JOYFUL Project DAM

JOYFUL Project DAM

Share

JOYFUL is an Education Project that is implementing by DAM with the financial support of ROTA, Qatar.

The project locations are Itna & Mithamoin Upazila in Kishoregonj district in Bangladessh I am ABM Shahab Uddin, operate my account in the name of ABM Shahab Uddin. The JOYFUL Project DAM was my project page which has no use value now, Its closed in 2018.

27/09/2023
JOYFUL Project DAM 25/04/2021

3 and a half years implemented JOYFUL project's few activities and event at Itna and Mithamoin Upazila of Kishorganj district.

JOYFUL Project DAM JOYFUL is an Education Project that is implementing by DAM with the financial support of ROTA, Qatar. The project locations are Itna & Mithamoin Upazila in Kishoregonj district in Bangladessh

22/08/2020



To provide quality education to OOSC in remote Haor (wetland) area in Bangladesh 'JOYFUL Boat School' is implementing by DAM with the financial support of ROTA, Qatar.

Photos from JOYFUL Project DAM's post 09/03/2020

ডাম জয়ফুল প্রকল্পের আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন
------------------------------------------------------------------------------

ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা কর্মসূচির জয়ফুল প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। প্রকল্পের কর্মএলাকা কিশোরগঞ্জ জেলার ইটনা ও মিঠামইন উপজেলায় বাস্তবায়িত জয়ফুল প্রকল্পের ১১ টি ইউনিয়নের ৭০ টি শিশু শিখন কেন্দ্র ও ৪টি কমিউনিটি রিসোর্স সেন্টারে যথাযথ মর্যাদায় ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালন করা হয়। উক্ত দিবস উদযাপনে শিশু শিখন কেন্দ্রের ও সিআরসি ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক,অভিভাবক, যুবা সদস্য শিক্ষার্থীরা এবং ঢাকা আহছানিয়া মিশন জয়ফুল প্রকল্পের কর্মীবৃন্দ র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। র‌্যালি ও আলোচনা সভায় ইটনা উপজেলা হতে ৬২১ জন (নারী=৫২৪ ও পুরুষ=৯৭) এবং মিঠামইন উপজেলা হতে ৫৪৮ জন (নারী=৪২৯ ও পুরুষ=১১৯)সহ মোট ১১৬৯ জন অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তাগণ “প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার” প্রতিপাদ্যর আলোকে নারী পুরুষের সমতা বিধানে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবস উদ্যাপনের অংশগ্রহণকারীগণ বাল্য বিবাহ প্রতিরোধ ও কমপক্ষে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ও উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ার নিশ্চিত করার অঙ্গিকার করেন। ঢাকা আহছানিয়া মিশন জয়ফুল প্রকল্পের এরিয়া অফিস পর্যায়ে নারী কর্মীদের কাজের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার অঙ্গিকার করা হয়।

Photos from JOYFUL Project DAM's post 22/02/2020

ডাম শিক্ষা কর্মসূচির জয়ফুল প্রকল্পের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন
-------------------------------------------------------------------------------
ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এর শিক্ষা কর্মসূচির জয়ফুল প্রকল্পের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২০ হাওড় এলাকার ইটনা ও মিঠামইন উপজেলায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। প্রকল্প ২টি এলাকার সরকারি উপজেলা প্রশাসন সাথে সিএলসি শিক্ষার্থী, সিএমসি সদস্য, যুবাদলের সদস্য, অভিবাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এই মহান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে সকলের অংশগ্রহণে প্রভাত ফেরির মাধ্যমে দিবস উদযাপন শুরু হয়। ইটনা উপজেলায় নির্বাহী অফিসার নাফিসা আক্তার, উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলায় নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণের সক্রিয় অংশগ্রহণের প্রভাতফেরি প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়াও উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে জয়ফুল প্রকল্পের সকল শিশু শিখন কেন্দ্রের শিক্ষার্থী, যুবা সদস্য, সিআরসি এবং সিএমসি সদস্যরা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শেষে সকলের অংশগ্রহণে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে জয়ফুল প্রকল্পের প্রতিটি কর্মএলাকায় ইউনিয়নভিত্তিক শিশু শিখন কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে দিবসের উপর চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Photos from JOYFUL Project DAM's post 25/01/2020



ইটনা উপজেলায় ডাম জয়ফুল প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২০ উদযাপন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে শান্তি ও উন্নয়নের শিক্ষার ভূমিকার জন্য ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সকল শিশুর শিক্ষায় অভিগমত্যা নিশ্চিত করতে সারা বিশে^ পালিত উদযাপিত আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২০। এরই অংশ হিসেবে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা কর্মসূচির জয়ফুল প্রকল্প ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে আয়োজন করা হয় র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতার । ধলেশ^রী শিশু শিখন কেন্দ্রের সভাপতি মোঃ ফাইরুল ইসলাম এর নেতৃত্বে বড়িবাড়ী ও চৌগাংগা ইউনিয়নের বিভিন্ন শিশু শিখন কেন্দ্রের শিক্ষার্থী, যুবা সদস্য, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি র‌্যালি ধলেশ^রী শিশু শিখন কেন্দ্র থেকে শুরু হয়ে হাওড় এলাকা বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে কেন্দ্র এসে শেষ হয়।

র‌্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুরা তাদের স্কুলে ভর্তি, আনন্দময় স্কুল, স্কুলের পরিবেশ, তাদের গ্রামের পরিবেশ, নদীতে সাঁতার, পাঠ্যসূচির বিভিন্ন বিষয় যেমন: মুক্তিযুদ্ধ, পতাকা, মাঠের ফসল নানা বিষয়ে তাদের মনের মাধুরী দিয়ে ছবি ফুটিয়ে তোলেন।

উল্লেখ্য যে, শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিতকরণ, মানুষের উন্নয়নে শিক্ষার ভুমিকা পূনরায় নিশ্চিত করা, শেখার মাধ্যমে মানুষকে শক্তিশালী করতে, সমৃদ্ধি গড়ে তুলতে এবং শান্তি বাড়িয়ে তোলার জন্য দিবসটি উদযাপনের গুরুত্ব পায়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সারোয়ার আলম লতিফ, সিএইচসিপি, স্বাস্থ্য বিভাগ, জয়ফুল প্রকল্পের ইটনা এরিয়া অফিসের কর্মীবৃন্দ, স্থানীয় গণমন্য ব্যক্তিবর্গ ।



Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House-19, Road-12, Dhanmondi R/A
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00