16/03/2026
নারীর জয়গান: Badabon Sangho-বাদাবন সংঘ‘র বর্ণাঢ্য আয়োজন
৮ই মার্চ, ২০২৬ আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে Inventors Puppets মেতে উঠেছিল উৎসবে। বাদাবন সংঘের অদম্য নারী ও উন্নয়ন কর্মীদের সাথে আমাদের পাপেট বন্ধু #টুবাই, #টুবলু এবং #বুলু সারাদিন কাটিয়েছে নাচ, গান, হাসি, নাটক আর প্রাণবন্ত আলোচনায়।
এবারের প্রতিপাদ্য "প্রযুক্তিতে সমতা: নারী শক্তির নতুন দিগন্ত" কে সামনে রেখে আমরা তুলে ধরেছি জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর অসামান্য অবদান এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার গুরুত্ব।
আমাদের পরিবেশনায় ছিল, ডিজিটাল বিপ্লব এবং প্রযুক্তির ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বিদ্যমান বৈষম্য দূর করার লক্ষ্যে মঞ্চস্থ করেছি বিশেষ পাপেট থিয়েটার “আমরা শক্তি আমরা বল”। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) খাতে নারীদের পিছিয়ে থাকা কাটিয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেছি গল্পের ছলে।
আমাদের এই অংশীদারিত্বের উৎসবে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই Ambassade de France au Bangladesh - French Embassy in Dhaka, #নারী_অধিকার_কমিশন, BotTala- a performance space, ছায়ানটকে।
নারীর অধিকার রক্ষায় এবং তাদের এগিয়ে চলায় আমরা সবসময় পাশে আছি, সাথে আছি। আমাদের এই পথচলায় আপনিও সাথে থাকুন।
#নারীদিবস২০২৬ #প্রযুক্তিতেসমতা
14/03/2026
৫৫ বছরেরও বেশি সময় ধরে Sesame Street/ Sisimpur শুধু শিশুদের বিনোদনই দেয়নি, তাদের চারপাশের পৃথিবীকে দেখতে ও বুঝতে সাহায্য করেছে।
দুঃখ, শোক এবং বড় বড় অনুভূতির মতো বিষয় নিয়ে কথা বলা থেকে শুরু করে অটিজম-সম্পন্ন প্রথম মাপেট চরিত্র জুলিয়াকে পরিচয় করিয়ে দেওয়া পর্যন্ত, সেসেমি সবসময় সময়ের প্রযুক্তি ও মিডিয়াকে ব্যবহার করেছে শিশুদের মধ্যে সহমর্মিতা, মানসিক দৃঢ়তা এবং নিজের জায়গা খুঁজে পাওয়ার অনুভূতি গড়ে তুলতে।
এত বছর পরও আমরা Inventors Puppets শিখছি এবং পরিবর্তিত হচ্ছি। গবেষণা, মিডিয়া, নতুন ডিজিটাল ও প্রযুক্তিগত প্ল্যাটফর্ম এবং গল্প বলার শক্তিকে একত্র করে আমরা শিশুদের কাছে পৌঁছাতে, তাদের শেখাতে এবং বাস্তব প্রভাব তৈরি করতে কাজ করে যাচ্ছি।
এমন এক সময়ে যখন শিশুরা আগের চেয়ে অনেক বেশি জটিল বাস্তবতার মধ্যে দিয়ে বড় হচ্ছে, তাদের মানসিক সুস্থতাকে সমর্থন করে এমন বিশ্বাসযোগ্য ও গবেষণাভিত্তিক কনটেন্ট শুধু অর্থবহ নয়, এটা সেই ভবিষ্যৎ গড়ার জন্য অপরিহার্য, যেখানে আমরা সবাই বাস করতে চাই।
Parents.com-এর আর্টিকেলটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা Inventor's Puppet সহ যারা এই মাধ্যমে কাজ করছি কেন গুরুত্বপূর্ণ।
Why ‘Sesame Street’ Still Matters—57 Years Later
The show's ability to be there with us on sunny and cloudy days has made it a foundational piece of our lives for nearly six decades, proving time and time again that all are welcome to walk along 'Sesame Street.'
