Model Academy S.S.C Batch 2016

Model Academy S.S.C Batch 2016 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Model Academy S.S.C Batch 2016, High School, Mirpur, Dhaka.

প্রধান শিক্ষকের বাণী

নির্মল ও স্নিগ্ধ পরিবেশে পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনীতে অবস্থিত মডেল একাডেমি তার আভিধানিক অর্থে উদ্ভুদ্ধ একটি আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৭৮ সনে অত্র এলাকার কিছু সমাজ হিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে এ বিদ্যালয়ে যাত্রা শুরু হয়। বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে যে সকল মহৎপ্রাণ ব্যক্তিবর্গ জড়িত ছিলেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। গতিশীল এই বিদ্যালয়টি ১৯৮৭ সনে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে ঢাকা বোর্ডের স্বীকৃতি লাভ করে । দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩১০০। বর্তমানে ৫৭ জন শিক্ষক যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা -১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসলামুল হক সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক অনুদানে নতুন ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে যা অচিরেই শেষ হবে। শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধকে জাগ্রত করে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে চারু-কারু কলা ও সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি ও রেজাল্টের সার্বিক তথ্য এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের জানানোর ব্যবস্থা করা হয়েছে। বিগত দিনে প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এস এস সি পরীক্ষায় এ বিদ্যালয়ে পাশের হার শতভাগ । ২০১৫ সনে এ বিদ্যালয় ফলাফলের দিক দিয়ে থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ৩১০০ অভিভাবক যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাদের সন্তানদেরকে আমাদের হাতে অর্পন করেছেন আশাকরি, পরিচালনা পর্ষদ,এলাকাবাসী ও সম্মানীত অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২০১৯ সনের মধ্যে এই বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। বিদ্যালয়ের মান উন্নয়নে অভিভাকদের যে কোন পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

শুভেচ্ছান্তে-

শুভাশীষ বিশ্বাস

প্রধান শিক্ষক।

Address

Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+88029009970

Alerts

Be the first to know and let us send you an email when Model Academy S.S.C Batch 2016 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category