Department of Marketing. FBS. BUP

Department of Marketing. FBS. BUP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department of Marketing. FBS. BUP, Education Website, Dhaka.

Photos from Department of Marketing. FBS. BUP's post 11/11/2024

Admission 2024-2025

16/04/2024

সতর্কীকরণ পোষ্ট : বাংলাদেশের পুলিশ
============

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।

সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে 'স্কোপোলামিন'। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে নীচের কিছু বিষয়ের কথা বলছি, এগুলো মাথায় রাখবেন:

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না, সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না, হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন-তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অব অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

©স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ।

07/03/2024
07/03/2024

আসসালামু আলাইকুম

বিষয়: জিমনেশিয়াম ব্যবহারের সময়সূচি প্রেরণ প্রসঙ্গে।

অত্র বিশ্ববিদ্যালয়ের লেকের পশ্চিম ক্যাম্পাসে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স; কক্ষ নং সিআর-১০১ ছাত্র ছাত্রীদের জন্য জিমনেশিয়াম চালু করা হয়েছে। উক্ত জিমনেশিয়াম নিম্নের সময় অনুযায়ী ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে:

ছাত্র:
০৯৩০ ঘটিকা হতে ১১০০ ঘটিকা পর্যন্ত
এবং ১২৩০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত।

ছাত্রী:
০৮০০ ঘটিকা হতে ০৯৩০ ঘটিকা পর্যন্ত
এবং ১১০০ ঘটিকা হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
1216