UNIK Education Ltd

UNIK Education Ltd UNIK Education Ltd. is a well established service oriented organization based in Bangladesh with a view to support the students willing to study abroad.

বিদেশে পড়াশোনা এবং উন্নত ভবিষ্যত গঠন:

বিশ্বমানের ক্যারিয়ার গঠনে বিদেশে উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। এক সময় বিদেশে পড়াশোনার জন্য যাওয়া বেশ কঠিন হলেও বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে তা অনেকটাই সহজ। বিদেশে পড়াশোনা করে একজন শিক্ষার্থী যে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হন তা নয়, বরং সেখানে খন্ডকালীন কাজ করার মাধ্যমে নিজেকে করে তুলতে পারে আত্মনির্ভরশীল এবং সাবলম্বী। তবে একথাও সত্য যে , পড়াশোনা ও কাজের পাশাপাশি একজন শিক্ষার্থীকে অবশ্যই ঐ দেশের নিয়ম-কানুন মেনে চলতে হয় তা না হলে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়।

একজন শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য সিদ্ধান্ত নিলে তাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো:

১. ঐ দেশে পড়াশোনা করার মত তার শিক্ষাগত যোগ্যতা।
২. ইংরাজিতে পারদর্শিতা।
৩. ঐ দেশে পড়াশোনা করার মত আর্থিক সঙ্গতি।

তাই আপনি যেখান থেকেই বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য আবেদন করুন না কেন আপনাকে উপরে উল্লেখিত ব্যাপারগুলো জেনে তারপর আবেদন করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গঠনে এই ক্ষেত্রে তাদের অভিভাবকদের অধিকতর সচেতন হতে হবে। একটা ব্যাপার মনে রাখতে হবে যে, আপনি তখনই নিশ্চিত ভর্তি ও ভিসা সাফল্য পাবেন, যখন আপনি ওই দেশে পড়াশোনা করতে যাওয়ার শর্তাবলী পূরণে সক্ষম হবেন। তাই ভালোভাবে জেনে বুঝে আবেদন করুন এবং যেখানে আপনার যাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই সেখানে আবেদন করে অযথা সময় অর অর্থ অপচয় থেকে বিরত থাকুন। মিথ্যা আশ্বাস যতই সহজ মনে হোক না কেন, তা শুধু আপনার ভবিষ্যতই নষ্ট করে দিবে। এই ক্ষেত্রে কনসালটেন্ট হিসেবে আমাদের দায়বদ্ধতাও অনেক।

Axiom Bangladesh Ltd. সর্বদা শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ইংরাজিতে দক্ষতা এবং অভিভাবকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে যেকোন দেশ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে এবং যার যে দেশে যাওয়ার যোগ্যতা আছে তাকে ঐ দেশ সম্পর্কেই সকল তথ্য দিয়ে থাকে। যোগ্যতার ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের ভর্তি ও ভিসার ব্যবস্থা করে থাকি। একটা ব্যাপার সবাইকে মনে রাখতে হবে যে, ভিসা হওয়ার গ্যারান্টি কেউ আপনাকে প্রদান করতে পারে না, তবে আপনার ফাইল প্রসেস যদি দক্ষ ও অভিজ্ঞ হাতে হয় তাহলে ভিসা পাওয়ার সফলতা শতভাগ। আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি যে, আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এবং এই কারণে আমাদের ভিসা প্রাপ্তির সফলতাও মাশাল্লাহ অনেক ভালো।

Axiom Bangladesh Ltd. শিক্ষার্থীদের জন্য যে সার্ভিস দিয়ে থাকে তা হলো:

১. বিভিন্ন দেশ ও ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য প্রদান।
২. যোগ্যতা অনুসারে ভর্তি নিশ্চিত করা।
৩.কারও কোন ব্যাপারে ঘাটতি থাকলে সে ব্যাপারে সহযোগিতা করা।
৪. মেধাবীদের জন্য স্কলারশিপ এর ব্যাপারে সহযোগিতা করা।
৫. যারা ইংরাজিতে দুর্বল তাদের বিশেষ কোর্স এর ব্যবস্থা করা।
৬. ভিসার জন্য ফাইল প্রসেস করা।
৭. ভিসা ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করা।
৮. এয়ার টিকেট ও বিদেশে থাকার ব্যাপারে সহযোগিতা প্রদান করা।
৯. বিদেশ ভ্রমণের পূর্বে ব্রিফিং দেওয়া যাতে শিক্ষার্থীরা পৌছানোর পর কোনো সমস্যাতে না পরে।
১০. সর্বোপরি একজন শিক্ষার্থীর সঠিক এবং সুন্দরভাবে বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে তাদের পাশে থাকা।

আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের মাধ্যমে আবেদন করুন এবং সঠিক ভাবে ভর্তি ও ভিসা প্রসেসের মাধ্যমে উজ্জল ভবিষ্যত নিশ্চিত করুন।