08/03/2026
নিয়মিত বিভিন্ন স্কুলে যাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে সেশন করা, গল্প বলা, পাপেট শো করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীলভাবে গড়ে তোলা Inventors Puppets–এর অন্যতম কাজ। আমরা বিশ্বাস করি, শিশুরা হাসবে, খেলবে, শিখবে, প্রাণ খুলে বাঁচবে এবং বড় হবে একটি সহানুভূতিশীল ও ইনক্লুসিভ পৃথিবীতে। সেই পৃথিবী গড়ার স্বপ্ন নিয়েই আমাদের পথচলা।
অনুভূতি ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে শিশুরা যেন নিজেদের জগত নিজেরাই সৃষ্টি করতে শেখে, এই প্রত্যয়ে YWCA Higher Secondary Girls' School‘র শিক্ষার্থীদের সাথে আমরা আমাদের নতুন পথচলা শুরু করেছি। নানাবিধ কারিকুলামের পাশাপাশি পাপেট থিয়েটার ও পাপেট চরিত্রদের সাথে শিশুদের কল্পনা, ভাবনা ও অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল প্রতিপাদ্য।
শিশুরা যখন গল্পের ভেতর দিয়ে নিজেদের কথা বলে, তখন শেখাটা হয়ে ওঠে আনন্দের, আর সেই আনন্দই তাদের সৃজনশীল ভবিষ্যতের বীজ বপন করে। আমাদের বিশ্বাস পাপেট, গল্প আর খেলাধুলার মাধ্যমে শেখা শিশুদের আত্মবিশ্বাসী, কল্পনাপ্রবণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
27/02/2026
Inventor's Puppet এর পার্টনার অর্গানাইজেশন Let's Play প্রিস্কুল, যারা মন্টেসরি কারিকুলামের মাধ্যমে শিশুদের সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলছে। স্কুলের গ্রাজুয়েশন প্রোগ্রামে আমাদের সবার প্রিয় #টুবাই উপস্থিত ছিল তার বন্ধুদের শুভেচ্ছা জানাতে।
বন্ধুদের সঙ্গে আনন্দ, খেলা আর শেখার এক উজ্জ্বল মুহূর্তে ভরে উঠেছিল পুরো আয়োজন। এই সুন্দর আয়োজনে অভিভাবক, শিশু, শিক্ষক এবং Inventors Puppets— সবাই মিলে কাটিয়েছে এক প্রাণবন্ত ও স্মরণীয় সময়।
শৈশবের এই ছোট ছোট মুহূর্তগুলোই ভবিষ্যতের বড় স্বপ্নের বীজ বপন করে।
22/02/2026
পুতুলনাচের উৎস,
প্রবর্তক ও সুপ্রাচীন
ঐতিহ্য: রাঢ়বঙ্গ
পুতুলনাচ আমাদের দেশের এক প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকশিল্প, যার ইতিহাস কয়েক হাজার বছর পুরোনো। এই লেখায় পুতুলনাচের জন্ম, বিকাশ এবং রাঢ়বঙ্গের সঙ্গে তার গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। বৌদ্ধ যুগের আচার অনুষ্ঠান থেকে শুরু করে স্মৃতির আলোছায়া ও চৈতন্যদেবের সময় পর্যন্ত পুতুলনাচ কিভাবে সমাজ ও ধর্মাচারের মাধ্যমে ছিল, তা এখানে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সময়ে এই শিল্পের সংকট ও সম্ভাবনার কথাও আলোচনা করা হয়েছে।
— বোকা
বছর কুড়ি পরে ১৭৫ পৃষ্ঠায়
বোকার শীতসংখ্যা, পত্রিকা লিঙ্ক প্রথম কমেন্টে:-
21/02/2026
২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনায় অনন্য দিন, ভাষার জন্য ভালোবাসা, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ২১শে ফেব্রুয়ারি প্রমাণ করে মাতৃভাষার গুরুত্ব কেবল বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্যই অপরিসীম।
মাতৃভাষা মানুষের অনুভূতি, চিন্তা ও আত্মার সবচেয়ে স্বাভাবিক প্রকাশের মাধ্যম। নিজের ভাষাকে ভালোবাসা নিজের শিকড়কে ভালোবাসা, নিজের সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করা। ভাষার সুন্দর ও শুদ্ধ ব্যবহার মানুষের চরিত্রের সৌন্দর্য, আবেগের গভীরতা এবং প্রজ্ঞার পরিচয় বহন করে।
শহীদ মিনার-এ শ্রদ্ধা জানানো বা বাংলা ভাষায় কথা বলা, শুধু ভাষা ব্যবহার করা না, আমাদের আত্মপরিচয়কে জীবন্ত রাখা।
কিন্তু বর্তমান সময়ে বাংলা ভাষার প্রতি রাষ্ট্রের যে অবস্থান, তা আমাদের ভাবিয়ে তোলে। প্রশাসন, শিক্ষা ও গণমাধ্যমের নানা ক্ষেত্রে বাংলার যথাযথ প্রয়োগ ও মর্যাদা নিশ্চিত করতে অনীহা বা অবহেলার চিত্র চোখে পড়ে। আমরা কি সত্যিই ভাষার চেতনাকে ধারণ করছি, নাকি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখছি?
