বিসিএস ও সকল চাকুরীর প্রস্তুতি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিসিএস ও সকল চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও সকল চাকুরীর প্রস্তুতি বিসিএস ও অন্যান্য সকল সরকারী বেসরকার?

17/12/2023

-3 থেকে -3 বিয়োগ করলে কত থাকে...?

অনেকেই ভুল করবেন...!! 😎

17/12/2023

-2 থেকে -2 বিয়োগ করলে কত থাকে?

অনেকেই ভুল করবেন!

12/12/2023

অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আয় করতে চাইলে ইনবক্স করুন অথবা প্রথম কমেন্টস এ টেলিগ্রাম লিংক এ যুক্ত হতে পারেন।

অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আয় করতে চাইলে ইনবক্স করুন অথবা প্রথম কমেন্টস এ টেলিগ্রাম লিংক দেওয়া আছে আপনারা চাইলে যুক্ত হ...
11/12/2023

অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আয় করতে চাইলে ইনবক্স করুন অথবা প্রথম কমেন্টস এ টেলিগ্রাম লিংক দেওয়া আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। কোন রেফারেল করা লাগেনা , কোন প্রকার এড ফি নেই । আপনি কাজ করে ইনকাম করবেন । কাজ করতে আমরা আপনাকে সাহায্য করবো।
(Sponsored Post)

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
08/10/2023

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

21/04/2023

ঈদের শুভেচ্ছা পোষ্টার তৈরী করুন মোবাইল দিয়ে।
https://fb.watch/k1Yg3aB-0d/

09/04/2023
তুমি কি এটা সমাধান করতে পারবে?
09/04/2023

তুমি কি এটা সমাধান করতে পারবে?

কে এটা সমাধান করতে পারবে?
09/04/2023

কে এটা সমাধান করতে পারবে?

09/04/2023

পড়া শেষে Ok লিখুন!
বাংলাদেশ বিষয়াবলী
বিশ্ববিদ্যালয়, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন ও অন্যান্য পরীক্ষার জন্য
=============================
✬ মুজিবনগর দিবস — ১৭ এপ্রিল
✬ জাতীয় পতাকা দিবস — ২ মার্চ
✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি
✬ বাংলাদেশে কৃষি দিবস — পহেলা অগ্রহায়ণ
✬ 'আসাদের শার্ট 'এর লেখক- শামসুর রাহমান
✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় — ১৯৭৫ সালের ৩ নভেম্বর
✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর
✬ বাংলাদেশের জাতীয় দিবস –- ২৬শে মার্চ
✬ রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর
✬ সংবিধান দিবস — ৪ নভেম্বর
✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয় — ১০ এপ্রিল,১৯৭১
✬ কক-বরক ভাষায় কারা কথা বলে — ত্রিপুরা
✬ ত্রিপুরাদের প্রধান উৎসব — বৈসু
✬ খাসিয়া উপজাতি বাস করে — সিলেটে
✬ ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রতে বিভক্ত — ৩৬ টি
✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি — মারমা
✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা — ৩২টি
✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে - ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়
✬ গারোদের ঘর বসতি গল্পটি লেখক- শাবলু শাহাবউদ্দিন
✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে
✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম — মাওরি
✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে — বৃহত্তর ঢাকা জেলায়
✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান — পাঙন
✬ রাজবংশী উপজাতিরা বাস করে — রংপুরে
✬ ঢাকার পূর্ব নাম — জাহাঙ্গীর নগর
✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল — পুণ্ড্রনগর
✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন — জাহাঙ্গীরনগর
✬ লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দূর্গ
✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন — শফিকুল হক হীরা
✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ
✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে — ১৯৯৭ সালে
✬ জাতীয় কন্যা শিশু দিবস — ৩০ সেপ্টেম্বর
✬ জাতীয় সংহতি দিবস — ৭ নভেম্বর
✬ জাতীয় কর দিবস — ১৫ সেপ্টেম্বর
✬ শহীদ আসাদ দিবস — ২০ জানুয়ারি
✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী — চাকমা
✬ মারমাদের প্রধান পেশা — জুম চাষ
✬ সাঁওতালরা বাস করে — রাজশাহী ও দিনাজপুর জেলায়
✬ বরিশালের পূর্ব নাম — চন্দ্রদ্বীপ
✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম — নাসিরাবাদ
✬ সিলেটের পূর্ব নাম — জালালাবাদ

