17/05/2022
NDC Batch '97
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NDC Batch '97, Education, Notre Dame College, Arambag, Motijheel, Dhaka.
17/05/2022
02/05/2022
E I D M U B A R A K
May Allah (SWT) bless us all with thousands of reasons to be happy with our loved ones.
অতীব গুরুত্বপূর্ন :
কোভিড হাসপাতালে দায়িত্বরত নটরডেমিয়ান যোদ্ধারা,আপাদকালীন এই সময়ে যারা আপনার পাশে আছেI
প্রয়োজনে ফোন করুন,সুস্হ্য থাকুন I
আমরা আমাদের ডাক্তার ভাইদের প্রতি চিরকৃতজ্ঞ I
১)ডাঃ মোঃ আসাদুজ্জামান, আইসিউ প্রধান, কুয়েত মৈত্রী হাসপাতাল, 017 1173 6692
২)ডাঃ মোঃ আহাদ,আইসিউ,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, 01914370874.
৩) ডাঃ মোঃ সোহেল,কর্মিটোলা জেনারেল হাসপাতাল.
+8801711663020
৪) ডাঃ সায়েম,মিরপুর মাতৃসদন কোভিড হাসপাতাল,+880 17 1159 5698
৫)ডাঃ কামরুল,মুগদা জেনারেল হাসপাতাল,
016 7447 1860
৬)ডাঃ রোমেল,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,+8801711952355
৭)ডাঃ রিফাত,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,
+880 17 1755 9959
৮)ডাঃ কুদরাত ই খুদা,হলি ফ্যামিলি হাসপাতাল,
+8801712158884
৯)ডাঃ অনুপ,ফোকাল পারসন,কোভিড কন্ট্রোল পয়েন্ট,নবাবগন্জ,ঢাকা,
+8801819026902
# Doctor # Respect # Honour
Courtesy: Club Notredamians Bangladesh Ltd
to be a notredamian ❤️
24/05/2020
E I D M U B A R A K
'কেউ জানে না' অবস্থার মধ্যে আছি আমরা। 🙄
পরিবহন চলাচল বন্ধ হয়—সেটা বিজিএমইএ জানে না।
বিজিএমইএর নির্দেশে গার্মেন্ট ফ্যাক্টরি খোলে—সরকারি কর্তৃপক্ষ জানে না।
পরিবহন চলাচল কেন বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা—সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানে না।
করোনা মোকাবেলা সমন্বয় কমিটির সভাপতি হয়েও স্বাস্থ্যমন্ত্রী কেন এসব জানেন না—সেটা আবার জনগণ জানে না।
মসজিদে নামাজের জামাতে ১২ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশ দিয়ে জিলাপির দোকান কেন খোলা হয়—সেটা কেউ জানে না।
সংসদ টেলিভিশনে প্রচারিত তৃতীয় শ্রেণীর গণিতের যোগফল শিক্ষক জানে না।
ঢাকার ছেলে হয়েও Extraction-এর অভিনেতারা দেশীয় উচ্চারণে বাংলা বলাটা জানে না।
ইরফান খান যে তার আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন—সেটা আবার ওমর সানি জানে না।
করোনা মহামারীর মধ্যে যে ডেঙ্গু মশার ভয়ঙ্কর উপদ্রব বেড়েছে—ঢাকার দুই মেয়র সেটা জানে না।
ওদিকে, ঢাকার দুই মেয়র কোথায় লুকিয়ে আছেন—সেটা আবার নগরবাসী জানে না।
বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন—বিএনপি-কর্মীরা জানে না।
ধান কাঁচা না পাকা অবস্থায় কাটতে হয়—ফটোসেশনের লোভে ফুরুৎ করে জমিতে নেমে পড়া নেতারা সেটা জানে না।
গাজীপুরের মেয়র মসজিদে নামাজ পড়া উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন—সেটা অাবার ধর্মমন্ত্রণালয় জানে না!
পরবর্তীতে আবার তিনি সে ঘোষণা ফিরিয়ে নিয়েছেন—সেটা অনেক মুসল্লি জানে না।
এই দুঃসময় কবে শেষ হবে—সেটা কেউ জানে না।
এটা কে লিখছে সেটা আমিও জানিনা।
27/04/2020
া_শো_কা_হ_ত
গভীর দু:খের সাথে জানাচ্ছি যে ব্যাচ ৯১ এর বড় ভাই, জনাব মুজতবা শাহরিয়ার যিনি দি সিটি ব্যাংক লিমিটেড এর মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার অপারেশন হিসেবে কর্মরত ছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন।
https://facebook.com/events/s/reconnect-notredamians2020/578398306078330/?ti=as
See you friends
২৩ জানুয়ারী পর্যন্ত কোরোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২৬ জন।
আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৫৬৫ জন। মৃত্যুর দৈনিক হার প্রতিদিন বাড়ছে, অর্থাৎ প্রত্যেক দিন আগের দিনের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে।
২৪ জানুয়ারী মারা গেছে ১৫ জন, মোট সংখ্যা ৪১।
২৫ জানুয়ারী মারা গেছে ১৫ জন, মোট সংখ্যা ৫৬।
২৬ জানুয়ারী মারা গেছে ২৪ জন, মোট সংখ্যা ৮০।
২৭ জানুয়ারী মারা গেছে ২৬ জন, মোট সংখ্যা ১০৬।
২৮ জানুয়ারী মারা গেছে ২৬ জন, মোট সংখ্যা ১৩২।
২৯ জানুয়ারী মারা গেছে ৩৮ জন, মোট সংখ্যা ১৭০।
৩০ জানুয়ারী মারা গেছে ৪৩ জন, মোট সংখ্যা ২১৩।
৩১ জানুয়ারী মারা গেছে ৪৬ জন, মোট সংখ্যা ২৫৯।
১ ফেব্রুয়ারি মারা গেছে ৪৫ জন, মোট সংখ্যা ৩০৪।
২ ফেব্রুয়ারি মারা গেছে ৫৮ জন, মোট সংখ্যা ৩৬২।
৩ ফেব্রুয়ারি মারা গেছে ৬৪ জন, মোট সংখ্যা ৪২৬।
৪ ফেব্রুয়ারি মারা গেছে ৬৬ জন, মোট সংখ্যা ৪৯২।
৫ ফেব্রুয়ারি মারা গেছে ৭৩ জন, মোট সংখ্যা ৫৬৫।
চায়নার বাইরে মারা গেছে একজন, ফিলিপাইন্সে। বাকি সব মৃত্যু চায়নায়।
লা 'হাওলা ওয়া লা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহ।
প্লেগ হলে একজন মুসলিমের করণীয়-পালনীয় কী?
