Ainal's Career Guide

Ainal's Career Guide The best way for Learning.

10/08/2025

ক্রীড়া পুরস্কার-২০২৪:

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ- তহুরা খাতুন
বর্ষসেরা উদীয়মান- মনন রেজা
বর্ষসেরা ক্রীড়াবিদ- ঋতুপর্ণা চাকমা

10/08/2025

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর:

১১ আগস্ট, ২০২৫ (সোমবার) মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে ১২ আগস্ট (মঙ্গলবার)

দ্বিপাক্ষিক এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হতে পারে।

08/08/2025
নভেম্বরই হতে পারে ৫০তম বিসিএস সার্কুলার।
08/08/2025

নভেম্বরই হতে পারে ৫০তম বিসিএস সার্কুলার।

07/08/2025

২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি- ২০৪৫ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে- ৩০৩৩ কোটি ডলার (৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার)।

06/08/2025

প্রতিযোগিতামূলক পরীক্ষায় যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে-

১. প্রথমেই বলে রাখি পড়াশোনার বিকল্প একটাই, আর সেটি হলো পড়াশোনা-ই। অর্থাৎ, যা খুশি ভাবুন না কেন, পড়াশোনা আপনাকে করতেই হবে।

২. একটানা পড়াশোনা মানসিক অবসাদ তৈরি করতে পারে। তাই মাঝেমধ্যে স্বল্প সময়ের বিরতি নিয়ে পড়াশোনা করুন।

৩. যেসব বিষয়ে দুর্বলতা আছে সেসব বিষয় বারবার অনুশীলন করুন। কঠিন ভেবে এড়িয়ে গেলে অন্যদের থেকে পিছিয়ে পড়তে পারেন।

৪. স্ট্রং জায়গা অর্থাৎ যেসব বিষয়ে আপনার দক্ষতা ভালো সেসব বিষয়ও একদম এড়িয়ে না গিয়ে মাঝেমধ্যে অনুশীলন করুন।

৫. প্রতিদিন কয়েকটি বিষয় ভাগ ভাগ করে পড়লে প্রস্তুতি সহজ হয়। সুতরাং একটা বিষয় নিয়ে সবসময়ই পড়ে না থেকে চেষ্টা করুন কয়েকটি বিষয় প্রতিদিন পড়তে।

৬. ২/৩ দিন পরপর আগের পড়া রিভিশন দিয়ে নিন। এতে মনে রাখা সহজ হবে।

৭. সপ্তাহে অন্তত একদিন পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিন। এবং সেটা অবশ্যই পরীক্ষা হলের আবহে দিবেন। অর্থাৎ, মডেল টেস্ট দেওয়ার সময় মনে করবেন হলে বসে পরীক্ষা দিচ্ছেন। মাঝখানে উঠে অন্য কাজ করা থেকে বিরত থাকুন।

৮. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া। প্রস্তুতি যত ভালোই হোক না কেন, কিছু ভুল বড় ক্ষতির কারণ হয়। পরীক্ষার হলে কীভাবে আপনার পরিশ্রমকে কাজে লাগাবেন সেই বিষয়ে আরেকদিন বলবো। লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ,,,

মোঃ আইনাল হোসেন
শিক্ষা ক্যাডার(সাধারণ), ৪১তম বিসিএস।
নন-ক্যাডার, ৪৪তম বিসিএস।
ফল প্রত্যাশী, ৪৫তম বিসিএস।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ainal's Career Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share