09/04/2023

অনেকের প্রশ্ন, চাকরি করে কি জব চেঞ্জ করা সম্ভব?
আজকে আমি আমার চাকরির গল্পটা বলবো। ২০১৮ সাল, তখন মাস্টার্স এর সেমিস্টার ফাইনাল চলছে। পরীক্ষার মাঝে সাব-ইন্সপেক্টর পরীক্ষার রিটেন। বাসায় কাউকে না জানিয়ে পরীক্ষার জন্য আবেদন করেছিলাম, শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তারপর রিটেন দিয়েছি। লিখিত পরীক্ষা ভালো হয়েছিল জন্য জানতাম ভেরিফিকেশন হবে সেজন্য বাসায় বলাটা জরুরি ছিল। এরপর মাস্টার্স এর ডিফেন্স দেওয়ার আগেই সাব ইন্সপেক্টরের বেসিক ট্রেনিং করতে সারদা গেছি। ট্রেনিং থেকে ছুটি নিয়ে মাস্টার্সের ডিফেন্স দিয়েছি।
জীবনে প্রত্যেকটা সেকেন্ডের যে মূল্য কতটুকু হতে পারে তা জানিয়েছিল সারদার এই পুলিশ ট্রেনিং। ট্রেনিং এর মাঝে পাওয়ার ছোট ছোট সময়গুলোতে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করতাম। মনে আছে, ভোর সাড়ে চারটার থেকে শুরু হওয়া পিটি, প্যারেড শেষে আমাদের আইনের ক্লাস শুরু হতো দশটায়। চার ঘন্টা টানা চলতো এই ক্লাস। পিটি প্যারাটের ক্লান্তিতে যখন সবার চোখে ঘুম, জোর করে চোখ মেলে রেখে তখন প্রিপারেশন নিয়েছি জবের। আশেপাশে অনেকেই ছিল বিসিএস এর ভাইভা, রিটেন দেওয়া। তাদের দিকে তাকিয়ে থাকতাম, তাদের পড়ার স্টাইল গুলো ফলো করতাম। মূলত গোছানো প্রিপারেশনের যাত্রা শুরু হয়েছে তাদেরকে দেখেই। এরপর বিকেলের প্যারেটের পরে সন্ধ্যা সাতটা থেকে রাত ৯ টা পর্যন্ত আবার আইনের ক্লাস। সেখানেও চেষ্টা করতাম বই পড়তে। ট্রেনিং এর ফাঁকে থাকা ছোট গ্যাপগুলাতেও পকেট নোটে পড়া টুকে নিতাম। পুরো এক বছর ধরে একটা সেকেন্ডও যাতে নষ্ট হয় সে চেষ্টা করেছি। চেষ্টা করেছি পুরোদমে সময়গুলোকে কাজে লাগানোর।
পুলিশের জবে ঢোকার আগেই স্বপ্ন ছিল পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি করার। সে স্বপ্ন পূরণ করতে আমার কাছে একটাই রাস্তা ছিল। ট্রেনিং এ মেধারক্রমে ১০০ এর মধ্যে আসা। ট্রেনিং এ ১৭৫৯ জনের মধ্যে আমার পজিশন ছিল ৯ম। সেই সুবাদে স্বপ্নের পুলিশ হেডকোয়ার্টার্সে। কাছ থেকে দেখেছি পুলিশের বড় বড় অফিসারদের। তাদের লাইফ স্টাইল আমাকে মুগ্ধ করেছে সব সময়। পুলিশ হেডকোয়ার্টার্সে আমার সব থেকে পছন্দের জায়গা ছিল লাইব্রেরী। গবেষণার কাজে মোটামুটি পারদর্শী হওয়ায়, সে শাখাতেই পোস্টিং নিতে পেরেছিলাম। গবেষণার ডেস্ক জব করে তার পাশাপাশি প্রিপারেশন নিতে পেরেছিলাম সেখানেও। কম্পিউটারে কাজ চলছে আর সামনে সবসময় একটা বই খোলা। স্বপ্ন ছিল একজন বড় পুলিশ অফিসার হওয়ার। পুলিশ হেডকোয়ার্টার্সের আমার কলিগদের কাছে আমি চির কৃতজ্ঞ।
