Engineering ক্লাব

Engineering ক্লাব Please share your experience!

একটা বিরাট সংখ্যার মেয়েরা এখন বিয়ে করার থেকে একা থাকায় বিশ্বাসী। বিয়ের নাম শুনলেই যেন মাইল খানেক দূরে পালাচ্ছে হাজার...
14/11/2025

একটা বিরাট সংখ্যার মেয়েরা এখন বিয়ে করার থেকে একা থাকায় বিশ্বাসী। বিয়ের নাম শুনলেই যেন মাইল খানেক দূরে পালাচ্ছে হাজার হাজার মেয়েরা। কিন্তু কেন? কেন হঠাৎ বিয়েতে এত অনীহা হয়েছে মেয়েদের?

এর সব থেকে বড় কারণ হল বেশিরভাগ মেয়েরাই আজ স্বাবলম্বী। নিজের অর্থ নিজে উপার্জন করতে জানে। এবং নিজের থাকার জন্য মাথার ছাদ, আর খাবার, দুটোই তারা জুটিয়ে নিতে পারে তাই অকারণে অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী নয় মেয়েরা।

যেহেতু মেয়েরা আজ ছেলেদের থেকে কোনও অংশেই কম নয়, তাই সমাজ বাড়ির বউদের যেসব অহেতুক নিয়মে বেঁধে রাখতে চেয়েছিল, যেমন 'বাড়ির বউকে অনেক সহ্য করতে হয়', বা 'বাড়ির বউকে বেশি কথা বলতে নেই' এই ধরনের বোকা বোকা নিয়ম মেয়েরা আর মানতে চাইছে না।

যেহেতু মেয়েরা এখন ইকুয়ালিটিতে বেশি বিশ্বাসী তাই বাড়ির বিভিন্ন কাজ যেমন- রান্না করা, বাসন মাজা, ঘর মোছাকে একচেটিয়া নিজেদের কাজ না মনে করে তারা চাইছেন পুরুষেরাও তাদের সঙ্গে ভাগাভাগি করে ঘরের কাজ করুক আর তাই মতের অমিল হবে বলে একা থাকতে চাইছেন মেয়েরা।

এখনকার দিনে বহু মেয়েই বাবা - মায়ের একমাত্র সন্তান। এবং বাবার পরে সংসারের একমাত্র আর্নিং সোর্স , একটি পুরুষের মতোই। তাই বিয়ের পরে নিজের বাবা মাকে ছেড়ে যেতে তারা চাইছেন না। এবং সমাজে একমাত্র ছেলের বাবা মাকেই দেখভাল করতে হবে এই নিয়মে তারা বিশ্বাসী নন। অগত্যা বিয়েতে বিশ্বাস হারাচ্ছেন।

এখনও পর্যন্ত মেয়েদের শ্বশুর বাড়িতে গিয়ে প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ির প্রতিটা লোকের মন জুগিয়ে চলতে হয়, অন্যদিকে পুরুষটি জামাই বলে মেয়ের বাড়ির প্রত্যেকে তাঁকে তোষামোদ করে এই একচোখো নিয়মকে মেয়েরা আর মানতে চায় না, যেহেতু শিক্ষায়, সামর্থে কোনও দিক থেকেই তারা পুরুষদের থেকে পিছিয়ে নেই তাই তারা অ্যাডজাস্টমেন্ট করতে চাইছেন না। উলটে নিজের মতো থাকতে পছন্দ করছেন।

সব থেকে বড় একটি ব্যাপার হল স্বাধীনতা। বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পরে মেয়েদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ পড়ে। এবং অন্যের মতামতে চলতে হয়। পোশাক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মেয়েদের স্বাধীনতার খর্ব হয় বিয়ের পরে। তাই আজকাল মেয়েরা স্বাধীনভাবে নিজের মতে থাকতে চাইছেন একা।
কারণ তাদের কাছে পরাধীন সংসারের থেকে স্বাধীন একাকীত্ব অনেক দামি। ©️ অনুলেখা

দয়া করে কপি পেস্ট করবেন না, রিপোর্ট দেওয়া হবে। ভাল লাগলে প্রাণ মন দিয়ে শেয়ার করুন।

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে! ✨১। ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন: কারো ব্যক্তিগত জীবন (...
14/11/2025