ভর্তি ও ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস এ আপনার প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন:

05/09/2019
27/08/2019

অবশেষে বাংলাদেশীদের জন্য সুযোগ উন্মোচিত হলো

জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের উদ্দেশ্যে আজ (২৭-০৮-২০১৯)মঙ্গলবার টোকিওতে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য,শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রনালয় এবং জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিজ রওনক জাহান এবং জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার মিজ সোকো সাসাকি নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ রাবাব ফাতিমা, জাপানের পলিসি প্লানিং ডিভিশনের ইন্টারন্যাশনাল অ্যাফায়ারস দপ্তরের পরিচালক ইয়াসুয়াকি ইমাই, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর এবং দুদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

দক্ষ কর্মী প্রেরণকারী নবম দেশ হিসাবে বাংলাদেশ জাপানের সাথে সহযোগিতা স্মারক স্বাক্ষর করলো। এ বিষয়ে সচিব রওনক জাহান বলেন, সহযোগিতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্ত স্বাপেক্ষে জাপানে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি হবে যা দুই দেশের জন্যই লাভজনক হবে।

এখানে উল্লেখ্য দুইটি ক্যাটাগরিতে আগামী পাঁচ বছর কেয়ার ওয়ার্কার, বিল্ডিং ক্লিনিং ম্যানেজম্যান্ট, মেশিন পার্টস ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, কন্সট্রাকশন, জাহাজ শিল্প, অটোমোবাইল, কৃষিসহ জাপানের ১৪টি খাতে বিশেষভাবে দক্ষ এবং জাপানিজ ভাষায় পারদর্শী কর্মীদের নিয়োগ প্রদান করবে জাপান। প্রথম ক্যাটাগরিতে জাপানীজ ভাষার পরীক্ষায় উত্তীর্ণ ও নির্দিষ্ট কাজে দক্ষতা থাকলে পরিবার ছাড়া জাপানে পাঁচ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের জাপানী ভাষা ও নির্দিষ্ট কাজে দক্ষতা প্রথম ক্যাটাগরির কর্মী থেকে বেশি তারা পরিবারসহ অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করার সুযোগ পাবেন।

সচিব আরো জানান সরকার জাপানের চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ কর্মী তৈরিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছ। ইতোমধ্যে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সারা দেশে ২৬টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে জাপানী ভাষায় ৪ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করেছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানও জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উভয় পক্ষ এ সময় কর্মী প্রশিক্ষণ ও নিয়োগে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

জাপানে উচ্চশিক্ষা-চাকরি ও স্থায়ী বসবাস শীর্ষক ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নের লিঙ্কে ক্লিক করে সিট বুক করুন✅http://b...
20/06/2019

জাপানে উচ্চশিক্ষা-চাকরি ও স্থায়ী বসবাস শীর্ষক ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নের লিঙ্কে ক্লিক করে সিট বুক করুন✅
http://bit.ly/2MMFTXA
✅জাপানে যাওয়ার যাবতীয় সঠিক তথ্য ও দিক নির্দেশনা জানতে চলে আসুন নিম্নের ঠিকানায় -
⏭তারিখ: 26 জুন বিকাল ৩ টা
⏭স্থান: UNIK Education
⏭বাড়ি # ৫ (দ্বিতীয় তলা) রোড # ১, ধানমন্ডি, ঢাকা (সাইন্সল্যাবরেটরি আড়ং এবং পুলিশ বক্স এর নিকট)
============================
✅সেমিনারে আলোচ্য বিষয়সমূহ-
⏭ কত খরচ পড়বে জাপান যেতে – টিউশন ফি এবং অন্যান্য ভিসা প্রোসেসিং খরচ
⏭ জাপানে ভর্তি এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া
⏭ কী কী কাগজপত্র এবং যোগ্যতা লাগবে
⏭ ব্যাংক ব্যাল্যান্স কত দেখাতে হবে এবং কার একাউন্ট দেখানো যাবে
⏭ পার্ট-টাইম জব পাওয়া যাবে কিনা, কে দিবে
⏭ পড়াশুনা শেষে ফুলটাইম জব করার সুযোগ আছে কিনা
⏭ কীভাবে জাপানের নাগরিকত্ব নিয়ে স্থায়ী বসবাস করা যাবে
⏭ এবং সেমিনারে অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করা হবে।
============================
✅জাপানে যাওয়ার যাবতীয় সঠিক তথ্য ও দিক নির্দেশনা জানতে সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নের লিঙ্কে ক্লিক করে সিট বুক করুন।
http://bit.ly/2MMFTXA
☎ যোগাযোগ-019 68 666 222, 019 68 666 111
এবং সরাসরি চলে আসুন সেমিনারে

Address

House # 05, Road # 01, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

01968666111

Alerts

Be the first to know and let us send you an email when UNIK Education Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to UNIK Education Ltd:

Shortcuts

Share