং ভালোবাসার একটা বিষয় হচ্ছে এসরাজ বাদন। মিউজিক ক্লাস নেয়ার পাশাপাশি একটু ফুরসত পেলেই বসে যায় এসরাজ নিয়ে। গতকাল ( ২৬ সেপ্টেম্বর ২০২৬) ক্লাসের শেষে একাগ্র চিত্তে প্র্যাক্টিস করছিলো, আমিও সুযোগ বুঝে ধারণ করে নিলাম আমার মুঠোফোনে। এইবার সবচেয়ে চমকপ্রদ তথ্যটা দেই- মাত্র দুইমাস হয়েছে এই বাদ্যযন্ত্রটি প্র্যাক্টিস করার; তাতেই এই!!!! ইমরানের সবচেয়ে বড় গুণ দুইটা - ধৈর্য সহকারে প্র্যাক্টিসের পাশাপাশি ক্রমাগত নিজের মানোন্নয়ন নিয়ে কাজ করে যাওয়া এবং সর্বোপরি অমায়িক থাকা। সবাই ওর জন্য দোয়া করবেন।
গ্রন্থনা এবং চিত্রধারণ:
Augustin Anjan
( আমার মুঠোফোনে ধারণকৃত ভিডিওতে সাউন্ড কম, একটু কষ্ট করে ইয়ারফোন / হেডফোন সহকারে উপভোগ করার অনুরোধ রইলো।