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে! ✨

১। ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন:
কারো ব্যক্তিগত জীবন (বিয়ে, সন্তান, চাকরি বা বেতন) নিয়ে কৌতূহলী প্রশ্ন করবেন না। মনে রাখবেন, কিছু প্রশ্ন একান্তই অপ্রাসঙ্গিক।

২। চেহারা নিয়ে মন্তব্য নয়:
কেউ কালো হয়ে গেছে, মোটা হয়ে গেছে বা চেহারা খারাপ হয়েছে— এই কথাগুলো কাউকে বলবেন না। আপনার অপ্রয়োজনীয় মন্তব্য কাউকে বি'ব্র'ত করতে পারে। আপনি তার বিউটিশিয়ান নন।

৩। উপদেশ তখনই দিন, যখন চাওয়া হয়:
কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না। যতক্ষণ না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নীরব থাকুন।

৪৷ গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন:
কেউ পাসওয়ার্ড টাইপ করার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। আর কেউ ছবি দেখানোর জন্য ফোন দিলে গ্যালারিতে প্রবেশ করবেন না।

৫। মনোযোগ দিন, স্মার্টফোন নয়:
কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি করা থেকে বিরত থাকুন। আপনার সম্পূর্ণ মনোযোগ তার প্রাপ্য।

৬। টাকা ধার করলে পরিশোধ করুন:
কারো কাছ থেকে টাকা ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন। ঋণদাতার মনে না থাকলেও আপনার সততা বজায় রাখুন।

৭। যাচাই করুন আপনার রসিকতা:
আপনি যখন কাউকে নিয়ে মজা করেন, তখন সে যদি সেটা উপভোগ না করে, তবে তৎক্ষণাৎ আপনার থামা উচিত এবং ভবিষ্যতে আর কখনো সেই রসিকতা করবেন না।

৮। সোশ্যাল মিডিয়ায় অতি-প্রচার নয়:
আপনার বিলাসবহুল জীবনযাত্রা (দামি গাড়ি, রেস্টুরেন্ট, গহনা) নিয়ে প্রতিনিয়ত পোস্ট করে অন্যকে বি'র'ক্ত করবেন না। এতে উল্টো ফল হতে পারে।

৯৷ ধর্মীয় বিশ্বাসে সম্মান:
কারো ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট করবেন না। অন্যের বিশ্বাস এবং মতামতকে সম্মান জানাতে শিখুন।

১০। কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না:
কারো নিকট থেকে কোনোভাবে উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার অবদানের যথাযথ মূল্যায়ন করুন।

এই সাধারণ নিয়মগুলো মেনে চললে আপনি শুধু ভালো মানুষই হবেন না, বরং সবার প্রিয় হয়ে উঠবেন। আপনার জীবনে আপনি কতটা সফল, সেটা আপনার আচরণেই বোঝা যায়।

কেমন লাগলো এই টিপসগুলো? আপনার মতে আর কোন অভ্যাসটি জরুরি, কমেন্টে জানাতে পারেন!

🦅 তুমি বাজ, মুরগি নও — নিজের শক্তিকে চিনে নাওএকজন জ্ঞানী মানুষের গাড়ি একটি গ্রামের কাছে নষ্ট হয়ে যায়। তিনি ভাবলেন, গ্...
14/11/2025

🦅 তুমি বাজ, মুরগি নও — নিজের শক্তিকে চিনে নাও

একজন জ্ঞানী মানুষের গাড়ি একটি গ্রামের কাছে নষ্ট হয়ে যায়। তিনি ভাবলেন, গ্রামে গিয়ে সাহায্য চাইবেন।

গ্রামে ঢুকতেই দেখলেন, এক বৃদ্ধ চৌকির উপর বসে আছেন। চারপাশে কিছু মুরগি দানা খাচ্ছে। কিন্তু সেই মুরগিদের মাঝে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন — একটি বাজের ছানা মুরগির মতো দানা খাচ্ছে!

তিনি বিস্মিত হয়ে গাড়ির কথা ভুলে গেলেন। বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন,
“বাজের ছানা মাটিতে দানা খাচ্ছে, এটা কীভাবে সম্ভব?”