জাতি বা রাষ্ট্র হিসেবে যদি আমরা নিজের ভাষার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হই, তবে তা আমাদের উদাসীনতারই প্রতিফলন। ভাষার জন্য ভালোবাসা আসুক, আলো আসুক। পৃথিবীটা দেখি মাতৃভাষায় শিখি। ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #একুশে_ফেব্রুয়ারি #মাতৃভাষা #বাংলা_ভাষা #আমার_ভাষা_আমার_পরিচয়
10/02/2026
পাপেট ক্যারেকটার গুলোর সঙ্গে শিশুদের যে সম্পর্ক গড়ে ওঠে, তা স্বাভাবিকভাবেই খুব ইতিবাচক ও প্রাণবন্ত। শিশুদের কৌতূহল জাগায়, কল্পনাশক্তিকে উসকে দেয় এবং নিরাপত্তা ও আনন্দের অনুভূতি তৈরি করে। শিশুরা পাপেটদের বন্ধু হিসেবে দেখে, যাদের সঙ্গে কথা বলা যায়, প্রশ্ন করা যায়, নিজের অনুভূতি প্রকাশ করা যায়।
এই চরিত্রগুলোর মাধ্যমে শিশুরা শেখে ভাগাভাগি, সহমর্মিতা, সহযোগিতা ও সৃজনশীল চিন্তা। পাপেটরা কখনো শিক্ষক, কখনো সহযাত্রী, আবার কখনো নির্ভরযোগ্য বন্ধু হয়ে ওঠে। ভাষা বিকাশ, সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে স্বাভাবিক খেলাধুলার মধ্য দিয়েই। Inventor's Puppet শিশুদের জন্য বিনোদন, শেখা, ভাবা এবং বেড়ে ওঠার আনন্দময় সঙ্গী।
#ইনভেন্টরস_পাপেট #পাপেটথিয়েটার #শিশুবিকাশ #শিশুশিক্ষা #পাপেটশো
06/02/2026
শিল্পের ভাষা মূলত ভাবপ্রধান। প্রতিটি ভাষারই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, আবার আছে তার সীমাবদ্ধতা ও সম্ভাবনা। গভীরভাবে অনুসন্ধান করলে বোঝা যায়, শিল্পের ভাষা ও আঙ্গিক শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনুভূতি, নীরবতা ও অভিজ্ঞতার ভেতর দিয়ে কথা বলে।
এই ভাবনা থেকেই একটি শুটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। উপলক্ষ ভাষা আন্দোলন এবং ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অনুধাবন। আমাদের চেষ্টা ছিল এমন একটি শিল্পভাষা নির্মাণ করা, যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম মাতৃভাষাকে শিখবে, হৃদয়ে অনুভব করবে।
Inventor's Puppet বিশ্বাস করে, শিল্পই পারে ইতিহাস, স্মৃতি ও অনুভূতিকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে তুলতে। ভাষার জন্য যে আত্মত্যাগ, সেই চেতনাই আমাদের সৃষ্টির প্রেরণা।
28/01/2026
চিন্তা–ভাবনার আদান–প্রদান, শিল্পে একাগ্রতা আর বন্ধু অর্গানাইজেশনগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভীষ্ট লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার যে প্রবল আগ্রহ ও উত্তেজনা—এই সবকিছুকে একসাথে ধারণ করেই আমাদের পথচলা।
গত বছরের শেষের দিকে Inventor's Puppet এর উদ্যোগে Kaktarua Puppet Theater- স্টুডিওতে পাপেট বিষয়ক নানা পরীক্ষা–নিরীক্ষা নিয়ে আমরা শুট করেছি একটি ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম। এই প্রক্রিয়ায় সাথে ছিলেন বন্ধু বৎসল Ekramul Kabir Shohan তার টিম নিয়ে, Asaduzzaman Ashik তার টিমসহ, আর ছিল Inventors Puppets এর নিজস্ব টিম—সবাই মিলে মুহূর্তগুলোকে নথিবদ্ধ করার আন্তরিক প্রয়াসে।