ইপেপার, ফেসবুক, বিভিন্ন জব গ্রুপ, বই থেকে নেওয়া তথ্যগুলো দিয়ে রাত জেগে তৈরি করতাম নোট খাতা। ইপেপার থেকে প্রয়োজনীয় অংশগুলো প্রিন্ট করে রাখতাম ফাইলে। নীলক্ষেত থেকে কেনা প্যাডগুলোতে নোট করে নিতাম সংবাদের বড় বড় অংশগুলো। গাইড বইয়ের থেকে এই নোটখাতাগুলোই পড়া হয়েছে বেশি। শুক্র আর শনিবার অফিস ছুটি হওয়ার কারণে প্রায় প্রত্যেক শুক্রবারে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করতাম। সামনে আসা ৯ম, দশম গ্রেডের সব সার্কুলার আবেদন করতাম শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য। মনে আছে যখন পরীক্ষা থাকতো না সে শুক্রবার গুলো বোরিং যেত। পরীক্ষা দেওয়া এক প্রকার নেশায় পরিণত হয়েছিল।
৪১,৪৩,৪৪ বিসিএস পুলিশ হেডকোয়ার্টার্স থেকেই দেওয়া। আমার রেজাল্টে আমার থেকে বেশি খুশি হতো আমার কলিগগুলো। অফিস থেকেই কয়েকবার বাংলাদেশ ব্যাংকে গেছি ব্যাংকের ভাইভা দিতে। ঢাকায় চাকুরি করার ইচ্ছা থাকায় ঢাকার বাহিরে গিয়ে জব করতে হবে এরকম জবের প্রতি আগ্রহ ছিল কম। পুলিশ হেডকোয়ার্টার্সে জব করা অবস্থাতেই প্রায় ১০/১২ টা ভাইভা দিয়েছি।
পুলিশ হেডকোয়ার্টার্স ছাড়লাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-কর কর্মকর্তা পদে জয়েন করার জন্য ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে, মেরিট পজিশন ২য়। লক্ষ্য এখনও অটুট, স্বপ্ন বিসিএস পুলিশ ক্যাডার। রাজউকে সহকারী পরিচালক (প্রশাসন) পদে সুপারিশপ্রাপ্ত হলাম, পজিশন সম্ভাবত ১ম। এটা সুপারিশপ্রাপ্ত ৫ম চাকুরি। যে চাকুরিগুলোকে একসময় স্বপ্ন ভাবতাম, টাকা/লিঙ্ক ছাড়া এ চাকুরিগুলো হয় না ভাবতাম সে চাকুরিগুলো করতে পারছি। বিধাতার কাছে কোটি কোটি শুকরিয়া...
মোঃ হাসানুল বাসার (মিরন)
উপ-কর কর্মকর্তা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সুপারিশপ্রাপ্ত,
সহকারী পরিচালক (প্রশাসন)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