বৃদ্ধ বললেন,
“এই বাজের ছানাটি আমি পাহাড়ের কাছে আহত অবস্থায় পেয়েছিলাম, তখন এটি মাত্র একদিনের। আমি ওকে বাড়িতে নিয়ে এসে যত্ন নিয়েছি এবং মুরগিদের মাঝে রেখে দিয়েছি। চোখ খুলেই ও মুরগিদের দেখেছে, তাই নিজেকে মুরগি ভাবতে শুরু করেছে। ওদের মতোই দানা খাওয়া শিখেছে।”

জ্ঞানী ব্যক্তি অনুরোধ করলেন,
“এই বাজটি আমাকে দিন — উপহার হিসেবে বা অর্থের বিনিময়ে। আমি ওকে নিয়ে গবেষণা করতে চাই।”

বৃদ্ধ বাজটি উপহার হিসেবে দিয়ে দিলেন।

গাড়ি ঠিক করে নিয়ে জ্ঞানী ব্যক্তি বাড়ি ফিরে এলেন এবং শুরু করলেন তার পরীক্ষা।

প্রতিদিন তিনি বাজটিকে ছাদ থেকে নিচে ফেলতেন। কিন্তু বাজটি প্রতিবারই ডানা গুটিয়ে, মাথা নিচু করে মাটিতে পড়ে যেত — ঠিক মুরগির মতো।

প্রতিদিন তিনি বাজটিকে সামনে বসিয়ে বলতেন,
“তুমি বাজ, মুরগি নও। নিজের পরিচয় চিনে নাও।”

তিনি উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, সারাইকি, পশতু — যত ভাষা জানতেন, সব ভাষায় বলতেন,
“তুমি বাজ, মুরগি নও। নিজের শক্তিকে চিনে নাও।”

এভাবে চলল কয়েকদিন।

একদিন তিনি বাজটিকে নিয়ে গেলেন একটি উঁচু পাহাড়ে।

তিনি আবার বললেন,
“নিজেকে চিনো। তুমি বাজ।”

এই কথা বলে তিনি বাজটিকে পাহাড় থেকে নিচে ফেলে দিলেন।

বাজটি ভয়ে ডানা গুটিয়ে, মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল।

কিন্তু কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখল — মাটি অনেক নিচে।

সে স্বভাবতই ডানা ঝাপটাতে শুরু করল — যেমন কেউ সাঁতার না জানলেও নদীতে পড়ে হাত-পা ছুঁড়ে দেয়।

ধীরে ধীরে সে বাতাসে ভারসাম্য রক্ষা করতে শিখল।

কারণ — উড়ে যাওয়ার ক্ষমতা তো তার ভেতরে আগে থেকেই ছিল, ঈশ্বরের দেওয়া।

কিছুক্ষণ পর সে আকাশে উঁচুতে উঠতে লাগল।

সে আনন্দে চিৎকার করতে লাগল, আরও উঁচুতে উঠল।

একসময় সে জ্ঞানী ব্যক্তির অনেক ওপরে পৌঁছে গেল, নিচে তাকিয়ে কৃতজ্ঞতা অনুভব করল।

তখন জ্ঞানী ব্যক্তি বললেন,
“ও বাজ, আমি তোমাকে নিজের কিছু দিইনি — শুধু তোমাকে তোমার পরিচয় চিনে নিতে সাহায্য করেছি।
তোমার ভেতরে যে অসাধারণ ক্ষমতা ছিল, তুমি শুধু তা জানতে না।”

---

# # # 🌟 আমাদের সবার মধ্যেই বাজের মতো শক্তি আছে

আমাদের মধ্যেও এমন অনেক ক্ষমতা আছে, যা আমরা জানি না।

প্রতিভা থাকা বড় কথা নয়।

প্রশ্ন হলো:
তুমি সেই প্রতিভাকে কীভাবে ব্যবহার করলে?**
তোমার চরিত্র ও ব্যক্তিত্বকে তা কীভাবে গড়ে তুলল?**

নিজেকে চিনো। নিজের শক্তিকে জাগাও।

একটা শিক্ষনীয় গল্প*** *** *** *** *** ***একটা ছিলো আজব জঙ্গল। আজব কেন বলছি- কারণ, সে জঙ্গলে বাঘ ও সিংহ ছিলো না। ছিলো শেয়...
14/11/2025

