21/05/2026
এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা পরিদর্শন করেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এ সময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাদের সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
21/05/2026
এসএসসি পরীক্ষার শেষদিনে প্রিয় শিক্ষার্থীদের সাথে
19/05/2026
দশম শ্রেণির শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন, পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান এবং নবনিযুক্ত প্রিন্সিপাল জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
07/05/2026
শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ-এর সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান নদী এবং এসএসসি পরীক্ষার্থী–২০২৬ নুসরাত জাহান মীম-এর পরম শ্রদ্ধেয় পিতা গতকাল ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)@
মরহুমের মৃত্যুতে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
02/05/2026
নবাগত অধ্যক্ষ হিসেবে মোঃ সাইফুল ইসলাম স্যার, অধ্যক্ষ, বিএসসি (সম্মান), এমএসসি (গণিত), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এম.ফিল (ডুয়েট), পিএইচডি (চলমান), সাবেক অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ ও সাবেক উপাধ্যক্ষ, মির্জাপুর ক্যাডেট কলেজ কে আমাদের আইডিয়াল পরিবারে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল ভালোবাসায় বরণ করে নিলেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ হাবিবুর রহমান স্যার।