ইমাম বার্তা : Imam Barta

ইমাম বার্তা : Imam Barta ভিন্নমতসহ ঐক্যমত

NEWS24 টিভি চ্যানেলের নিয়মিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের অনুষ্ঠান- “ইসলাম ও আমরা” এর বিশেষ পর্ব- “যুগে যুগ...
25/10/2025

NEWS24 টিভি চ্যানেলের নিয়মিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের অনুষ্ঠান- “ইসলাম ও আমরা” এর বিশেষ পর্ব- “যুগে যুগে ইসলাম প্রচারে নারীদের অবদান।” ২৫.১০.২০২৫ শনিবার, বিকাল ০৩:৩০ মিনিট
অতিথি আলোচক: অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী

যুগে যুগে ইসলাম প্রচারে নারীদের অবদান | ইসলাম ও আমরা | Islam O Amra | News24 in...

পরিস্কার পচ্ছিন্নতা ও অজুর ফজিলত - শাঈখ মুহাম্মাদ উছমান গনী(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ১৭ অক্...
17/10/2025

পরিস্কার পচ্ছিন্নতা ও অজুর ফজিলত
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ১৭ অক্টোবার ২০২৫, ২৪ রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ০১ কার্তিক (হেমন্ত) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ১০, কলাম: ৩-৮)।

কন্যাসন্তান ও বোন প্রতিপালনের ফজিলত - শাঈখ মুহাম্মাদ উছমান গনী(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ১০ ...
10/10/2025

কন্যাসন্তান ও বোন প্রতিপালনের ফজিলত
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ১০ অক্টোবার ২০২৫, ১৭ রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ২৫ আশ্বিন (শরৎ কাল) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।

উপহার আদান-প্রদানের বিধিবিধান - শাঈখ মুহাম্মাদ উছমান গনী(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৩ অক্টোব...
03/10/2025

উপহার আদান-প্রদানের বিধিবিধান
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৩ অক্টোবার ২০২৫, ১০ রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ১৮ আশ্বিন (শরৎ কাল) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।

01/10/2025
জাতীয় লেখক পরিষদ প্রকাশিত “৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” গ্রন্থের মোড়ক উন্মোচন স্থান: হোটেল খানা বাসমতি, পুরানা পল্টন, ঢাক...
29/09/2025

জাতীয় লেখক পরিষদ প্রকাশিত
“৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” গ্রন্থের মোড়ক উন্মোচন
স্থান: হোটেল খানা বাসমতি, পুরানা পল্টন, ঢাকা-১০০০
তারিখ: ২৯.০৯.২০২৫ সোমবার, বিকাল ৫টা।
https://www.facebook.com/share/p/1CJoPFm96s/

জাতীয় লেখক পরিষদের ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মারক ২০২৪’ এর মোড়ক উন্মোচন

“৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” গ্রন্থের মোড়ক উন্মোচন স্থান: হোটেল খানা বাসমতি, পুরানা পল্টন, ঢাকা-১০০০ তারিখ: ২৯.০৯.২০২৫ স...
29/09/2025

“৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” গ্রন্থের মোড়ক উন্মোচন
স্থান: হোটেল খানা বাসমতি, পুরানা পল্টন, ঢাকা-১০০০
তারিখ: ২৯.০৯.২০২৫ সোমবার, বিকাল ৫টা।
প্রকাশক: জাতীয় লেখক পরিষদ

‘গণঅভ্যুত্থানে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, এ অভ্যুত্থানের নানা দিক প্রকাশ পেয়েছে এ স্মারকে। এটা আমাদের এক ...

NEWS24 (নিউজ২৪) টিভি চ্যানেলের প্রতিদিনের নিয়মিত সরাসরি (Live) সম্প্রচারিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের আয়ো...
27/09/2025

NEWS24 (নিউজ২৪) টিভি চ্যানেলের প্রতিদিনের নিয়মিত সরাসরি (Live) সম্প্রচারিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন- “ইসলাম ও আমরা” এর বিশেষ পর্ব- “অমুসলিমদের সাথে নবীজি (স.) এর ব্যবহার” প্রচার হবে ২৭.০৯.২০২৫ শনিবার, বিকাল ০৩:৩০ মিনিট।
ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের সাথে সুন্দর ব্যবহার | ইসলাম ও আমরা | Islam O Amra | News24
Sep 27, 2025

ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের সাথে সুন্দর ব্যবহার | ইসলাম ও আমরা | Islam O Amra | News24 informed...