একটা শিক্ষনীয় গল্প
*** *** *** *** *** ***
একটা ছিলো আজব জঙ্গল। আজব কেন বলছি- কারণ, সে জঙ্গলে বাঘ ও সিংহ ছিলো না। ছিলো শেয়াল, নেকড়ে ও অন্যান্য তৃণভোজী প্রাণী। তবে শেয়াল ছিলো নেকড়ের তুলনায় অনেক বেশি এবং নেকড়ে দলের প্রধান বন্দী ছিলো শেয়ালের কাছে। এজন্য নেকড়ে ভয়ে শেয়ালের সঙ্গে যুদ্ধে নামতো না। জঙ্গলে শেয়ালের ছিলো একচ্ছত্র আধিপত্য। জুলুম করতে লাগলো জঙ্গলের প্রাণীদের ওপর।একটা সময় তৃণভোজী প্রাণিকুল চিন্তা করলো এভাবে আর কদিন চলবে। শেয়াল কে থামানো দরকার। তারা একত্রিত হলো, আন্দোলনে নামলো, যুদ্ধ ঘোষণা করলো জালিম শেয়ালের বিরুদ্ধে। শেয়াল ক্ষমতায় থেকে হত্যা করতে লাগলো আন্দোলনকারীদের। কিন্তু পিছু হটছে না আন্দোলনকারীরা। এদিকে নেকড়ে ঘোষণা দিলো আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই। কারণ নেকড়ে ভয়ে ছিলো এজন্য যে, হয়তো শেয়াল আবার তাদের উপর চড়াও হবে এই আন্দোলনে জড়িত থাকার জন্য। এদিকে আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং একটা সময়ে শেয়াল পালিয়ে গেলো জঙ্গল ছেড়ে। তৃণভোজী প্রাণিকুলে অর্জন করলো স্বাধীনতা। চারিদিকে উচ্ছাস, আনন্দ। এবার নেকড়ে বেরিয়ে এলো লুকায়িত স্থান থেকে। তাদের দাবি এই স্বাধীনতার অংশ তারাও। তাদের দলনেতা মুক্তি পেলো। নেকড়ের দল বললো, "আমাদের শাসক হিসেবে নির্বাচিত করুন, আমরা কথা দিচ্ছি আমরা মাংস খাওয়া থেকে বিরত থাকবো।আমরাও তৃণভোজী হবো।" এদিকে যারা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত, যারা প্রাণ দিয়েছে, তারা চায় পরিবর্তন। চায় সে জঙ্গলে শান্তি নেমে আসুক।

এখন আপনারা মানুষেরা কী চান বলুন তো,, জঙ্গলে শান্তি নেমে আসুক, নাকি নেকড়ের দলকে সুযোগ দিবেন, যারা বলেছে মাংস খাওয়া ছেড়ে তৃণভোজী হতে চায়।

স্বামীকে বশ করে রাখার টোটকা!দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা, অনু...
13/11/2025

স্বামীকে বশ করে রাখার টোটকা!

দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা, অনুভূতি এবং একে অপরকে বোঝার সূক্ষ্ম সেতুবন্ধনে। একজন পুরুষ সারাজীবন খুঁজে ফেরে এমন এক সঙ্গিনীকে, যার কাছে সে কেবল স্বস্তি ও নিরাপত্তাই পাবে না—পাবে ভালোবাসার প্রশ্রয়, স্বপ্নের আশ্রয়। যাঁর ভালোবাসার আঁচল ধরেই সে পাড়ি দেবে জীবনের ক্লান্তিকর সব পথ।

পুরুষদের মানসিক গঠন অনুযায়ী ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো—শারীরিক ঘনিষ্ঠতা। অনেক সময় তারা চায়, তাদের প্রিয়তমাও যেন ভালোবাসার এই সংজ্ঞাটিকে নিজের অন্তরে ধারণ করে নেয়—ভালবাসার প্রকাশ যেন শুধু মুখের ভাষায় নয়, হৃদয়ের অনুভব ও স্পর্শে হয়ে ওঠে জীবন্ত।

তাই স্বামীর মন জয় করতে চাইলে স্ত্রীদের জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন :

১. আবেদনময়ী উপস্থিতি :
পুরুষেরা সাধারণত তাদের স্ত্রীর মাঝে আকর্ষণীয়তা খোঁজে। স্নিগ্ধতা, রুচিশীলতা আর হালকা উষ্ণতার মিশেলে গড়া নারীর উপস্থিতি তাদের মনে দাগ কাটে গভীরভাবে।

