18/08/2026
বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইয়ার বদলাচ্ছে! শুধু তারিখ না, দেখুন কি কি বিষয়ে প্রভাব পরবে!
আমাদের পরিচিত ১ জুলাই–৩০ জুন ফাইন্যান্সিয়াল ইয়ার (FY) এর পরিবর্তে এখন থেকে হবে ১ এপ্রিল–৩১ মার্চ।
আর এই পরিবর্তনের কারণে জুলাই ২০২৭–মার্চ ২০২৮ হবে ৯ মাসের একটি ট্রানজিশনাল ইয়ার।
অনেকে ভাবছেন, তারিখ বদলালেই বা কী! আসলে বিষয়টা কিন্তু খাটের উপর থেকে চাদর বদলের মতো নয়—এটা পুরো রান্নার রেসিপি বদলে দেওয়ার মতো।
কারণ শুধু তারিখ না, এর সঙ্গে জড়িয়ে আছে ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং, অডিট, বাজেটিং ও ERP সিস্টেম। সহজ কথায়, হিসাব-নিকাশের পুরো ক্যালেন্ডার বদলে যাচ্ছে।
আয়কর নিয়ে যেসব প্রশ্ন আসবে:
🔹 ৯ মাসের আয়ের ওপর কর কীভাবে বসবে?
🔹 অগ্রিম কর (Advance Tax) এর হিসাব কী হবে?
🔹 সম্পত্তির অবচয় বের করার পদ্ধতি কী?
🔹 আগের বছরের লোকসান (Loss Carry Forward) কীভাবে কাজ করবে?
🔹 রিটার্ন জমা দেওয়ার সময়সীমা কী হবে?
🔹 অডিট ও মূল্যায়ন (Assessment) পিরিয়ড কীভাবে নির্ধারিত হবে?
ভ্যাটের ক্ষেত্রে:
মাসিক রিটার্নে তেমন পরিবর্তন নাও আসতে পারে, কিন্তু বার্ষিক টার্নওভার, আর্থিক বিবরণীর মিল (Reconciliation), কাস্টমস পাপ্যতা, সমন্নয় ও ভ্যাট অডিটে প্রভাব পড়বেই।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ:
১২ মাসের সঙ্গে ৯ মাসের আর্থিক বিবরণী (Financial Statement) তুলনা করলে ব্যবসার প্রকৃত পারফরম্যান্স বোঝা মুশকিল হবে। তাই নতুন এই হিসাবে মানিয়ে নিতে হবে সবাইকে।
আরেকটি মজার তথ্য:
বিশ্বের অধিকাংশ দেশ (চীন, জার্মানি, ব্রাজিল) অনুসরণ করে জানুয়ারি–ডিসেম্বর।
ভারত, যুক্তরাজ্য, জাপান করে এপ্রিল–মার্চ।
আমরা আর পাকিস্তান, অস্ট্রেলিয়া করতাম জুলাই–জুন।
এখন বাংলাদেশ ব্যবসাবান্ধব হওয়ার জন্য এপ্রিল–মার্চ মডেল নিচ্ছে। কিন্তু এই রূপান্তরকালে আমাদের বাড়তি সতর্কতা ও প্রস্তুতি নিতে হবে।
আপনার মতামত কী? এই পরিবর্তন কী ব্যবসার জন্য সহজ হবে, নাকি জটিলতা বাড়াবে? কমেন্টে জানান।
#বাংলাদেশ #ব্যবসা #ট্যাক্স #ভ্যাট #অ্যাকাউন্টিং