MIU CSE 37th Batch

MIU CSE 37th Batch

Share

The page is maintained by students of CSE department of Manarat International University. This page will represent all students of CSE 37th Batch

Photos from Department of CSE, MIU's post 02/08/2018
21/08/2016

মানারাত ইন্টারন্যাশনাল ভার্সিটি : আদর্শ ও মেধা বিকাশের অনন্য প্রতিষ্ঠান

১৫ মার্চ ২০১৩, ২২:২৫ অপরাহ্ন

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। যথাযথ শিক্ষা ও সেবা দিয়ে জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দেয়াই এই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানের সাক্ষাত্কারটি নিয়েছেন সৈয়দ নাসির হোসেন।

আমার দেশ : মানারাত ইন্টা. ইউনিভার্সিটি নিয়ে কিছু বলুন—
ভিসি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের সব শর্ত পূরণ করে ২০০১ সালের মার্চে মানারাত ইন্টা. ইউনিভার্সিটির যাত্রা শুরু। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এবং দেশ ও জাতিকে সুনাগরিক উপহার দেয়ার জন্য আমি মনে করি, মানারাত ইন্টা. ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়।

আমার দেশ : কর্মমুখী শিক্ষায় আপনারা কেমন ভূমিকা রাখছেন?
ভিসি : আপনারা জেনে আনন্দিত হবেন যে, মানারাত বিশ্ববিদ্যালয়ে মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে। যেমন-বিবিএ, কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, ইংলিশ, এলএলবি অনার্স, বর্তমানে এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কোনো শিক্ষার্থী বেকার নেই। এরই মধ্যে এখানকার ছাত্রছাত্রী ব্যাংক-বীমা, এনজিওসহ সরকারি চাকরিতেও ভূমিকা রাখতে শুরু করেছে।

আমার দেশ : গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আপনারা কী করছেন?
ভিসি : মানারাত ইন্টা. ইউনিভার্সিটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, আমাদের উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা। এই বিশ্ববিদ্যালয়ের সব ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদানে ব্যয় করা হয়। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে অনেক গরিব শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পায় না। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিধিমোতাবেক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত টিউশন ফি কনসেশনের ব্যবস্থা করে থাকি। এমনকি যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির ব্যবস্থাও আমরা রেখেছি।

আমার দেশ : আধুনিক ও নৈতিক শিক্ষায় আপনাদের ভূমিকা কী?
ভিসি : আধুনিক শিক্ষা ও নৈতিক শিক্ষার সমন্বয় না থাকলে প্রকৃত অর্থে শিক্ষা অর্থহীন হয়ে পড়ে। আমাদের দেশ, জাতি ও পরিবারের বিস্তৃত ক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয় আজ একটি বড় সমস্যা। অপসংস্কৃতি গোটা যুব সমাজকে নিজস্ব আদর্শ ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মানারাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ ও নিজস্ব সংস্কৃতি লালন-পালনের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যা অন্যদের তুলনায় অবশ্যই ব্যতিক্রমধর্মী।
আমার দেশ : বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কী ধরনের সুযোগ-সুবিধা, সেবা আপনারা দিচ্ছেন?
ভিসি : শিক্ষার্থীদের জন্য উন্নতমানের লাইব্রেরি, সার্বক্ষণিক ফ্রি ইন্টারনেট, ল্যাবরেটরি, কমনরুম, নামাজ ঘর, ক্যান্টিন, মনোরম অভ্যর্থনা কক্ষসহ যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে।
আমরা বিশ্বাস করি যে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা নিয়মিত না করলে সেই শিক্ষা কখনোই পূর্ণাঙ্গ হয় না। আমরা আমাদের নিজস্ব খেলার মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ রেখেছি। পাশাপাশি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব, ডিবেট ক্লাব, সমাজকল্যাণ ক্লাব, বিজনেস ক্লাব, ন্যাচার স্টাডি ক্লাব ও কম্পিউটার ক্লাবের কার্যক্রম অব্যাহতভাবে চলছে।

আমার দেশ : বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আপনার স্বপ্ন কী?
ভিসি : আল্লাহর রহমতে মানারাত ইন্টা. ইউনিভার্সিটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ।

19/08/2016

১৯ আগষ্ট, ২০১৬
প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি ইউজিসি প্রতিনিধি দলের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন ও মিডিয়ায় প্রকাশিত বক্তব্য প্রসঙ্গে মানারাত ভার্সিটির কর্তৃপক্ষের ভাষ্যঃ
গত ১৭ আগস্ট,২০১৬ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক প্রতিনিধি দল মানারাত ইউনিভার্সিটির গুলশান ও মিরপুর ক্যাম্পাস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউজিসি প্রতিনিধি দলের চাহিদা অনুযায়ী ইউনিভার্সিটির শ্রেণী কক্ষ, লাইব্রেরী, ল্যাবরেটরি, পরীক্ষার হল ও অন্যান্য অফিস কক্ষ পরিদর্শন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আস্তরিকভাবে সহায়তা করা হয়। তাঁরা যেসব বিষয়ে জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো বিষয়েই যথাযথ জবাব দিয়েছেন । বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে দেখা যায় প্রতিনিধি দলের কোন কোন সদস্যের বরাত দিয়ে মানারাত লাইব্রেরীতে “জিহাদি বই” পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, সরকার কর্তৃক নিষিদ্ধ বই,ব্যক্তি, গোষ্টী বা নিষিদ্ধ কোন সংগঠন সংশ্লিষ্ঠ বই আমাদের লাইব্রেরীতে নেই।মানারাত ভার্সিটির লাইব্রেরীতে একাডেমিক রেফারেন্স বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংশ্লিষ্ঠ বইসহ দেশী বিদেশি জার্নাল ,ম্যাগাজিন, সাময়িকী , দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকা রাখা হয়।এই বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অনুমোদনের বাইরে কোন বিষয় বা কোর্স পড়ানো হয় না। মানারাত ভার্সিটির প্রতিষ্টালগ্ন থেকেই অভিভাবকদের চাহিদা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পৃথক ব্যাচে পড়ানো হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথিতযশা সাবেক সচিব, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অধ্যাপকবৃন্দ , বিশিষ্ট আইনজীবি ও বিদ্যুৎসাহী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত। মানারাত বিশ্ববিদ্যালয় কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, সুনাম ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছে।
ধন্যবাদান্তে
আবদুল মতিন
ডেপুটি ডাইরেক্টর ও ইনচার্জ
পাবলিক রিলেশন্স ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Photos 07/04/2016