• ছোঁয়াচে রোগের বিশ্বাস রাখা যাবে না •
ইবন 'উমার রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, "'আদওয়া (ছোঁয়াচে রোগ) বলতে কিছু নেই, ত্বিয়ারাহ (অশুভ লক্ষণ বা কুফা) বলতে কিছু নেই, হামাহ (প্যাঁচার ডাক সংক্রান্ত কুসংস্কার) বলতে কিছু নেই।" তখন এক বেদুঈন ব্যাক্তি উঠে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসূলুল্লাহ, সেসব উটের ব্যাপারে আপনার কী মতামত যেগুলো খোস পাঁচড়ায় ভুগে এবং তাদের থেকে বাকি সব উটও আক্রান্ত হয়?" রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম জবাব দেন, "সেটা তক্বদিরের নির্ধারণ অনুযায়ী হয়। অন্যথায়, প্রথম জন কীভাবে আক্রান্ত হল?" (সুনান ইবন মাজাহ, কিতাব নং ১, হাদিস নং ৮৬)
-
• মহামারী আক্রান্ত এলাকায় প্রবেশ বা এলাকা ত্যাগ করা যাবে না •
সা'দা রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, "তোমরা যদি জানতে পারো কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, তাহলে সেই এলাকায় প্রবেশ করবে না। আর যদি মহামারী তুমি যে এলাকায় আছো সেখানেও ছড়িয়ে পড়ে, তাহলে সেই এলাকা থেকে বের হবে না।" (স'হীহ আল-বুখারী, হাদিস নং ৫৭২৮)
-
• যথাযথ চিকিৎসা নিতে হবে •
আবু হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু তা'আলা 'আনহু বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, "আল্লাহ তা'আলা প্রতিষেধক (বা চিকিৎসা) সৃষ্টি করা ব্যাতীত কোন রোগ সৃষ্টি করেননি।" (স'হীহ আল-বুখারী, হাদিস নং ৫৬৭৮) অতএব অবশ্যই যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে, চিকিৎসা নিতে হবে, চিকিৎসা না পেলে আল্লাহ তা'আলার সাহায্য চেয়ে সেই চিকিৎসা খুঁজে বের করতে হবে।
-
• ঈমানের সাথে ধৈর্য্য ধরতে হবে •
আল্লাহ তা'আলা বলেন, "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'ঊন" (অর্থঃ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই কাছে ফিরে যাবো)। তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।" (সূরা আল-বাক্বারাহ, আয়াত নং ১৫৫-১৫৮)
তাছাড়া একাধিক হাদিসে বর্ণিত আছে যে মহামারীতে মৃত মুসলিমরা শহীদের মর্যাদা প্রাপ্ত, ইনশা আল্লাহ। (স'হীহ আল-বুখারী, হাদিস নং ২৮২৯; স'হীহ মুসলিম, হাদিস নং ১৯১৫-১৯১৬, সুনান আবু দা'ঊদ, হাদিস নং ৩১১১)
-
• তওবা করতে হবে এবং বেশি বেশি দু'আ করতে হবে •
আল্লাহ তা'আলা বলেন, "তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর তোমার কাছে যে অকল্যাণ পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে।" (সূরা আন-নিসা, আয়াত নং ৭৯) আবার আল্লাহ তা'আলাই বলেন "যারা মন্দ কাজ করে, তারপর তওবা করে নেয় এবং ঈমান আনে, [তাহলে] নিশ্চয়ই আপনার রাব্ব অতঃপর ক্ষমাকারী ও করুণাময়।" (সূরা আল-আ'রাফ, আয়াত নং ১৫৩)
আল্লাহ তা'আলা আরও বলেন, "তোমাদের রাব্ব বলেন, "তোমরা আমার কাছে দু'আ করো, আমি তোমাদেরকে সাড়া দিব," নিশ্চয়ই যারা আমার 'ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।" (সূরা আল-ঘাফির, আয়াত ৬০)।
সাওবান রাদ্বিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত আছেঃ রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "সৎকর্ম ছাড়া আর কিছু মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে না। দু'আ ছাড়া আর কিছু মানুষের তক্বদির পরিবর্তন করতে পারে না। আর মানুষ তার কোন পাপের ফলে নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হতে পারে।" (সুনান ইবন মাজাহ, হাদিস নং ৪০২২)
আল্লাহ তা'আলা আমাদের সহায় হোন।
24/01/2020
শুভ জন্মদিন, জনাব, গাজী আজমল স্যার।
সুস্থ দেহে, সুস্থ মনে বেঁচে থাকুন হাজার বছর।
16/01/2020
Heart-felt congratulations to Ex- Notredamian Mr. Khondoker Rashes Maqsood Sir for being Managing Director and CEO of Standard Bank Ltd
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Notre Dame College, Arambag, Motijheel
Dhaka
1000