30/06/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর আর্থিক সহায়তায় পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর তত্ত্বাবধানে এসডিএস টেকনিক্যাল ইনস্টিটিউট (এসটিটিআই)-এর উদ্যোগে এক প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ Employers’ Meeting অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন গার্মেন্টস ট্রেডের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তা প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা ও প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন, এবং নিয়োগকর্তাগণ শিল্পক্ষেত্রের বর্তমান চাহিদা, দক্ষ জনবল গড়ে তোলার কৌশল ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাভেদ পারভেজ, সহ সমন্বয়কারী (জব প্লেসমেন্ট ও ডাটাবেজ), পিকেএসএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব, এসটিটিআই পরিচালনা কমিটি জনাব মজিবুর রহমান ও জনাব বি. এম. কামরুল হাসান, পরিচালক (এমএফ) ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক, এসডিএস।
এছাড়া এসডিএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ মোছলেহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ ধরনের মিলনমেলা প্রশিক্ষণার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দক্ষ কর্মসংস্থানের সুযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।