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যথাযথ শিক্ষা ও সেবা দিয়ে জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দেয়াই এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। এ লক্ষ্যে ২০০১ সালে পথচলা শুরু বিশ্ববিদ্যালয়টির।
বর্তমানে গুলশান ও মিরপুর ক্যাম্পাসে গ্রাজুয়েট পর্যায়ে ৭ ও পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে ২টি বিষয়ে উচ্চশিক্ষা সেবা দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি। এখানে দুই ক্যাম্পাসে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখান থেকে পাস করা অন্তত ১০ হাজার ছাত্র-ছাত্রী দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষার আলো ছড়াচ্ছে।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি অলাভজনক প্রতিষ্ঠান দাবি করে বলেন, আমাদের উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা। এই বিশ্ববিদ্যালয়ের সব ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদানে ব্যয় করা হয়। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে অনেক গরিব শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পায় না। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিধিমোতাবেক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত টিউশন ফি কনসেশনের ব্যবস্থা করে থাকি। এমনকি যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির ব্যবস্থাও আমরা রেখেছি।
তিনি বলেন, অপসংস্কৃতি গোটা যুব সমাজকে নিজস্ব আদর্শ ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মানারাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ ও নিজস্ব সংস্কৃতি লালন-পালনের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যা অন্যদের তুলনায় অবশ্যই ব্যতিক্রমধর্মী।
স্কুল ও ডিপার্টমেন্টসমূহ : মানারাত বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদ রয়েছে। সেগুলো হলো : ১. স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স ২. স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৩. স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিস। এ সব অনুষদের অধীনে গ্রাজুয়েট পর্যায়ে সাতটি ও পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে দুইটি বিষয় চালু রয়েছে দুই ক্যাম্পাসে।
এগুলো হলো : ১. ব্যাচেলর অ্যান্ড বিজনেস এডমিনিষ্ট্রেশন (বিবিএ) ২. বিএ ইন ইংলিশ ৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) (রেগুলার ও ইভিনিং) ৪. ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম, অনার্স) ৫. ইলেট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) (রেগুলার ও ইভিনিং) ৬. এলএলবি (অনার্স) ও ৭. ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে এমবিএ-তে রেগুলার ও ইভিনিং এবং এমএ ইন ইংলিশ-এ ইভিনিং প্রোগ্রাম চালু রয়েছে।
ভর্তি প্রক্রিয়া : ভর্তির জন্য http://miuportal.manarat.ac.bd/admission/Admission/Home.aspx এই অ্যাড্রেসে আবেদন করতে পারবেন। এখান থেকে পাওয়া সিরিয়াল নম্বরটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে।
অথবা ভর্তিইচ্ছুক শিক্ষার্থী সরাসরি অ্যাডমিশন অফিস থেকে ৫০০ টাকার বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করে তা পূরণ করে ভর্তি হতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে এসএসসি, এইচএইচসি ও ডিগ্রি পর্যায়ের (পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে) মার্কসিট, টেস্টিমোনিয়াল ও সার্টিফিকেটের দুই কপি করে সত্যায়িত ফটোপি ও চার কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
ভর্তি এবং অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে পারেন গুলশান ক্যাম্পাস : প্লট সিইএন ১৬, সড়ক ১০৬, গুলশান, ঢাকা ১২১২। ফোন: +৮৮ ০২ ৯৮৮৪৭৩৬, ৮৮১৭৫২৫, ৯৮৬২২৫১, ৯৮৯৩২২৬, ১৭৮০৩৬৪৪১৪ ফ্যাক্স: ৯৮৬২২২। মিরপুর ক্যাম্পাস : প্লট ১০১, বøক বি, সেকশন ০১, চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ঢাকা ১২১৬। ফোন: +৮৮ ০২ ৯০২৬২২৩, ৯০২৩১৭৭, ৯০২২১৬৪ এবং ০১৭৮০ ৩৬৪৪১৫, ০১৮১৯ ২৪৫৮৯৫ এই নম্বরে। ই-মেইল : [email protected] এবং [email protected]
আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.manarat.ac.bd অনুসদ্ধান করতে পারেন।

Photos 10/05/2015

বাল্বটা জ্বালাতে হবে। সুইচ টেপার সুযোগ একবার। কে কোনটা টিপবে ? লাল ? সবুজ ? হলুদ ? নাকি নীল ? :-)

Photos 30/03/2015

A center of academic and moral excellence.

24/03/2015

BNP alliance or other party haven't called any strike tomorrow. So, classes will be happen as per regular routine of tomorrow.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mirpur/1
Dhaka