২. উৎসুক মনোভাব :
স্বামী-স্ত্রীর সম্পর্ক কেবল দৈনন্দিন কথোপকথনের মধ্যে নয়, বরং একে অপরের প্রতি আগ্রহ, যত্ন ও উচ্ছ্বাসের মধ্যেও গড়ে ওঠে। স্বামী চায় তার স্ত্রী যেন তাকে নিয়ে আগ্রহী থাকে—তার কথা, কাজ, ভাবনা এবং স্বপ্নে।

৩. ব্যক্তিগত মুহূর্তের যত্ন :
একান্তে সময় কাটানোর সময় উদ্দীপনামূলক, সুন্দর ও স্বামীর প্রিয় পোশাক পরা অনেক সময় সম্পর্ককে রাঙিয়ে তোলে। গবেষণায় দেখা গেছে, লাল রঙের পোশাক অনেক বেশি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মনে হয় পুরুষদের কাছে।
(Journal of Experimental Psychology : General, পৃষ্ঠা ৩৯৯–৪০১)

৪. অন্তরঙ্গতা ও সচেতনতা :
বিশেষ কিছু অন্তর্বাস, সুগন্ধি বা কোমল আচরণ—এসব ছোট ছোট জিনিসও গভীর প্রভাব ফেলতে পারে স্বামীর মনে। কিন্তু তা যেন হয় ভালোবাসা ও আন্তরিকতার ছায়াতলে, কৃত্রিমতা বা অতিরিক্ত প্রদর্শনের বাইরে।

৫. সম্পর্কের যত্ন ও পুনর্গঠন :
বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই পারিবারিক চাপ, সন্তান, কাজের ব্যস্ততা ইত্যাদিতে দাম্পত্য সম্পর্কের কোমল রংগুলো ফিকে হয়ে যেতে পারে। এ সময় স্ত্রীর উচিত নিজে থেকে আগ্রহ দেখানো, ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা এবং স্বামীকে তার প্রাপ্য মানসিক ও শারীরিক ভালোবাসা দেওয়া।

৬. সম্মান ও প্রশংসার অভ্যাস গড়ে তোলা :

পুরুষেরা চায় তাদের স্ত্রী যেন তাকে শ্রদ্ধা করে। সে যদি ছোটখাটো কিছু অর্জন করে বা কোনো দায়িত্ব পালন করে, তাহলে তা আন্তরিকভাবে স্বীকৃতি দেওয়া—তার আত্মবিশ্বাস বাড়ায় এবং স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর করে।

যেমন : ‘তুমি না থাকলে আমার কী যে হতো!’— এমন একটা লাইন পুরুষের হৃদয়ে দিনের পর দিন গেঁথে থাকে।

৭. অভিযোগ নয়, বোঝানোর কৌশল :
দিনশেষে ক্লান্ত এক স্বামী যদি বাসায় ফিরে শুধু অভিযোগই শোনে, তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। তাই অভিযোগ না করে মধুরভাবে বোঝানো, অনুভবকে ভাগ করে নেওয়া সম্পর্ককে সুন্দর রাখে।

যেমন : ‘তুমি একটু বেশি সময় দিলে আমার দিনটা আরও ভালো কাটে।’— এভাবে বলাটা অনেক বেশি প্রভাব ফেলবে।

৮. তার 'ছোট ছেলে'টা খেয়াল রাখো :

প্রত্যেক পুরুষের মাঝেই একটা ছোট, আবেগী 'ছেলেসুলভ মন' লুকিয়ে থাকে। তার পছন্দের রান্না করে দেওয়া, হঠাৎ একটা ছোট গিফট দেওয়া বা খেয়াল করে জিজ্ঞেস করা—‘আজ তোমার মনটা কেমন?’—এই সহজ জিনিসগুলোও তাকে স্ত্রীর প্রতি গভীরভাবে টেনে রাখে।

৯. দ্বীনি সম্পর্কের ভিত শক্ত করা :

যদি স্বামী-স্ত্রী একসাথে নামাজ পড়ে, দোয়া করে, কুরআন বা হাদিসের কথা শোনে—তাহলে তাদের মধ্যে আত্মিক সংযোগ আরও দৃঢ় হয়। এই সংযোগ অনেক বড় ‘স্পিরিচুয়াল বন্ড’ তৈরি করে, যা চেহারা বা শরীরের চেয়ে অনেক গভীর।