নিউজ২৪ (NEWS24) টিভি চ্যানেলের প্রতিদিনের নিয়মিত সরাসরি (Live) সম্প্রচারিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের আয়ো...
27/09/2025

নিউজ২৪ (NEWS24) টিভি চ্যানেলের প্রতিদিনের নিয়মিত সরাসরি (Live) সম্প্রচারিত বিষয়ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন- “ইসলাম ও আমরা” এর বিশেষ পর্ব- “অমুসলিমদের সাথে নবীজি (স.) এর ব্যবহার” প্রচার হবে ২৭.০৯.২০২৫ শনিবার, বিকাল ০৩:৩০ মিনিট।

২০২৬ সালে হজের সুবর্ণ সুযোগ মক্কা শরীফে ৫ স্টার হোটেল, মদীনা শরীফে ৩ স্টার হোটেল; পরবর্তীতে আজিজিয়ায় মিনা ও জামারার নিকে...
26/09/2025

২০২৬ সালে হজের সুবর্ণ সুযোগ
মক্কা শরীফে ৫ স্টার হোটেল, মদীনা শরীফে ৩ স্টার হোটেল; পরবর্তীতে আজিজিয়ায় মিনা ও জামারার নিকেটে ২ স্টার হোটেলে আবাসন ব্যবস্থায় হজ সম্পাদনের সুবর্ণ সুযোগ। স্বল্প ব্যয়ে উন্নত সেবা আমাদের লক্ষ্য। যোগাযোগ: আহ্ছানিয়া হজ মিশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, (লিফট-৫, রুম-৬০২), বাড়ী-১৯, রোড-১২, ধানমন্ডি, ঢাকা-১২০৯। 01818662393
(দৈনিক প্রথম আলো, ২৬ সেপ্টেম্বার ২০২৫, ০৩ রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ১১ আশ্বিন (শরৎ কাল) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ৪, কলাম: ১)।

কখন হজ করবেন কখন উমরাহ্ করবেন - শাঈখ মুহাম্মাদ উছমান গনী(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ২৬ সেপ্টে...
26/09/2025

কখন হজ করবেন কখন উমরাহ্ করবেন
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ২৬ সেপ্টেম্বার ২০২৫, ০৩ রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ১১ আশ্বিন (শরৎ কাল) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ১০, কলাম: ৩-৮)।

ধর্ম
26/09/2025
কখন হজ করবেন, কখন ওমরাহ করবেন

ওমরাহ করলে হজের ফরজ আদায় হয়ে যায় না। হজ ফরজ হলে তা অবশ্যই আদায় করতে হবে। ওমরাহ কখনোই ফরজ হজের বিকল্প নয়

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই প্রথম ঘর, যা মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। এটি বরকতময় ও বিশ্ববাসীর জন্য হিদায়াত। তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ, আছে মাকামে ইব্রাহিম। আর যে এতে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে। আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্যকর্তব্য (ফরজ)। আর যারা কুফরি করে, তারা জেনে রাখুক আল্লাহ নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।’ (সুরা-৩ আলে–ইমরান, আয়াত: ৯৬-৯৭)।

হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইসলামের স্তম্ভ পাঁচটি—১. এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, ২. সালাত কায়েম করা, ৩. জাকাত প্রদান করা, ৪. হজ সম্পাদন করা ও ৫. রমজানের সিয়াম পালন করা। (বুখারি: ৮; মুসলিম: ১৬)

জীবনে অন্তত একবার হজ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ, যদি তাঁর হজ সম্পাদনের সামর্থ্য থাকে। হজের মৌসুমে যাতায়াতের খরচ, সফরের সময়ে নিজের ও পরিবারের স্বাভাবিক ভরণপোষণের ব্যবস্থা ও শারীরিকভাবে হজের আমলসমূহ আদায়ের সক্ষমতা থাকলে হজের সামর্থ্য প্রমাণিত হয় এবং তখন হজ ফরজ হয়ে যায়। হজের সামর্থ্য থাকলে বা হজ ফরজ হলে কালবিলম্ব না করে দ্রুত হজ সম্পাদন করা উচিত।