09/04/2023

ভাইভা অভিজ্ঞতা( Both Cadre)
বিষয়ঃ গণিত
তারিখঃ ২৩/০৩/২০২৩
সময়ঃ১২-১৫ মিনিট(ক্রম ২য়)
বোর্ড- জাহিদুর রশিদ স্যার
প্রবেশ করে সালাম দিলাম, স্যাররা মাস্ক খুলে বসতে বললেন। ব্যক্তিগত কিছু প্রশ্ন করেছিলেন।
চে:এখন কি করেন?
আমি: Answered
চে: .০৭৫ কে শতকরায় প্রকাশ করুন।
আমি: Answered
চে:বাংলাদেশ সরকার জাপান সরকার তুলনা করুন।
আমি: Answered (বেশি কিছু বলতে পারিনি)
চে:নদী কিভাবে সম্পদ হতে পারে?
আমি: Answered
চে: আপনাকে কোনো উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেয়া হলে সেই উপজেলায় কোনো নদী থাকলে সেখানে নদী দূষণ কিভাবে রোধ করবেন?
আমি: Answered
চে:সংবিধিবদ্ধ ও সংবিধান সংস্থার মধ্যে পার্থক্য কি? উদাহরণসহ বলুন।
আমি: Answered (উত্তর দিয়েছি কিন্তু স্যার নিয়েছেন কি না জানি না।আমি নিশ্চিত কিনা,স্যার জিজ্ঞেস করেছিলেন।)
চে: climate vs weather স্পেসেফিক পার্থক্য বলুন।
আমি: Answered
Ex-1: Do you know about poet of politics?
আমি: Answered
Ex-1: Why is he called poet of politics?
আমি: Answered
Ex-1: Did any Speech of Bangabandhu get international recognition?
আমি: Answered Ex-1:Which institution?
আমি: Answered Ex-1: If you are selected as Deputy commissioner(DC) in any district, mention 3 points which you will do first?
আমি: Answered
Ex-1:You have a good career in teaching profession. Why would you like to join Cadre Service?
আমি: Answered
EX-2: আমরা কেন আপনাকে সাহায্য করছি? কিংবা আপনি বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হলে কি করবেন?
আমি: Answered(জনগনের সেবা)
EX-2: তিন দিন পরেই ২৬ মার্চ।২৬ শে মার্চ নিয়ে একটা বক্তৃতা দিন।
আমি: Answered ( নার্ভাসনেস কাজ করেনি
কিন্তু গুছিয়ে বলতে পারিনি )
EX-2:আপনার জেলার বিখ্যাত কয়েকজন সাহিত্যিকের নাম বলুন?
আমি: Answered (জহির রায়হান,শহীদুল্লাহ কায়সার, সেলিম আল দীন)
EX-2ঃসেলিম আল দীনের কয়েকটা নাটকের নাম বলুন।
আমি: Answered
EX-2ঃ হাতহদাই কি?
আমিঃ Sorry Sir
EX-2: প্রশাসনে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগাবেন?
আমি: Answered (বেশি কিছু বলতে পারিনি)
EX-2:
সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম বলতে কী বোঝায়?
আমি: Sorry Sir
EX-2:
গত এক বছর যাবৎ আপনি কি কি উপন্যাস পড়েছেন?
আমি: Answered (পথের পাঁচালী,দেবদাস)
EX-2: পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র নির্মাণ কে?
আমি: Answered
EX-2:. সত্যজিত রায়ের বাবার নাম কি?
আমি: Sorry Sir
EX-2: তার দাদার নাম কি? তিনি কোন অঞ্চলের ছিলেন?
আমি: Sorry Sir
অধুনা কোনো একজন লেখকের একটি প্রকাশিত বইয়ের কথা জিজ্ঞেস করেছিলো নাম মনে নাই।
প্রথম বিসিএস ছিল রিটেন পরীক্ষা খুব বেশি ভালো হয়নি। তাই এখান থেকে খুব বেশি কিছু প্রত্যাশা ছিল না তাই কোন চাপও ছিল না, নির্ভয়ে ভাইভা দিয়েছিলাম।
বি.দ্রঃ বানান ভুল কিংবা ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Oli Ahamed Rayhan
Lecturer(Mathematics)
Dhaka Residential Model College.
Former Aerodrome Officer(ATM), Barishal Airport.

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বিসিএস ও সকল চাকুরীর প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিসিএস ও সকল চাকুরীর প্রস্তুতি:

Shortcuts

Share

Category