১০. নিজের মানসিক প্রশান্তি বজায় রাখা :

স্ত্রী যদি নিজের ভিতরেই অশান্ত থাকেন, নিজের যত্ন না নেন—তাহলে সে চাইলেও পুরোপুরি ভালোবাসা দিতে পারে না। তাই আত্মসচেতন থাকা, নিজের মনের যত্ন নেওয়াও স্বামীকে ভালোবাসায় বেঁধে রাখার এক অনন্য টোটকা।

শেষ কথা :
স্বামীকে ভালোবাসায় বেঁধে রাখা কোনো জাদুবিদ্যার টোটকা নয়, বরং এটি হলো সচেতনতা, অনুভব আর পরস্পরের চাহিদা বুঝে নেওয়ার এক চিরন্তন প্রক্রিয়া। একজন নারী যখন ভালোবাসা, সৌন্দর্য, লজ্জাশীলতা আর বুদ্ধিমত্তার এক মোহন রূপে ধরা দেন, তখন তিনি হয়ে ওঠেন তাঁর স্বামীর চোখে অমূল্য এক ধন।

বাংলাদেশের কর্পোরেট দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত — “আমি শুধু নিজের কাজটা ঠিকমতো করি, পলিটিক্সে যাই না।” কথাটা শুনতে যে...
13/11/2025

বাংলাদেশের কর্পোরেট দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত — “আমি শুধু নিজের কাজটা ঠিকমতো করি, পলিটিক্সে যাই না।” কথাটা শুনতে যেমন ভালো লাগে, বাস্তবে ততটাই ভয়ংকর। কারণ তুমি পলিটিক্সে না গেলেও, পলিটিক্স কিন্তু তোমাকে ছাড়ে না।অফিসে পলিটিক্স মানেই শুধু নেগেটিভ কিছু না — এটা হচ্ছে পাওয়ার, প্রভাব, আর সম্পর্কের খেলায় বুদ্ধিমত্তা দেখানোর জায়গা। কিন্তু আমাদের দেশে ৮০% কর্মী এই বাস্তবতাটা বুঝে না। তারা ভাবে, “বস তো আমার কাজ দেখছে, আমি তো পারফর্ম করছি।” অথচ বাস্তবতা হলো — কর্পোরেট জগতে শুধু কাজ নয়, তুমি কার সাথে কেমন সম্পর্ক রাখছো, কে তোমাকে পছন্দ করে, কে করে না — এই বিষয়গুলোই তোমার ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করে।

একটা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর ৬০% প্রোমোশন হয় পারফরম্যান্সের চেয়ে সম্পর্ক দেখে। তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, যদি তোমার পলিটিকাল নেটওয়ার্ক না থাকে, তুমি একসময় “সাইডলাইন” হয়ে যাবে। অনেক সময় তুমি যাকে নিজের বন্ধু ভাবছো, সে-ই তোমার বিরুদ্ধে বসের কানে গল্প করছে—তোমার ছোট ভুলটাকে বড় করে তুলে ধরছে।

অফিস পলিটিক্সকে উপেক্ষা মানে হলো, তুমি নিজের চারপাশের পাওয়ার গেম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছো। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার টেবিলে বস তোমার নাম শুনবে না, বা কেউ বলবে “ও একটু কঠিন মানুষ, কাজ করে ঠিকই, কিন্তু দলবাজি করে না”—তখন তুমি বুঝবে, নীরব থাকা মানে সুযোগ হারানো।

তাই অফিসে শুধু কাজ নয়, পাওয়ার ম্যাপ বুঝতে হবে, কার হাতে সিদ্ধান্তের সুতো, কার সাথে কথা বললে দরজা খুলে যায়, সেটা জানতে হবে। এটা “চামচামি” নয়, এটা হলো “স্ট্র্যাটেজি”—তোমার ক্যারিয়ার বাঁচানোর স্ট্র্যাটেজি।

আজ যারা অফিস পলিটিক্সকে হালকাভাবে নিচ্ছে, কাল তাদের জায়গায় থাকবে এমন কেউ—যে কাজ কম জানে, কিন্তু সম্পর্ক তৈরি করতে জানে। আর তখন তোমার ট্যালেন্ট, ডেডিকেশন, কিংবা হার্ডওয়ার্ক কিছুই কাজে লাগবে না।