হজ সম্পাদনের সময় হলো ৮ থেকে ১৩ জিলহজ পর্যন্ত। এ সময়ে মক্কা মোকাররমায় মিনা, আরাফাহ, মুজদালিফা ও জামারাতে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ পালন করতে হয়। হজের মৌসুম হলো ১ শাওয়াল থেকে ১৩ জিলহজ পর্যন্ত। হজের ইহরামের সময় হলো ১ শাওয়াল থেকে ৯ জিলহজ পর্যন্ত। এর আগে বা পরে হজের ইহরামের নিয়ত করা যায় না। সামর্থ্য থাকলে বারবার হজ করা যায়। একবার ফরজ হজ আদায় করার পর সুযোগ থাকলে প্রতি পাঁচ বছর অন্তর হজ করা উত্তম।

কোনো ব্যক্তির ওপর হজ একবার ফরজ হলে তিনি যদি তা পালন না করেন, পরবর্তী সময়ে সামর্থ্য হারালেও সেই ফরজ তাঁর ওপর থেকে উঠবে না। তাই যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁদের উচিত যত দ্রুত সম্ভব ফরজ হজ আদায় করা। যদি কেউ হজ ফরজ হওয়ার পর শারীরিকভাবে সক্ষমতা হারান, তবে অবশ্যই তাঁর পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজ করানো ফরজ হয়ে যাবে। আত্মীয়-অনাত্মীয় যে কারও মাধ্যমে বদলি হজ করানো যেতে পারে। তবে শর্ত হলো তাঁর ওপর হজ ফরজ না হতে হবে অথবা তিনি আগে নিজের হজ সম্পন্ন করেছেন।

বদলি হজ করার জন্য আগে হজ পালন করা আবশ্যক নয়। হজের ব্যয়ের অর্থ অন্য কেউ প্রদান করলেও হজ আদায় হয়ে যাবে। সামর্থ্য বা সুযোগ থাকলে জীবনে অন্তত একবার ওমরাহ পালন করা সুন্নত। ৮ থেকে ১৩ জিলহজ হজের সময় ছাড়া বছরের যেকোনো সময় ওমরাহর ইহরামের নিয়ত করা যায় এবং ওমরাহ সম্পাদন করা যায়। ওমরাহ পালনে হজের মূল স্থান আরাফাহ, মুজদালিফা, মিনা ও জামারাতে যেতে হয় না।

ফরজ হজ পালন করার আগে বা পরে ওমরাহ করতে কোনো বাধা নেই। কারণ, ওমরাহর জন্য নির্ধারিত কোনো বিশেষ সময় নেই। বছরের যেকোনো সময় ওমরাহ করা যায়। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময়ে ওমরাহ করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রমজান মাসে ওমরাহ করলে তা নবীজি (সা.)–এর সঙ্গে হজ করার সমান সওয়াবের অধিকারী করে।

তবে মনে রাখতে হবে, ওমরাহ করলে হজের ফরজ আদায় হয়ে যায় না। হজ ফরজ হলে তা অবশ্যই আদায় করতে হবে। ওমরাহ কখনোই ফরজ হজের বিকল্প নয়। ওমরাহ করার পর যদি কারও ওপর হজ ফরজ না হয়, তবে তাঁর জন্য হজ পালন বাধ্যতামূলক নয়। (জামেউল ফাতাওয়া, ইসলামি ফিকহ ও ফতোয়া বিশ্বকোষ)

● মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম
[email protected]
শাঈখ মুহাম্মাদ উছমান গনী

অসুস্থ ব্যক্তির সেবা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল   - শাঈখ মুহাম্মাদ উছমান গনী(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্...
19/09/2025

অসুস্থ ব্যক্তির সেবা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ১৯ সেপ্টেম্বার ২০২৫, ২৫ রবীউল আউওয়াল ১৪৪৭ হিজরী, ০৪ আশ্বিন (শরৎ কাল) ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ১০, কলাম: ৩-৮)।

Address

5/23, Salimullah Road, Muhammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমাম বার্তা : Imam Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইমাম বার্তা : Imam Barta:

Shortcuts

Share

Category