এই পথচলা আমাদের অনুপ্রেরণা, শেখা আর সম্মিলিত স্বপ্নের গল্প।
20/01/2026
অবশেষে অনুমোদিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations) সংক্ষেপে CPAADT. ফেকাল্টি সভা ও একাডেমিক কাউন্সিলে সকল শিক্ষক সদস্যের সমর্থন (২৩-০৬-২০২৫ ও ২০-১১-২০২৫) এবং সিন্ডিকেট সভার (২৬-০৬-২০২৫ ও ০৪-১২-২০২৫) সকল সদস্যের আন্তরিক সমর্থন ও সম্মতিতে অনুমোদন হলো একটি ইতিহাস সৃজনকারি প্রতিষ্ঠানের।
পুতুলনাট্য বা পাপেট সভ্যতার সমান বয়সী একটি সমন্বিত শিল্পকলা। বলা হয়ে থাকে ‘অসম্ভব সম্ভবের শিল্পকলা পুতুলনাট্য।’ মানুষ নিজ মুখে বলে লিখে বা শারীরিক ভাষার মাধ্যমেও যা বলতে বা বোঝাতে পারেনা, পাপেট অনায়াসে তা প্রকাশ করতে সক্ষম।
উক্ত সেন্টার সৃজনে প্রত্যক্ষ ভাবে যাঁরা সানন্দে সময় মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে সম্ভব করে তুলেছেন তাঁদের নাম পরিচয় সকলের জানা আবশ্যক বিবেচনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব সহ সিন্ডিকেটের সকল সদস্য এবং সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations) সংক্ষেপে CPAADT. প্রতিষ্ঠার লক্ষ্যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় গঠিত কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক ড. মোজাম্মেল হক (ডিন, কলা ও মানবিকী অনুষদ এবং সভাপতি, ‘সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স’), কমিটির সদস্য অধ্যাপক জামাল উদ্দিন (পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র), কমিটির সদস্য অধ্যাপক ড. লুৎফর রহমান (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), কমিটির সদস্য অধ্যাপক ড. হারুন অর রশীদ খান (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান (কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ), কমিটির সদস্য-সচিব জনাব মো. মাহতাব-উজ-জাহিদ (ডেপুটি রেজিস্ট্রার, সাধারণ প্রশাসন) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
14/01/2026
Nestlé Bangladesh PLC-এর ফ্যামিলি ডে উপলক্ষে Inventor's Puppet পেয়েছিল আমন্ত্রণ, নেসলের অফিসিয়ালদের সন্তানদের সাথে গল্প, কল্পনা আর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।
#টুবাই ও #টুবলু শিশুদের সাথে গল্প, হাসি আর মজার মুহূর্তে ভরিয়ে তুলেছিল পুরো সময়। কৌতূহলী চোখ, উচ্ছ্বসিত প্রশ্ন আর প্রাণখোলা হাসিতে রঙিন হয়ে উঠেছিল আয়োজন।
08/01/2026
Thank you to all our friends for the warm birthday wishes for Inventor's Puppet. Feeling grateful for all the love and support 💛