মনে রাখো, কর্পোরেট অফিসে বুদ্ধি দিয়ে না খেললে, খেলাটা তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি যদি পলিটিক্স না বোঝো, একদিন পলিটিক্সই তোমার চাকরি খেয়ে নেবে — নিঃশব্দে, নির্দয়ভাবে।

𝐇𝐨𝐦𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐞- "𝐃𝐨 𝐧𝐨𝐭 𝐝𝐢𝐬𝐭𝐮𝐫𝐛"."𝙽𝚎𝚟𝚎𝚛 𝚋𝚎 𝚜𝚘 𝚋𝚞𝚜𝚢 𝚖𝚊𝚔𝚒𝚗𝚐 𝚊 𝚕𝚒𝚟𝚒𝚗𝚐 𝚝𝚑𝚊𝚝 𝚢𝚘𝚞 𝚏𝚘𝚛𝚐𝚎𝚝 𝚝𝚘 𝚖𝚊𝚔𝚎 𝚊 𝚕𝚒𝚏𝚎". ⚠️
13/11/2025

𝐇𝐨𝐦𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐞- "𝐃𝐨 𝐧𝐨𝐭 𝐝𝐢𝐬𝐭𝐮𝐫𝐛".
"𝙽𝚎𝚟𝚎𝚛 𝚋𝚎 𝚜𝚘 𝚋𝚞𝚜𝚢 𝚖𝚊𝚔𝚒𝚗𝚐 𝚊 𝚕𝚒𝚟𝚒𝚗𝚐 𝚝𝚑𝚊𝚝 𝚢𝚘𝚞 𝚏𝚘𝚛𝚐𝚎𝚝 𝚝𝚘 𝚖𝚊𝚔𝚎 𝚊 𝚕𝚒𝚏𝚎". ⚠️

ঔপনিবেশিক দিল্লিতে ব্রিটিশরা যখন অতিরিক্ত কোবরা সাপের সমস্যা মোকাবেলা করছিল, তখন তারা কোবরা দমনে একটি পুরস্কার প্রথা বা ...
19/10/2025

ঔপনিবেশিক দিল্লিতে ব্রিটিশরা যখন অতিরিক্ত কোবরা সাপের সমস্যা মোকাবেলা করছিল, তখন তারা কোবরা দমনে একটি পুরস্কার প্রথা বা 'বাউন্টি' ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে ঘোষণা হয় কৃষক তার প্রতিটি মৃত কোবরা সাপ জমার বিপরীতে একটি পুরস্কার গ্রহণ করবে। তাতে অন্তত কিছুটা কোবরা প্রভাব কমবে বলে আশা করা হচ্ছিল। 🐍
কিন্তু এর ফলশ্রুতিতে ব্রিটিশরা আরেকটি নতুন সমস্যার উদ্রেক দেখতে পায়, কারণ কিছু মানুষ পুরস্কার পাওয়ার লোভে নতুন করে কোবরা পোষা শুরু করে। তাতে সাপের সংখ্যা কমবে তো দূরে থাক কোবরা প্রভাব আরও ভয়াবহ ভাবে বেড়ে যায়। যা সমস্যা সমাধান না হয়ে আরও জটিল রুপ ধারণ করে। 🐍🐍🐍
পরবর্তিতে তা "কোবরা প্রভাব" (Cobra effect) নামে পরিচিত হয়। 🚫
ঘটনা পরবর্তি ব্রিটিশ শাসন আমলে রাজ্যে কোনো সমস্যা সমাধানে জটিলতা দেখা দিলে তাকে "কোবরা প্রভাব" (Cobra effect) বলা হতো। 😉

05/03/2025
05/11/2024

আগে জানতাম হনুমান 🐒 লঙ্কা যায়,
এখন দেখি যে-ই লঙ্কা যায় সে-ই হনুমান হয়! 🦧

"Learning to practice mechanical engineering is a lifetime assignment. New problems are continually demanding new analys...
07/05/2024

"Learning to practice mechanical engineering is a lifetime assignment. New problems are continually demanding new analyses, new measurements, and new experiments for their solution."
~ Charles F. Shoop

We build the World. 🛠
HAPPY ENGINEER'S DAY. ⚙️



Address

Dhanmondhi
Dhaka
1211

Telephone

+8801552467127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineering ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Engineering ক্লাব:

Shortcuts

Share

Category