VisaFlyer

VisaFlyer

Share

Where Dreams Take Flight

11/05/2025

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেন

অনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছেন তবে সবার আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়া সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম, পুরো প্রসেসটা একটা পোস্টে আবার তুলে ধরি—যাতে আপনি নিজেই সব করতে পারেন। এতে করে অনেক টাকা ও সময় বাঁচবে।

১. সবার আগে আপনাকে Canton Fair থেকে একটি অফিসিয়াল ইনভাইটেশন নিতে হবে। ওয়েবসাইটে গিয়ে “Overseas Buyer” হিসেবে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলুন।

রেজিস্ট্রেশন শেষে ইনভাইটেশন ডাউনলোড করে রাখুন।

🔗 https://www.cantonfair.org.cn/en-US

এই মাসের ক্যান্টন ফেয়ার শেষ হয়ে গেছে তবে আগামী ক্যান্টন ফেয়ারের (অক্টোবর-নভেম্বর) জন্য প্রস্তুতি নিতে পারেন।

ফেয়ার ছাড়াও আপনি আপনার সাপ্লাইয়ার থেকে ইনভিটেশন নিতে পারেন। বাংলাদেশ থেকে চাইনিজ সাপ্লাইয়ার কিভাবে পাওয়া সেটা নিয়ে আরেকটি পোস্ট করবো।

২. এবার অনলাইনে চায়না ভিসার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ফর্মের একদম শেষে ইনভাইটেশন লেটার আপলোড করার অপশন আসবে—সেখানে Canton Fair থেকে পাওয়া ইনভাইটেশনটি দিন।

🔗 https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu

ফর্ম সাবমিট করার ১–২ দিনের মধ্যেই ইমেইলে ফলাফল জানিয়ে দেওয়া হয়। ইন্টারভিউ দেয়ার প্রয়োজন হতে পারে।

৩. ইন্টারভিউ লাগলেও চিন্তার কিছু নেই। সবাইকে ডাকে না, তবে কেউ কেউ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন।

অনেকে ভাবেন এটা হয়তো ভিডিও ইন্টারভিউ—আসলে না। সরাসরি ঢাকার বারিধারায় এমবাসিতে যেতে হয়।

প্রশ্নগুলো খুবই সাধারণ হয়ঃ
আপনি কী করেন, কেন যাচ্ছেন, আগে কোথাও গেছেন কি না—এই ধরণের।

শুধু আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলেই যথেষ্ট।

ইন্টারভিউয়ে আপনার আবেদন ফর্ম, ইনভাইটেশন আর পাসপোর্ট নিলেই হয়।

ইন্টারভিউ দেওয়ার পর মাত্র ৫–১৫ মিনিটের মধ্যেই ইমেইলে ভিসা এপ্রুভালের খবর চলে আসে।

৪. যদি ভিসা এপ্রুভাল আসে, তাহলে ইনভাইটেশন লেটার, আবেদন ফর্ম, পাসপোর্টসহ সবকিছু বনানিতে গিয়ে জমা দিতে হবে।

ফি: ৬,৮২০ টাকা (ক্যাশে)

সাধারণত ৪ কার্যদিবসের মধ্যেই পাসপোর্টে ভিসা লাগানো অবস্থায় হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বিজনেস ভিসার ঝামেলা না চাইলে টুরিস্ট ভিসা এখন সহজেই করতে পারবেন এজেন্সির মাধ্যমে। ৮২০০ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনার সুবিধামতো লোকেশন এবং রিভিউ দেখে এজেন্সী বেছে নিন।

বিজনেস ভিসা করার এই প্রসেসটি সবার সাথে শেয়ার করার জন্য হুসেইন আহমেদ ভাইকে ধন্যবাদ। ভাইয়ের গাইডলাইনগুলোকে আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

ছবিতে আমার নেক্সট টুরিস্ট ভিসা



04/10/2024

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-

১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])

২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।

৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -

➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন

➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।

➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ৩-৫লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬-১০ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন

➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।

➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।

➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।

➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে।

➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।

➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।

৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।

৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।

৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।
আলহামদুলিল্লাহ নিজে অ্যাপ্লাই করেই এপর্যন্ত ১১ টা দেশের ভিসা পেয়েছি।

কোন হেল্প প্রয়োজন হলে পোষ্টে কমেন্ট করবেন।

22/03/2024

🎯 Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.es/en

৪৩। -ইউক্রেইন http://www.mlsp.gov.ua/

৪৪। -উগান্ডা http://www.mglsd.go.ug/

৪৫। -পেলেস্টাইন http://www.mol.gov.ps/

৪৬। -ব্রুনাই http://www.labour.gov.bn/

৪৭। -ইয়ামেন http://www.dol.gov/

৪৮। -নেদারল্যান্ড http://english.szw.nl/

৪৯। -জাম্বিয়া http://www.mlss.gov.zm

৫০। -অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/

৫১। -জিম্বাবুয়ে http://www.dol.gov/

৫২। -ফিলিপাইন http://www.dole.gov.ph/

৫৩। -মালয়েশিয়া https://eservices.imi.gov.my/myimms/PDStatus

৫৪। -রাশিয়া http://www.labour.gov.on.ca/

৫৫। -ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/ http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

৫৬।-দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx http://www.mol.gov.ae/english/newindex.aspx

৫৭।-কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp

৫৮।-আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/

৫৯।-ওমানের ভিসা : http://www.rop.gov.om/

৬০।-আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/

৬১।-বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
৬২।-সৌদি আরব, http://www.saudiembassy.net/

৬৪।-সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx

৬৫।-ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp

৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/

৬৭।- সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলে http://singapore.embassyhomepage.com/

৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/

21/11/2023

আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হাই-কমিশন।

👉 ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৪) বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের অথবা ২০০ ডলার এনডোর্সমেন্ট
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, অথবা ট্রেড লাইসেন্স, অথবা স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ৭ থেকে ১৫ দিন।
মেডিকেল ভিসার ক্ষেত্রে ৪ থেকে ১০ দিন।

বি:দ্র: ক্ষেত্র বিশেষে কম বেশিও হতে পারে।

ইন্ডিয়ান ভিসা ফি জমা দেয়া সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এ সহযোগিতা পেতে আমাদের পেইজে ইনবক্স করুন https://m.me/visaflyer

21/11/2023

🌐✈️ Welcome to VisaFlyer - Your Gateway to Work and Study Abroad! ✈️🌐

Hello VisaFlyers! 🌍✨ Are you ready to turn your career and academic dreams into reality? You're in the right place! Welcome to VisaFlyer, your go-to hub for all things related to work and student visas. 🎓💼

Here at VisaFlyer, we understand that pursuing work opportunities or academic endeavors in a new country is a thrilling yet sometimes challenging adventure. That's why we're here to guide you through the process, share valuable insights, and connect you with a community of fellow dreamers and achievers.

What to expect from VisaFlyer's Work and Student Visa Community:

🌐 Expert Guidance: Stay informed about the latest updates, regulations, and requirements for work and student visas. Our expert tips will help you navigate the application process with confidence.

🎒 Student Success Stories: Be inspired by the stories of students who have successfully pursued their education abroad. Learn from their experiences, challenges, and triumphs.

💼 Career Opportunities Abroad: Explore international job markets, discover career paths, and gain insights into building a successful career in a new country.

🤝 Community Support: Connect with a supportive community of fellow VisaFlyers who are on similar journeys. Share your concerns, ask questions, and celebrate victories together.

🌍 Cultural Integration: Understand the nuances of living and working/studying in a new cultural setting. Embrace diversity, and learn how to make the most of your international experience.

🚀 Exclusive Visa Insights: Receive timely updates on visa policies, changes, and insider tips that can make your visa application process smoother.

Ready to embark on this exciting chapter of your life? Hit that 'Follow' button and let's explore the world of work and study visas together. Your journey to a new horizon starts now! 🚀🌈 🌏🌟

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00